বিধ্বস্ত বিমানে গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী ছিলেন!

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ , ০৪:১৭ পিএম


বিধ্বস্ত বিমানে গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী ছিলেন!
ছবি : সংগৃহীত

ভারতের গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দরে ২৪৪ জন যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানিও ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ জুন) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

কয়েকটি সূত্রের বরাত দিয়ে এতে বলা হয়, এয়ার ইন্ডিয়ার যে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তাতে গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানি ছিলেন। বিমানের যাত্রীদের তালিকায় তার নাম ছিল। তবে, তিনি বিমানে উঠেছিলেন কি না, তা এখনও নিশ্চিত নয়।

বিজ্ঞাপন

২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন বিজয়। রাজকোট পশ্চিমের বিধায়কও ছিলেন তিনি।

জানা গেছে, আহমেদাবাদ বিমানবন্দরের কাছাকাছি মেঘানিনগর আবাসিক এলাকায় বৃহস্পতিবার (১২ জুন) ২টা ২৫ মিনিটে দুর্ঘনাটি ঘটে। বিমানটিতে ২৪৪ জন আরোহী ছিলেন। এরমধ্যে ২৩২ যাত্রী ও ১২ জন ক্রু ছিলেন। 

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ ফ্লাইটটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেছিল। কিন্তু, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়ে যায় বোয়িং ৭৮৭-৮ কুইকজেট সিরিজের ফ্লাইটটি।

ভয়াবহ এ দুর্ঘটনায় কতজন হতাহত হয়েছেন, তাৎক্ষণিকভাবে তা এখনও জানা যায়নি। তবে, বহু প্রাণহানির শঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

বিজ্ঞাপন

উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে ইতোমধ্যে গান্ধীনগর থেকে ৯০ জন কর্মীর তিনটি দলকে দুর্ঘটনাস্থলে পাঠিয়েছে জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ)। ভাদোদরা থেকেও আরও তিনটি দল যাচ্ছে উদ্ধার অভিযানে।

এদিকে দুর্ঘটনার ব্যাপারে গুজরাটের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ কমিশনারের সঙ্গে যোগাযোগ করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একইসঙ্গে সব ধরনের সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি।  

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission