ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

জার্মানিতে চাকরির বড় সুযোগ, আবেদন করতে পারবেন যারা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পিএম
ছবি : সংগৃহীত

অর্থনৈতিকভাবে শক্তিশালী ইউরোপের অন্যতম দেশ জার্মানিতে তৈরি হয়েছে বিপুল পরিমানের কর্মসংস্থানের সুযোগ। দক্ষ পেশাজীবীদের জন্য বর্তমানে দেশটিতে প্রায় সাড়ে ছয় লাখ পদ শূন্য রয়েছে।

যারা বিদেশে ক্যারিয়ার গড়া এবং ভবিষ্যতে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করছেন, তাদের জন্য জার্মানি একটি অত্যন্ত সম্ভাবনাময় গন্তব্য হতে পারে। বিশ্বখ্যাত অভিবাসন ও শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান ওয়াই-অ্যাক্সিসের পরিচালক ক্লিন্ট খান এ তথ্যের কথা জানিয়েছেন।

দুবাইয়ের দুসিত থানি হোটেলে আয়োজিত ‘গালফ নিউজ লেভেলআপ’ সম্মেলনের এক ফায়ারসাইড চ্যাটে অংশ নিয়ে ক্লিন্ট খান জানান, বর্তমানে পুরো ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) প্রায় ৩০ লাখ দক্ষ কর্মীর প্রয়োজন। এর মধ্যে প্রায় ২৫ শতাংশ বা সাড়ে ছয় লাখ পদই খালি রয়েছে জার্মানিতে। এটিই প্রমাণ করে যে দেশটিতে আন্তর্জাতিক দক্ষ কর্মীদের চাহিদা কতটা ব্যাপক।

জার্মানিতে চাকরির সন্ধানে যাওয়ার অন্যতম জনপ্রিয় মাধ্যম হলো ‘অপরচুনিটি কার্ড’ বা ‘চান্সেনকার্টে’। এটি মূলত চাকরি খোঁজার এক ধরনের বিশেষ আবাসিক অনুমতিপত্র। ইইউ-বহির্ভূত দেশের নাগরিকেরা নিজ দেশ থেকে চাকরির কোনো আগাম চুক্তি বা অফার লেটার ছাড়াই এই কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ১২ মাসের জন্য জার্মানিতে থাকার সুযোগ পান।

ক্লিন্ট খান বলেন, ‘অপরচুনিটি কার্ড নিয়ে জার্মানিতে গিয়ে প্রথম দিকে খণ্ডকালীন কাজ করার সুযোগ থাকে। পরবর্তীতে পূর্ণকালীন চাকরি নিশ্চিত হলে এবং নিয়োগকর্তা স্পনসর করতে রাজি থাকলে স্থায়ী ওয়ার্ক পারমিটে আবেদন করা যায়।’ পয়েন্টভিত্তিক পদ্ধতিতে শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা, বয়স এবং ভাষাগত দক্ষতার মূল্যায়ন করে এই কার্ড দেওয়া হয়।

আবেদন করতে পারবেন যারা

উচ্চশিক্ষিত পেশাজীবীদের জন্য জার্মানিতে রয়েছে ‘ইইউ ব্লু কার্ড’। যোগ্যতার স্বীকৃতি ও নির্দিষ্ট বেতনের চাকরির প্রস্তাব থাকলে এই কার্ড পাওয়া যায়। ব্লু কার্ডধারীরা নির্ধারিত শর্ত পূরণ করে ২৭ মাসের মধ্যেই স্থায়ীভাবে বসবাসের (পিআর) সুযোগ পান। তবে আবেদনকারীর জার্মানি ভাষায় বি১ স্তরের দক্ষতা থাকলে এই সময় কমে মাত্র ২১ মাসে নেমে আসে।

অনেক সময় শিক্ষার্থীরা ভবিষ্যত পরিকল্পনা ছাড়া কেবল বিদেশ যাওয়ার উদ্দেশ্যে পড়াশোনাকে বেছে নেন। এ প্রসঙ্গে সতর্ক করে দিয়ে ক্লিন্ট খান বলেন, বিদেশে যাওয়ার আগে লক্ষ্য ঠিক করা জরুরি। অর্থাৎ উদ্দেশ্য কি শুধুই পড়াশোনা করা, নাকি সেখানে স্থায়ী হওয়া? যদি মূল লক্ষ্য স্থায়ী বসবাস হয়, তবে কোর্স শেষ করার পর স্থায়ী হওয়ার পথ খোলা আছে কি না, তা শুরুতেই যাচাই করা উচিত।

তিনি আরও জানান, কেবল জার্মানি নয়; যারা পড়াশোনার বাইরে দক্ষ অভিবাসন বা স্কিলড মাইগ্রেশনের পথ খুঁজছেন, তাদের জন্য অস্ট্রেলিয়া ও কানাডাতেও চমৎকার সুযোগ রয়েছে। তবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেদের বাজেট, যোগ্যতা এবং দীর্ঘমেয়াদি লক্ষ্য সঠিকভাবে মূল্যায়ন করার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট
সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিচ পদত্যাগ করেছেন। এক বছরের বেশি সময় ধরে ছাত্রদের নেতৃত্বে আন্দোলন চলছিল।
ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট
নূহ (আ.)-এর নৌকার খোঁজে পাহাড় খনন, মিলল নতুন রহস্যের সন্ধান
হযরত নূহ (আ.)-এর নৌকার সন্ধান পাওয়ার দাবি নিয়ে আবারও আলোচনায় এসেছে তুরস্কের একটি রহস্যময় স্থান।
নূহ (আ.)-এর নৌকার খোঁজে পাহাড় খনন, মিলল নতুন রহস্যের সন্ধান
গ্রিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ, চার মার্কিনিসহ নিহত ৬
গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্যাস বিস্ফোরণে একটি ভবন ধসে পড়েছে।
গ্রিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ, চার মার্কিনিসহ নিহত ৬
৪ কিলোমিটার উচ্চতায় অগ্নুৎপাতের ছাইয়ের কুণ্ডলী, ইতালিতে রেড অ্যালার্ট
ইতালির সিসিলি দ্বীপে আবারও সক্রিয় হয়ে উঠেছে ইউরোপের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট এতনা। অগ্ন্যুৎপাতের ফলে প্রায় ৪ কিলোমিটার উচ্চতা পর্যন্ত উঠে যায় ছাই ও ধোঁয়ার কুণ্ডলী। এর প্রভাবে সিসিলির কাতানিয়া বিমানবন্দরে ফ্লাইট চলাচলে জারি করা হয়েছে বিধিনিষেধ। শনিবার (২৭ সেপ্টেম্বর) ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি (আইএনজিভি) জানায়, মাউন্ট এতনা থেকে নির্গত আগ্নেয় ছাইয়ের কারণে বিমান চলাচলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। একই সঙ্গে আকাশসীমার সি-১ সেক্টর বন্ধ করে দেওয়া হয়েছে। তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, পরিস্থিতির কারণে কাতানিয়া বিমানবন্দরে আগমনকারী ফ্লাইট স্থগিত করা হয়। এর আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রতি ঘণ্টায় ১২টির পরিবর্তে সর্বোচ্চ চারটি ফ্লাইটকে অবতরণের অনুমতি দেওয়া হচ্ছিল। ফ্লাইট চলাচল পুরোপুরি স্থগিত হওয়ার আগে বেশ কয়েকটি উড়োজাহাজের গতিপথ পরিবর্তন করা হয়। আইটিএ এয়ারওয়েজের অন্তত ১০টি ফ্লাইট অন্য বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। এর মধ্যে পাঁচটি ফ্লাইট পালের্মো, তিনটি ত্রাপানি এবং দুটি কোমিসোর দিকে পাঠানো হয়। এ ছাড়া ভোলোতিয়া এয়ারের একটি ফ্লাইটও কোমিসো বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আগ্নেয় ছাইয়ের কারণে বিমান চলাচলে ঝুঁকি তৈরি হওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মাউন্ট এতনা ইউরোপের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর একটি এবং সিসিলির পূর্বাঞ্চলে এর অবস্থান। আরটিভি/এসকে
৪ কিলোমিটার উচ্চতায় অগ্নুৎপাতের ছাইয়ের কুণ্ডলী, ইতালিতে রেড অ্যালার্ট
ইতালির স্কুলে বোরকা নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের নিয়েও বড় সিদ্ধান্ত
ইতালির শিক্ষাপ্রতিষ্ঠানে বোরকা ও নিকাব পরা নিষিদ্ধ এবং প্রতিটি শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা নির্দিষ্ট সীমার মধ্যে রাখার একটি বিতর্কিত বিল অনুমোদন করেছে দেশটির মন্ত্রিসভা।
ইতালির স্কুলে বোরকা নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের নিয়েও বড় সিদ্ধান্ত
আরও পড়ুন
জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল গ্রিস
জার্মানিতে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত
স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বিমানে জার্মানি গেল মশা, অতঃপর...