ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গাদের দ্রুত ফেরানোর উদ্যোগ নিতে মিয়ানমারকে আইসিজের আল্টিমেটাম!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পিএম
বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের একাংশ। ছবি: সংগৃহীত

২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছে নেদারল্যান্ডসে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেওয়া এক ঐতিহাসিক রায়ে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করেছে এই আদালত।

রায় ঘোষণাকালে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে আশ্রয় গ্রহণ করা বাস্তুচ্যুত রোহিঙ্গাদেরকে তাদের নিজেদের ভূমিতে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিতে মিয়ানমারকে দুই বছরের সময় বেঁধে দিয়েছে (আল্টিমেটাম) আইসিজে। খবর আনাদোলু এজেন্সির

প্রতিবেদন অনুযায়ী, যেসব ক্ষতির প্রতিকার সম্পত্তি ফিরিয়ে দেওয়ার মাধ্যমে সম্ভব নয়, সেসব ক্ষেত্রে রোহিঙ্গা ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত।

রায়ে বলা হয়, রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া ও সম্পত্তি পুনরুদ্ধারসংক্রান্ত পদক্ষেপের বিষয়ে দুই বছরের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে হবে মিয়ানমারকে। তবে ক্ষতিপূরণের পরিমাণ ও ব্যবস্থা পরবর্তী বিচারিক প্রক্রিয়ায় নির্ধারণ করা হবে।

রায় পাঠ করার সময় আইসিজের প্রেসিডেন্ট বিচারক ইউজি ইওয়াসাওয়া বলেন, গণহত্যা প্রতিরোধ ও শাস্তি প্রদানবিষয়ক কনভেনশনের অধীনে নিজেদের বাধ্যবাধকতা লঙ্ঘন করে মিয়ানমার উত্তর রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে।

আদালত জানায়, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে। পাশাপাশি ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর চরম নির্যাতন এবং বাংলাদেশে পালিয়ে আসার সময় তাদের ওপর হামলা চালিয়েছে।

বিচারকদের পর্যবেক্ষণে বলা হয়, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী গণহত্যা কনভেনশনে নিষিদ্ধ বিভিন্ন অপরাধ সংঘটিত করেছে। এর পেছনে মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্য ছিল। সহিংসতার ব্যাপকতা ও ধরন সামরিক প্রয়োজনীয়তার সীমা ছাড়িয়ে গিয়েছিল, যা ওই জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার অভিপ্রায়ের প্রতিফলন।

৯-৬ ভোটে প্রমাণিত আরেকটি অভিযোগ সম্পর্কে আদালত রায়ে বলেছে, মিয়ানমার তার নিরাপত্তা বাহিনীর সঙ্গে যুক্ত বেসামরিক ব্যক্তিদের মাধ্যমে সংঘটিত গণহত্যা প্রতিরোধের বাধ্যবাধকতাও লঙ্ঘন করেছে। একই সঙ্গে গণহত্যার অপরাধীদের শাস্তি দেয়ার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে দেশটি।

রায়ে মিয়ানমারকে অবিলম্বে ও কার্যকর পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছে আইসিজে। এর মধ্যে রয়েছে গণহত্যার সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের তদন্ত এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করা। এ ছাড়া রোহিঙ্গাদের হারিয়ে যাওয়া বা ক্ষতিগ্রস্ত সম্পত্তি পুনরুদ্ধার কিংবা সমপরিমাণ সম্পত্তি ফিরিয়ে দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, সহিংসতায় আহতদের শারীরিক ও মানসিক পুনর্বাসনের ব্যবস্থাও করতে হবে মিয়ানমারকে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আইসিজের রায় / ৮ লাখ রোহিঙ্গাকে টার্গেট করে মিয়ানমার জান্তা, হত্যার শিকার ১০ হাজার
মিয়ানমারের সেনাবাহিনীর পরিচালিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ অভিযানে মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাজ্য রাখাইনে বসবাসরত ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গাদের সবাইকে ‘টার্গেট’ করা হয়েছিল। ২০১৭ সালের আগস্ট মাসে এই ভয়াবহ সামরিক অভিযানে সেনাবাহিনীর হাতে নৃশংসভাবে নিহত হয়েছেন প্রায় ১০ হাজার রোহিঙ্গা নারী-পুরুষ এবং শিশু।
৮ লাখ রোহিঙ্গাকে টার্গেট করে মিয়ানমার জান্তা, হত্যার শিকার ১০ হাজার
মিয়ানমারে ‘রোহিঙ্গা গণহত্যা’র প্রমাণ পেয়েছে হেগের আন্তর্জাতিক আদালত
মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গাদের ওপর ‘গণহত্যা’ চালিয়েছে বলে প্রমাণ পেয়েছে হেগের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।
মিয়ানমারে ‘রোহিঙ্গা গণহত্যা’র প্রমাণ পেয়েছে হেগের আন্তর্জাতিক আদালত
বিশ্ব রাজনীতিতে নতুন মোড়, ঐতিহাসিক বৈঠকে ট্রাম্প-শি-পুতিন
বিশ্বের তিন পরাশক্তির নেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে।
বিশ্ব রাজনীতিতে নতুন মোড়, ঐতিহাসিক বৈঠকে ট্রাম্প-শি-পুতিন
পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণে নেতৃত্ব দিক যুক্তরাষ্ট্র-রাশিয়া-চীন: ট্রাম্প
পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনকে একসঙ্গে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণে নেতৃত্ব দিক যুক্তরাষ্ট্র-রাশিয়া-চীন: ট্রাম্প
মৃত্যুর আগে সহপাঠীদের সঙ্গে একবার ক্লাস করতে চেয়েছিল বেইবেই, দুদিন পরই নিভল প্রাণ
মরণব্যাধি রক্তের ক্যানসারে (ব্লাড ক্যানসার) আক্রান্ত চীনের ১৮ বছর বয়সী শিক্ষার্থী ইয়াও ইংবেইয়ের শেষ ইচ্ছা পূরণ করলেন শিক্ষক ও সহপাঠীরা।
মৃত্যুর আগে সহপাঠীদের সঙ্গে একবার ক্লাস করতে চেয়েছিল বেইবেই, দুদিন পরই নিভল প্রাণ
আরও পড়ুন
আইসিজের রায় রোহিঙ্গাদের দুর্দশার দীর্ঘ প্রতীক্ষিত স্বীকৃতি: এইচআরডব্লিউ
রোহিঙ্গা ইস্যুতে আইসিজের রায়ের পর যে বার্তা দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
৮ লাখ রোহিঙ্গাকে টার্গেট করে মিয়ানমার জান্তা, হত্যার শিকার ১০ হাজার
মিয়ানমারে ‘রোহিঙ্গা গণহত্যা’র প্রমাণ পেয়েছে হেগের আন্তর্জাতিক আদালত