ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে ভয়াবহ আগুন, বহু হতাহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১০:৪৩ এএম
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের একটি বাণিজ্যিক ও আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ১১ জন নিহত হওয়ার পাশাপাশি ১৬ জন অগ্নিদগ্ধ হয়েছেন বলে জানা গেছে।

সোমবার (১৬ নভেম্বর) মধ্যরাতে ফুকেটে ভয়াবহ এই অগ্নিকাণ্ড ঘটে। খবর রয়টার্সের

প্রতিবেদন অনুযায়ী, আগুনের সূত্রপাত হয় একটি রেন্ট-এ কারে, যা পরে পাশের কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে। রাত ৩টা ১৭ মিনিটে আগুন লাগার পর প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা তা নিয়ন্ত্রণে আনেন।

আহতদের মধ্যে ১৫ জন থাই নাগরিক। আর একজন মিয়ানমারের। পুলিশ বলেছে, হতাহতদের মধ্যে কোনো বিদেশি পর্যটক নেই।

বৈদ্যুতিক গোলযোগ না অন্য কোনোভাবে সেই রেন্ট-এ কারে আগুন লাগে, তা এখনো জানা যায়নি।

যে ভবনটিতে প্রথম আগুন লাগে সেটি টাউন এরিয়াতে অবস্থিত, যা ফুকেটের পশ্চিম উপকূলের কাছে। আর এটি পর্যটক ও স্থানীয়দের কাছে বেশ জনপ্রিয় একটি সমুদ্র সৈকত।

মাত্রই চার মাস আগে ব্যাংককে একটি ভবনে এরকমই ভয়বহ এক অগ্নিকাণ্ড ঘটে, যেখানে ২৭ জনের মৃত্যু হয়।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে শক্তিশালী ভূমিকম্প
আফগানিস্তান ও তাজিকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রোববার (১৫ নভেম্বর) রাতে অনুভূত এই ভূমিকম্পের তথ্য জানিয়েছে চীনের সংবাদমাধ্যম সিনহুয়া। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের (জিএফজেড) প্রাথমিক তথ্য অনুযায়ী, রোববার রাত ১১টা ৪৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১। ভূপৃষ্ঠ থেকে ৯৩ দশমিক ৫ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। ভূমিকম্পটির অবস্থান ছিল ৩৬ দশমিক ০৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭১ দশমিক ০৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। তবে ভূমিকম্পের সময় ও গভীরতা নিয়ে বিভিন্ন সংস্থার তথ্যে কিছুটা ভিন্নতা পাওয়া গেছে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সোমবার (১৬ নভেম্বর) ভোর ৩টা ৩৭ মিনিটে আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। সংস্থাটির হিসাবে, এর মাত্রা ছিল ৫ দশমিক ১ এবং গভীরতা ছিল ১৭৯ কিলোমিটার। অন্যদিকে, ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) প্রাথমিক হিসাবে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৯। সংস্থাটির তথ্য অনুযায়ী, আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ভূপৃষ্ঠের ১৮৭ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো প্রাণহানি বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।   আরটিভি/এসকে
আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে শক্তিশালী ভূমিকম্প
মৃত্যুদণ্ড তুলে নিতে ভোটাভুটি, যে অবস্থান নিলো বাংলাদেশ
মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ জারির আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে আনা প্রস্তাবে ভোটদানে বিরত ছিল বাংলাদেশ। 
মৃত্যুদণ্ড তুলে নিতে ভোটাভুটি, যে অবস্থান নিলো বাংলাদেশ
মিয়ানমার রোহিঙ্গা গণহত্যা করেছে কিনা? আন্তর্জাতিক আদালতের রায় ১৯ নভেম্বর
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর মিয়ানমার গণহত্যা চালিয়েছে কিনা, সে বিষয়ে আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। নেদারল্যান্ডসের হেগে দেওয়া এ রায় আন্তর্জাতিক আইনের ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা হতে পারে। কারণ, প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করেনি আদালতটি।
মিয়ানমার রোহিঙ্গা গণহত্যা করেছে কিনা? আন্তর্জাতিক আদালতের রায় ১৯ নভেম্বর
পুতিন-শি জিনপিংয়ের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ে কথা বলবেন ট্রাম্প
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে পারমাণবিক অস্ত্র কমানোর বিষয়টি তুলবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পুতিন-শি জিনপিংয়ের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ে কথা বলবেন ট্রাম্প
প্রযুক্তি বিশ্বের ধনকুবেরদের চীনা বংশোদ্ভূত নারীই কেন পছন্দ
বিশ্বের প্রযুক্তি খাতের শীর্ষ ধনকুবেরদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই। তাদের অনেকের জীবনসঙ্গী কিংবা প্রেমিকার তালিকায় রয়েছেন চীনা বংশোদ্ভূত নারী।
প্রযুক্তি বিশ্বের ধনকুবেরদের চীনা বংশোদ্ভূত নারীই কেন পছন্দ
আরও পড়ুন
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকির পর আমতলী প্রকৌশলীর কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা
গভীর রাতে গ্রামীণ ব্যাংকের সিলেট কার্যালয়ে আগুন, পুড়ল গাড়ি-নথিপত্র
হঠাৎ আগুনে ইটালি প্রবাসীর ‘সব শেষ’
ঢাকার কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল তরুণের