এবার ভূমিকম্পে কাঁপলো ভারত, ভুটান ও ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ , ১১:৩২ এএম


এবার ভূমিকম্পে কাঁপলো ভারত, ভুটান ও ইন্দোনেশিয়া
প্রতীকী ছবি

এবার ভারতে ভূমিকম্প আঘাত হানার খবর পাওয়া গেছে। এছাড়া, ভুটান, বঙ্গোপসাগর ও ইন্দোনেশিয়াতেও গত ১২ ঘণ্টায় তিনটি ভূকম্পন অনুভূত হয়েছে। 

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪২ মিনিটে দেশটির পশ্চিমাঞ্চলীয় মণিপুর রাজ্যে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৫। মৃদু মাত্রার এ ভূকম্পনে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে, ভুটান ও বঙ্গোসাগরেও ক্ষুদ্র মাত্রার আরও দুটি ভূমিকম্প অনুভূত হয়। এর মধ্যে বঙ্গোপসাগরে ভোররাত ৩টা ২৯ মিনিটে ৪.০ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, যার গভীরতা ছিল ১০ কিলোমিটার। কক্সবাকজারের টেকনাফ থেকে ১১৮ কিলোমিটার দূরে ভূমিকম্পটির উৎপত্তি হয়।

এর আগে, গত বুধবার (২৬ নভেম্বর) রাত ১১টা ৩২ মিনিটে ভুটানে ৩.০ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। 

এছাড়া, ইন্দোনেশিয়াতেও মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টায় দেশটির নর্থ সুলাওয়েসি অঞ্চলে ৪.৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। 
 
ইউএস জিওলজিকাল সার্ভের (ইউএসজিএস) তথ্য মতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নর্থ সুলাওয়েসির তন্দানোর ২৯ কিলোমিটার দক্ষিণে। আর এর গভীরতা ছিল ১২০.৯ কিলোমিটার। 
 
এর আগে, রোববার (২৩ নভেম্বর) ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা অঞ্চলে ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ বরাবর অবস্থিত ইন্দোনেশিয়ার বিভিন্ন অংশে প্রায়শই ভূমিকম্প হয়। এখানে একাধিক টেকটোনিক প্লেট মিলিত হয়েছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission