ফেসবুকে বিমানের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, সর্তক করল কর্তৃপক্ষ

আরটিভি নিউজ

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ , ০৯:৪০ পিএম


ফেসবুকে বিমানের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, সর্তক করল কর্তৃপক্ষ
ফাইল ছবি

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক পেজ ও গ্রুপ এবং ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে সতর্ক করেছে সংস্থাটি।

বিজ্ঞাপন

সোমবার (২৯ এপ্রিল) একটি বিজ্ঞপ্তির মাধ্যমে সতর্ক করে বিমান কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন গ্রুপের ভুয়া নিয়োগে ‘পাসপোর্ট চেকার’ পদ উল্লেখ করা হয়েছে। পাসপোর্ট চেকার নামে কোনো পদই বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নেই।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ ধরনের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি বিমান বাংলাদেশ এয়ারলাইনস প্রকাশ করেনি। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়োগ বিজ্ঞপ্তি বিমানের অফিসিয়াল ওয়েবসাইট (www.biman.gov.bd) এবং জাতীয় দৈনিকে প্রকাশ করা হয়ে থাকে। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা যাচ্ছে।

উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নাম এবং লোগো কপিরাইট ও ট্রেডমার্ক নিবন্ধনকৃত। তাই অনুমতি ব্যতীত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নাম এবং লোগো ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। 

বিজ্ঞাপন

বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ ভুয়া ফেসবুক পেজ ও গ্রুপ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নাম ও লোগো ব্যবহার করা অন্যান্য ভুয়া ফেসবুক পেজ ও গ্রুপের বিরুদ্ধে প্রচলিত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission