ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

চোখে ‘আলো নেই’, শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করলেন ফাতেমা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পিএম
দুইবার ক্যানসার ও পক্ষাঘাতের মতো কঠিন বাধা পেরিয়ে ১৭ বছরে পবিত্র কোরআন মুখস্থ করেছেন তুরস্কের দৃষ্টিহীন নারী ফাতেমা চেলিক। ছবি: সংগৃহীত

জন্ম থেকেই দৃষ্টিশক্তিহীন। এর মধ্যে দুইবার জরায়ুর ক্যানসারে আক্রান্ত হয়েছেন, করেছেন অস্ত্রোপচার ও ছয়বার কেমোথেরাপি। এরপরও দমে যাননি তুরস্কের ৫৫ বছর বয়সী ফাতেমা চেলিক। ক্যাসেটে কোরআন শুনে টানা ১৭ বছরের চেষ্টায় পুরো পবিত্র কোরআন মুখস্থ করে হাফেজ হয়েছেন তিনি।

২০২৪ সালের ২৯ অক্টোবর তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির অংশীদার সংবাদমাধ্যম হাবেরতুর্কের (Habertürk) এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

তুরস্কের সাকারিয়া প্রদেশের আকইয়াজি জেলার বাসিন্দা ফাতমা ২০০২ সালে স্থানীয় একটি কোরআন শিক্ষাকেন্দ্রে হিফজ শুরু করেন। দৃষ্টিহীন হওয়ায় ব্রেইল পদ্ধতিতে শেখা সম্ভব না হওয়ায় শিক্ষকের রেকর্ড করা ক্যাসেট শুনে মুখস্থ করতে থাকেন তিনি।

এ সময় দুইবার জরায়ুর ক্যানসারে আক্রান্ত হলেও লক্ষ্য থেকে সরে যাননি ফাতমা। তার ভাষ্য, হিফজ শেষ করতে গিয়ে ছয়টি টেপরেকর্ডার নষ্ট করেছেন। পরে শিক্ষকের দেওয়া ছোট একটি যন্ত্রেও কোরআন শুনে অনুশীলন চালিয়ে যান।

২০১৯ সালে দীর্ঘ ১৭ বছরের সাধনায় কোরআন মুখস্থ শেষ করেন তিনি। এর মধ্যে দুই বছর আগে পক্ষাঘাতেও আক্রান্ত হন ফাতমা। শরীরের বাঁ পাশ অবশ হয়ে গেলেও দুই মাস পর আবার কোরআন শিক্ষাকেন্দ্রে যাওয়া শুরু করেন।

এখন প্রতিদিন ফজরের নামাজের পর মুখস্থ করা কোরআন পুনরাবৃত্তি করেন তিনি। তার পরবর্তী লক্ষ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আনুষ্ঠানিক হাফেজ সনদ অর্জন করা।

সূত্র: হাবেরতুর্ক

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদে একাধিক বিস্ফোরণ
সৌদি আরবের রাজধানী রিয়াদে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ঘটনায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
রিয়াদে একাধিক বিস্ফোরণ
মদিনায় গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে ভয়াবহ হামলা
সৌদি আরবের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটির পশ্চিমাঞ্চলের মদিনা অঞ্চলে পাইপলাইনের একটি স্থাপনায় আগুন ধরে যায়।
মদিনায় গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে ভয়াবহ হামলা
গোপনে আলোচনা চালাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান, যুদ্ধ নিয়ে মিলছে যে বার্তা
মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনার মধ্যে দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর পথ খুঁজছে যুক্তরাষ্ট্র ও ইরান। আর এজন্য গোপনে আলোচনা চালিয়ে যাচ্ছে দুই পক্ষ। 
গোপনে আলোচনা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, যুদ্ধ নিয়ে মিলছে যে বার্তা
চলছে ষষ্ঠ হজ সম্মেলন, সই হতে পারে সৌদি-বাংলাদেশ চূড়ান্ত হজ চুক্তি
সোমবার (৯ নভেম্বর) সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের চূড়ান্ত হজ চুক্তি সই হওয়ার কথা রয়েছে। এতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের পক্ষে স্বাক্ষর করবেন দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ।
চলছে ষষ্ঠ হজ সম্মেলন, সই হতে পারে সৌদি-বাংলাদেশ চূড়ান্ত হজ চুক্তি
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় নিয়ে ধোঁয়াশা
সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত আটজনের পরিচয় ও পারিবারিক ঠিকানা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। নিহত ব্যক্তিরা সবাই মিয়ানমারের রোহিঙ্গা বংশোদ্ভূত বলে দাবি করেছেন কক্সবাজারের টেকনাফের হ্নীলা এলাকার কয়েকজন বাসিন্দা।
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় নিয়ে ধোঁয়াশা
আরও পড়ুন
তুরস্কের জাদুঘরে মিলল ২৫ লাখ বছর আগের বিড়ালের ফসিল
কপ-৩১ থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে: রিজভী
তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৭
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী