ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

মুসলিমদের ছাড়া ইসরায়েলের কোনো দলই সরকার গঠন করতে পারছে না

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৭ পিএম
ছবি: সংগৃহীত

ইসরায়েলের ফিলিস্তিনি মুসলিম নাগরিকদের ভোটদানের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার ফলে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট এবং বিরোধী দলীয় জোট উভয় পক্ষই সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোটগ্রহণ সমাপ্ত হওয়ার পর প্রকাশিত সমীক্ষায় দেখা যায়, ১২০ আসনের নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসনের বিপরীতে নেতানিয়াহুর জোট ৫০টি আসন এবং বিরোধী জোট ৫৩টি আসন পেতে পারে।

ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী দুটি প্রধান রাজনৈতিক দল জয়েন্ট লিস্ট এবং রাম যৌথভাবে ১৭টি আসন অর্জন করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

এই ফলাফলের মাধ্যমে দেশটির পার্লামেন্টে আরব আইনপ্রণেতাদের আসন সংখ্যা রেকর্ড উচ্চতায় পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে প্রায় ৭৩ লাখ যোগ্য ভোটারের মধ্যে ভোট পড়েছে ৭৭ দশমিক ৭ শতাংশ, যা দুই দশকের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। ২০২২ সালের নির্বাচনের তুলনায় ভোটদানের হার বেড়েছে প্রায় ৭ শতাংশীয় পয়েন্ট।

বিশ্লেষকদের মতে, ভোটের ফল শেষ পর্যন্ত বুথফেরত জরিপের কাছাকাছি থাকলে নেতানিয়াহুর জোট বড় ধাক্কার মুখে পড়তে পারে। তবে আইজেনকোটও এখন পর্যন্ত স্পষ্ট বিজয়ী হিসেবে আবির্ভূত হননি। চূড়ান্ত ফলের পর ছোট দলগুলোর সমর্থন সরকার গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কোনো পক্ষ সরকার গঠনে ব্যর্থ হলে আবারও নির্বাচন আয়োজনের প্রয়োজন হতে পারে।

সূত্র: মিডল ইস্ট আই।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মধ্যপ্রাচ্যে ফের সর্বাত্মক যুদ্ধের দামামা, যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা 
আবারও সর্বাত্মক যুদ্ধের দামামা বেজে উঠেছে মধ্যপ্রাচ্যে। পাল্টাপাল্টি হামলা শুরুর মধ্য দিয়ে নতুন করে যুদ্ধে জড়ানোর ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান।
মধ্যপ্রাচ্যে ফের সর্বাত্মক যুদ্ধের দামামা, যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা 
১০৫ বছর বয়সে ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদের ইন্তেকাল
ইরানের প্রখ্যাত শিয়া ধর্মীয় নেতা ও বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও গ্র্যান্ড আয়াতুল্লাহ শেখ হোসেইন ওয়াহিদ খোরাসানি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৫ বছর। 
১০৫ বছর বয়সে ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদের ইন্তেকাল
জাতীয় নিরাপত্তার স্বার্থে দুই দেশে নিষিদ্ধ হচ্ছে টেলিগ্রাম
জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রাম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে জর্ডান ও ইরাকের কর্তৃপক্ষ। জর্ডান জানিয়েছে, অবৈধ কনটেন্ট ও উগ্রবাদী প্রচারণা ছড়িয়ে পড়া ঠেকাতেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। খবর আল-জাজিরার। 
জাতীয় নিরাপত্তার স্বার্থে দুই দেশে নিষিদ্ধ হচ্ছে টেলিগ্রাম
ইয়েমেনে বড় বিপর্যয়ের পর সেনাপ্রধান বদলাল সৌদি আরব
ইয়েমেনে হুতি বিদ্রোহীদের কাছে বড় ধরনের সামরিক বিপর্যয়ের মুখে সামরিক জোটের প্রধান বদল করেছে সৌদি আরব।
ইয়েমেনে বড় বিপর্যয়ের পর সেনাপ্রধান বদলাল সৌদি আরব
বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে সৌদিতে সেই শিশুর মৃত্যুদণ্ড কার্যকর
সৌদি আরবে শিশু বয়সে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া জাওয়াদ কুরেইরিসের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। একই সঙ্গে পূর্বাঞ্চলের শিয়া সম্প্রদায়ের আরেক নাগরিক ফাদেল আল-সাফওয়ানিরও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। 
বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে সৌদিতে সেই শিশুর মৃত্যুদণ্ড কার্যকর
আরও পড়ুন
রাকসু নির্বাচন নিয়ে নতুন কর্মসূচি ঘোষণা আম্মারের
পাঁচ ধাপে হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ
যবিপ্রবির পিএমই ক্লাবের নেতৃত্বে নোমান ও প্রান্ত
গোপনে আরব দলগুলোর সমর্থন চেয়েছেন নেতানিয়াহু!