ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত্যুদণ্ড তুলে নিতে ভোটাভুটি, যে অবস্থান নিলো বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ এএম
ছবি: সংগৃহীত

মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ জারির আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে আনা প্রস্তাবে ভোটদানে বিরত ছিল বাংলাদেশ।

শুক্রবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত ভোটে প্রস্তাবের পক্ষে সমর্থন জানিয়েছে ১৩৩টি দেশ। বিপক্ষে ভোট দিয়েছে ভারত, যুক্তরাষ্ট্র ও চীনসহ ৩৩টি দেশ। আর বাংলাদেশসহ ১৬টি দেশ ভোটদানে বিরত ছিল। খবর দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের।

শুক্রবার (১৩ নভেম্বর) মেক্সিকোর উত্থাপিত ‘মৃত্যুদণ্ড ব্যবহারে স্থগিতাদেশ’ শীর্ষক প্রস্তাবটি জাতিসংঘের ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে ভোটের মাধ্যমে গৃহীত হয়।

ভারতের পাশাপাশি প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে বাহরাইন, মিসর, ইরান, ইরাক, জাপান, কুয়েত, মালদ্বীপ, ওমান, পাকিস্তান, কাতার ও সৌদি আরবসহ আরও কয়েকটি দেশ।

প্রস্তাবে মৃত্যুদণ্ডের অব্যাহত ব্যবহারে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে আন্তর্জাতিক আইন মেনে প্রতিটি দেশের নিজস্ব আইনব্যবস্থা ও শাস্তি নির্ধারণের অধিকারের কথাও স্বীকার করা হয়েছে।

এতে সব দেশকে মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত রাখার আহ্বান জানানো হয়েছে। এর চূড়ান্ত লক্ষ্য মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত করা। যেসব দেশ ইতোমধ্যে মৃত্যুদণ্ড বাতিল করেছে, তাদের আবার এই শাস্তি চালু না করার আহ্বানও জানানো হয়েছে।

প্রস্তাবে বলা হয়েছে, বিশ্বজুড়ে মৃত্যুদণ্ডের ব্যবহার সীমিত করার প্রবণতা থাকলেও ২০২৫ সালে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ।

এ ছাড়া ১৮ বছরের কম বয়সে অপরাধ করা ব্যক্তিদের মৃত্যুদণ্ড না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। অপরাধের সময় কারও বয়স ১৮ বছরের বেশি ছিল কিনা, তা নিশ্চিতভাবে নির্ধারণ করা না গেলেও মৃত্যুদণ্ড না দেওয়ার কথা বলা হয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মিয়ানমার রোহিঙ্গা গণহত্যা করেছে কিনা? আন্তর্জাতিক আদালতের রায় ১৯ নভেম্বর
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর মিয়ানমার গণহত্যা চালিয়েছে কিনা, সে বিষয়ে আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। নেদারল্যান্ডসের হেগে দেওয়া এ রায় আন্তর্জাতিক আইনের ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা হতে পারে। কারণ, প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করেনি আদালতটি।
মিয়ানমার রোহিঙ্গা গণহত্যা করেছে কিনা? আন্তর্জাতিক আদালতের রায় ১৯ নভেম্বর
পুতিন-শি জিনপিংয়ের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ে কথা বলবেন ট্রাম্প
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে পারমাণবিক অস্ত্র কমানোর বিষয়টি তুলবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পুতিন-শি জিনপিংয়ের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ে কথা বলবেন ট্রাম্প
প্রযুক্তি বিশ্বের ধনকুবেরদের চীনা বংশোদ্ভূত নারীই কেন পছন্দ
বিশ্বের প্রযুক্তি খাতের শীর্ষ ধনকুবেরদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই। তাদের অনেকের জীবনসঙ্গী কিংবা প্রেমিকার তালিকায় রয়েছেন চীনা বংশোদ্ভূত নারী।
প্রযুক্তি বিশ্বের ধনকুবেরদের চীনা বংশোদ্ভূত নারীই কেন পছন্দ
এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়াকে ঘিরে বিতর্কের জেরে চীনে চিপ রপ্তানিতে নতুন নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে বেইজিং।
এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি
আকাশে চীনের ভয়ংকর যুদ্ধবিমান, প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ!
যুদ্ধবিমান প্রযুক্তিতে দীর্ঘদিন ধরেই বিশ্বে আধিপত্য ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। তবে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরির প্রতিযোগিতায় এবার নতুন করে আলোচনায় এসেছে চীন। দেশটির তৈরি লেজবিহীন এক রহস্যময় যুদ্ধবিমানের নতুন ভিডিও ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা।  দাবি করা হচ্ছে, বিমানটি মাত্র দুই সেকেন্ডেরও কম সময়ে ৯০ ডিগ্রি বাঁক নিতে সক্ষম। এর ফলে ভবিষ্যতের আকাশযুদ্ধে চীনের সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। চীনের চেংদু এয়ারক্রাফট করপোরেশনের তৈরি এই যুদ্ধবিমানটি প্রথম প্রকাশ্যে আসে ২০২৪ সালের ডিসেম্বরে। এরপর থেকেই এটিকে সম্ভাব্য ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান হিসেবে বিবেচনা করা হচ্ছে। আকারে বড় হওয়ায় এতে অত্যাধুনিক রাডার, উন্নত সেন্সর এবং বিপুল পরিমাণ অস্ত্র বহনের সক্ষমতা যুক্ত করার সুযোগ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিমানটির সবচেয়ে আলোচিত বৈশিষ্ট্য হলো এর লেজবিহীন নকশা। প্রচলিত যুদ্ধবিমানে সাধারণত অনুভূমিক লেজ বা হরিজন্টাল টেইলপ্লেন থাকে, যা বিমানের স্থিতিশীলতা বজায় রাখা এবং দ্রুত দিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু চীনের এই যুদ্ধবিমানে এমন প্রচলিত কাঠামো না থাকায় শুরু থেকেই এর নিয়ন্ত্রণ ও উড্ডয়ন সক্ষমতা নিয়ে প্রশ্ন ছিল। তবে নতুন প্রকাশিত ভিডিওতে বিমানটির দ্রুত কৌশল পরিবর্তনের দৃশ্য সেই ধারণাকে চ্যালেঞ্জ করেছে। বিশেষজ্ঞদের ধারণা, ডানার সঙ্গে সমন্বিত উন্নত নিয়ন্ত্রণব্যবস্থা এবং অত্যাধুনিক ফ্লাইট-কন্ট্রোল সফটওয়্যারের মাধ্যমে বিমানটি এমন সক্ষমতা অর্জন করতে পারে। যদিও ভিডিওতে দেখা কৌশলগত সক্ষমতার স্বাধীন ও পূর্ণাঙ্গ যাচাই এখনো নিশ্চিত নয়। স্টেলথ প্রযুক্তির ক্ষেত্রেও বিমানটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে। লেজবিহীন নকশা রাডারে শনাক্ত হওয়ার ঝুঁকি কমাতে সহায়তা করতে পারে। বিশেষ করে বিভিন্ন দিক থেকে আসা রাডার সংকেত এড়ানোর ক্ষেত্রে এ ধরনের নকশা বাড়তি সুবিধা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ কিংবা চীনের জে-২০-এর মতো পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের পরবর্তী প্রযুক্তিগত ধাপ হিসেবে এটিকে দেখা হচ্ছে। অন্যদিকে, ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরিতে যুক্তরাষ্ট্রও পিছিয়ে নেই। দেশটি এফ-৪৭ এবং নৌবাহিনীর এফ/এ-এক্সএক্স কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মের যুদ্ধবিমান উন্নয়নে কাজ করছে। তবে এসব প্রকল্পের উন্নয়ন, ইঞ্জিন প্রযুক্তি এবং পরীক্ষামূলক উড্ডয়ন নিয়ে এখনো বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। সব মিলিয়ে, ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরির প্রতিযোগিতায় চীনের অগ্রগতি যুক্তরাষ্ট্রের জন্য নতুন কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করছে। তবে কোনো যুদ্ধবিমান প্রথম উড্ডয়ন পরীক্ষা বা উন্নত কৌশল প্রদর্শন করলেই সেটিকে প্রযুক্তিগতভাবে শ্রেষ্ঠ বলা যায় না। স্টেলথ, সেন্সর, অস্ত্রব্যবস্থা, ইঞ্জিন, নির্ভরযোগ্যতা এবং বাস্তব যুদ্ধক্ষেত্রে কার্যকারিতার ওপরই নির্ভর করবে চূড়ান্ত সাফল্য।  এখন দেখার বিষয়, আকাশযুদ্ধের ভবিষ্যৎ প্রযুক্তিতে শেষ পর্যন্ত কে এগিয়ে থাকে ওয়াশিংটন, নাকি বেইজিং? আরটিভি/এসকে
আকাশে চীনের ভয়ংকর যুদ্ধবিমান, প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ!
আরও পড়ুন
৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তুলছে সরকার
২০৩১ ওয়ানডে বিশ্বকাপের সূচি চূড়ান্ত, আয়োজক বাংলাদেশ-ভারত
তাওহীদ-লিটনের ব্যাটে রেকর্ডবন্যা, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা