ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

মস্কোতে একরাতে ৬০ ড্রোন ছুড়ল ইউক্রেন, সব বিমানবন্দর বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ জুন ২০২৬, ০৩:১১ পিএম
ফাইল ছবি

মস্কোতে বিভিন্ন সামরিক-বেসামরিক স্থাপনা লক্ষ্য করে রোববার (২১ জুন) রাতভর ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এই একরাতে রাশিয়ার রাজধানীতে অন্তত ৬০টি বিস্ফোরকবাহী সামরিক ড্রোন নিক্ষেপ করে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী। এ অবস্থায় মস্কোর চারটি বিমানবন্দরের সবকয়টি সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

সোমবার (২২ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদন অনুযায়ী, রাতভর হামলা হলেও লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব ড্রোন আটকে দিয়ে ধ্বংস করে ফেলেছে বলে দাবি করেছেন মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় মেয়র বলেন, ইউক্রেন থেকে আসা সব ড্রোন ধ্বংস করা হয়েছে। মস্কোর বিভিন্ন সড়কে পড়ে আছে ড্রোনগুলোর ধ্বংসাবশেষ, সেগুলো পরিস্কার করা হচ্ছে। তবে, বাড়তি সতর্কতা হিসেবে মস্কোর আকাশসীমা বন্ধ করা হচ্ছে এবং শেরেমেতিওভো, দোমোদেদোভা, ভ্নুকোভো এবং ঝুকোভস্কি—রাজধানীর ৪টি বিমানবন্দরের কার্যক্রম অস্থায়ীভাবে স্থগিত করা হচ্ছে।

আরও পড়ুন

তার এ বার্তার কয়েক ঘণ্টা পর অবশ্য ফের চালু করা হয় বিমানবন্দরগুলো।

বিগত বেশ কয়েকদিন ধরে রাশিয়ায় ড্রোন হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে ইউক্রেন। এসব হামলায় অধিকাংশ ক্ষেত্রে লক্ষ্যবস্তু করা হচ্ছে মস্কোর বিভিন্ন সামরিক-বেসামরিক স্থাপনাকে। গত সপ্তাহেও মস্কোর একমাত্র তেল শোধনাগার লক্ষ্য করে রাতভর ২ শতাধিক ড্রোন নিক্ষেপ করেছিল ইউক্রেন। কিন্তু, সেবারও সব ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে দিয়েছিল রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জেন-জিদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
শিক্ষাব্যবস্থার অনিয়মের জেরে জেন-জি শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। রাজধানী প্যারিসের আশপাশে শুরু হওয়া বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশটির বিভিন্ন শহরে।
জেন-জিদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
হঠাৎ কড়া হুঁশিয়ারি পুতিনের, প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত
রুশ প্রেসিডেন্ট বলেন, যুদ্ধের স্বয়ংক্রিয়ীকরণ ও ডিজিটালাইজেশনের ফলে যুদ্ধ এখন অনেকটা খেলায় পরিণত হচ্ছে। এর ফলে মানবতা অধঃপতনের দিকে যাচ্ছে এবং আবারও বর্বরতার দিকে ফিরে যাচ্ছে।
হঠাৎ কড়া হুঁশিয়ারি পুতিনের, প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত
স্ত্রীকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করে গিনেস রেকর্ড গড়লেন বৃদ্ধ
ক্যানসারে আক্রান্ত হয়ে স্ত্রীকে হারানোর পর সেই শোককে শক্তিতে রূপান্তর করে বিশ্বজয়ের অভিযানে নেমেছেন ৬৯ বছর বয়সী কানাডিয়ান সাইক্লিস্ট মার্ক হার্বস্ট। স্ত্রীকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা এবং প্রবীণদের অনুপ্রাণিত করার উদ্দেশ্যে সাইকেলে ৩০ হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়েছেন তিনি। 
স্ত্রীকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করে গিনেস রেকর্ড গড়লেন বৃদ্ধ
‘পুতিন কখনোই জিতবেন না’, রাশিয়ার কড়া বার্তা পেয়ে ন্যাটোর জবাব
বাল্টিক সাগরে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ রুশ ছিটমহল কালিনিনগ্রাদকে যদি বিচ্ছিন্ন বা অবরুদ্ধ করার চেষ্টা করা হয়, তবে পারমাণবিক অস্ত্রসহ নিজেদের সব ধরনের সামরিক শক্তি ব্যবহারে প্রস্তুত রয়েছে রাশিয়া। 
‘পুতিন কখনোই জিতবেন না’, রাশিয়ার কড়া বার্তা পেয়ে ন্যাটোর জবাব
জার্মানিতে চাকরির বড় সুযোগ, আবেদন করতে পারবেন যারা
অর্থনৈতিকভাবে শক্তিশালী ইউরোপের অন্যতম দেশ জার্মানিতে তৈরি হয়েছে বিপুল পরিমানের কর্মসংস্থানের সুযোগ। দক্ষ পেশাজীবীদের জন্য বর্তমানে দেশটিতে প্রায় সাড়ে ছয় লাখ পদ শূন্য রয়েছে।
জার্মানিতে চাকরির বড় সুযোগ, আবেদন করতে পারবেন যারা
আরও পড়ুন
শাহজালালে বিমানকর্মীর কাছ থেকে ১ কেজি সোনা উদ্ধার
বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
বিমানবন্দরে হট্টগোল ও কর্মকর্তাদের লাঞ্ছনা, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা
জামায়াতের চার এমপির অভিযোগে বিপাকে বিমানের দুই কর্মকর্তা, কী ঘটেছিল