ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

ক্ষমতা বাঁচাতে ইরান আতঙ্ককে রাজনৈতিক হাতিয়ার বানাচ্ছেন নেতানিয়াহু!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫৪ এএম
ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

ইসরায়েলে ক্ষমতা ধরে রাখতে ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধ বাধানোর চেষ্টা করছেন দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রাজনৈতিক সংকট ও বিরোধীদের চাপের মুখে ক্ষমতা হারানোর আশঙ্কা থেকেই তিনি ইরানকে ঘিরে উত্তেজনা বাড়াচ্ছেন বলে মনে করছেন বিশ্লেষকেরা।

শুক্রবার (১৩ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু ইসরায়েলি সামরিক বাহিনীকে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রায় প্রতিদিন ফোন করে ইরানে নতুন করে হামলা চালানোর জন্য চাপ দিচ্ছেন বলে খবর প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম। তবে দেশটির সামরিক প্রধান আইয়াল জামির এমন পদক্ষেপের বিরোধিতা করেছেন। তার আশঙ্কা, এতে বড় ধরনের আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়তে পারে।

এদিকে বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহু জাতীয় ঐক্যের সরকার গঠনের চেষ্টা করছেন। ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হলে জাতীয় সংকটের অজুহাতে বিরোধীরাও তাঁর পাশে দাঁড়াতে বাধ্য হতে পারে।

বিশ্লেষকদের আশঙ্কা, ইরানকে ঘিরে ইসরায়েলের দীর্ঘদিনের শত্রুতার কারণে নেতানিয়াহুর যুদ্ধের আহ্বানে বিরোধী দল ও সাধারণ মানুষও সমর্থন জানাতে পারে। যদিও অনেকেই বুঝতে পারছেন, রাজনৈতিক স্বার্থে যুদ্ধের পরিস্থিতি তৈরি করা হতে পারে, তবু ইরানের প্রতি দীর্ঘদিনের ভয় ও শত্রুতার কারণে তারা সামরিক সংঘাতে সমর্থন দিতে পারেন।


সূত্র: আল জাজিরা

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাহরাইনে মার্কিন রাডারে ইরানের হামলার দাবি
বাহরাইনে যুক্তরাষ্ট্রের আগাম সতর্কতামূলক রাডার স্থাপনায় হামলার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী।
বাহরাইনে মার্কিন রাডারে ইরানের হামলার দাবি
অর্থসংকটে বন্ধ হচ্ছে স্কুল-হাসপাতাল, দুর্বিষহ ফিলিস্তিনি শরণার্থীদের জীবন
জাতিসংঘের সহায়তা তহবিলে কাটছাঁট এবং ইসরায়েলের হামলার কারণে লেবাননে বসবাসরত ফিলিস্তিনি শরণার্থীদের জীবন ক্রমেই কঠিন হয়ে উঠছে।
অর্থসংকটে বন্ধ হচ্ছে স্কুল-হাসপাতাল, দুর্বিষহ ফিলিস্তিনি শরণার্থীদের জীবন
ইরানে ফের হামলা, গভীর রাতে দফায় দফায় বিস্ফোরণ
এবার দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে হামলার খবর পাওয়া গেছে। গভীর রাতে দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠেছে হরমুজ প্রণালির কাছে অবস্থিত হরমোজগান প্রদেশের এই শহরটি।
ইরানে ফের হামলা, গভীর রাতে দফায় দফায় বিস্ফোরণ
আরব আমিরাতে ২৩ গাড়ির সংঘর্ষে নিহত অন্তত ১৪ জন
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শহরে ১৮টি যানবাহন ও পাঁচটি ট্রাকের সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। 
আরব আমিরাতে ২৩ গাড়ির সংঘর্ষে নিহত অন্তত ১৪ জন
মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, সব মার্কিন ঘাঁটি গুড়িয়ে দেওয়া হবে: ইরান
ওয়াশিংটন যদি ইরানের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ শুরু করে, তবে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপ পর্যন্ত বিস্তৃত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে বলে সতর্ক করেছে তেহরান। 
মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, সব মার্কিন ঘাঁটি গুড়িয়ে দেওয়া হবে: ইরান
আরও পড়ুন
পাসপোর্ট লাগবে না আপা, খাঁচায় আসতে হবে: আসিফ মাহমুদ
নেতানিয়াহুকে ফেলে ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহুর ক্ষমতা কি এবার শেষ? রোববার ইসরায়েলের নতুন সরকারপ্রধানের নাম ঘোষণা
নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের