ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

উটের প্রস্রাবেই সারবে ক্যানসার? ভাইরাল দাবির সত্যতা জানাল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ১১:১৪ পিএম
ছবি: সংগৃহীত

উটের প্রস্রাবের উপাদান থেকে তৈরি পণ্য ব্যবহার করলেই কি ক্যানসার সারবে? সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবির বিষয়ে এবার নিজেদের অবস্থান স্পষ্ট করেছে সৌদি আরব।

দেশটি জানিয়েছে, আলোচনায় থাকা পণ্যটি ক্যানসারের ওষুধ নয়; বরং শরীরের দৈনিক পুষ্টির চাহিদা পূরণে সহায়তার জন্য এটি খাদ্যসম্পূরক হিসেবে নিবন্ধিত। ক্যানসারের চিকিৎসায় ব্যবহারের জন্য পণ্যটিকে অনুমোদন দেওয়া হয়নি।

সোমবার (১৯ অক্টোবর) সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, উটের মূত্রের সক্রিয় উপাদান থেকে তৈরি ক্যানসারের ওষুধ অনুমোদন দেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর তা নাকচ করেছে সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ (এসএফডিএ)। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ দাবিকে মিথ্যা বলেও জানিয়েছে সংস্থাটি।

নিজেদের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে এসএফডিএ জানায়, আলোচনায় থাকা পণ্যটি ক্যানসারের চিকিৎসার অনুমোদিত ওষুধ নয়। এটি খাদ্যসম্পূরক হিসেবে নিবন্ধিত হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, নিবন্ধিত পণ্যটিতে বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদানের মিশ্রণ রয়েছে। শরীরের প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে সহায়তা করাই এর উদ্দেশ্য। পণ্যটির অনুমোদিত ব্যবহার কেবল খাদ্যসম্পূরক হিসেবে সীমাবদ্ধ। রোগের চিকিৎসায় এটি কার্যকর—এমন কোনো অনুমোদিত দাবি নেই।

সৌদি এই কর্তৃপক্ষ আবারও জানিয়েছে, ক্যানসারের চিকিৎসায় ব্যবহারের জন্য পণ্যটিকে অনুমোদন দেওয়া হয়নি। এ বিষয়ে এর বিপরীত দাবি করে প্রকাশিত প্রতিবেদনও নাকচ করেছে সংস্থাটি।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইরাকের সাবেক সংসদ সদস্যের মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ
লেবাননের রাজধানী বৈরুতের একটি বাসা থেকে ইরাকের সাবেক সংসদ সদস্য আহমেদ আল-আলওয়ানির মরদেহ উদ্ধার করা হয়েছে।
ইরাকের সাবেক সংসদ সদস্যের মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ
চোখে ‘আলো নেই’, শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করলেন ফাতেমা
জন্ম থেকেই দৃষ্টিশক্তিহীন।
চোখে ‘আলো নেই’, শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করলেন ফাতেমা
রিয়াদে একাধিক বিস্ফোরণ
সৌদি আরবের রাজধানী রিয়াদে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ঘটনায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
রিয়াদে একাধিক বিস্ফোরণ
মদিনায় গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে ভয়াবহ হামলা
সৌদি আরবের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটির পশ্চিমাঞ্চলের মদিনা অঞ্চলে পাইপলাইনের একটি স্থাপনায় আগুন ধরে যায়।
মদিনায় গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে ভয়াবহ হামলা
গোপনে আলোচনা চালাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান, যুদ্ধ নিয়ে মিলছে যে বার্তা
মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনার মধ্যে দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর পথ খুঁজছে যুক্তরাষ্ট্র ও ইরান। আর এজন্য গোপনে আলোচনা চালিয়ে যাচ্ছে দুই পক্ষ। 
গোপনে আলোচনা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, যুদ্ধ নিয়ে মিলছে যে বার্তা
আরও পড়ুন
শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়ার আইনি সুযোগ নেই: চিফ প্রসিকিউটর
৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইবি ইউট্যাবের শ্রদ্ধা নিবেদন