
নোয়াখালীর সেনবাগে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা হোসেন, সহকারী শিক্ষা অফিসার হেলাল উদ্দিন, ইউআরসি ইন্সট্রাক্টর বলরাম চন্দ্র মজুমদার, সহকারী শিক্ষা অফিসার আলী আসগর।
পরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।




