ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

এক ধাক্কায় ১৬ স্যাটেলাইট হারাল ভারত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১২:৪৩ এএম
ছবি: সংগৃহীত

মহাকাশ মিশনে বড় হোঁচট খেয়েছে ভারত। দেশটির পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকলের (পিএসএলভি) ১৬টি স্যাটেলাইট বহনকারী মিশন সি-৬২ উৎক্ষেপণের পর অস্বাভাবিক পরিস্থিতির মুখে পড়েছে। এতে এক ধাক্কায় ১৬ স্যাটেলাইট হারাল ভারত। এর মধ্যে ইওএস-এন১ এবং প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) উন্নত একটি গোয়েন্দা স্যাটেলাইট ‘অন্বেষা’ও ছিল।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সোমবার (১২ জানুয়ারি) ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) জানায়, রকেটের তৃতীয় ধাপে একটি বিচ্যুতি লক্ষ্য করা গেছে।

ইসরোর চেয়ারম্যান ড. ভি নারায়ণন বলেন, আমরা প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করছি। যত দ্রুত সম্ভব বিস্তারিত জানানো হবে। তবে মিশনটি সফল নাকি ব্যর্থ, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। পিএসএলভির ৬৪তম মিশন পিএসএলভি-সি৬২ সোমবার স্থানীয় সময় সকাল ১০টা ১৮ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়।

ইসরোর তথ্য অনুযায়ী, উৎক্ষেপণের পর প্রথম কয়েক মিনিট সব ঠিকঠাক ছিল। চার ধাপবিশিষ্ট পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকলের প্রথম ও দ্বিতীয় ধাপ স্বাভাবিকভাবে কাজ করেছে। তবে তৃতীয় ধাপে সমস্যা দেখা দেয়। এ সময় রকেটের গতিপথে একটি বিচ্যুতি লক্ষ্য করা যায়। সাধারণত পিএসএলভির তৃতীয় ধাপে কোনো অস্বাভাবিকতা দেখা দিলে তা প্রায় সম্পূর্ণ মিশন ব্যর্থতার কারণ হয়ে দাঁড়ায়।

পিএসএলভি-সি৬২-কে লঞ্চ ভেহিকলটির ‘কামব্যাক’ হিসেবে দেখা হচ্ছিল। ২০২৫ সালে পিএসএলভির মাধ্যমে মাত্র একটি রকেট উৎক্ষেপণ করা হয়েছিল, সেটিও ব্যর্থতায় পর্যবসিত হয়। সেই ব্যর্থতাও রকেটের তৃতীয় ধাপেই ঘটেছিল বলে সে সময় জানিয়েছিল ইসরো। পিএসএলভি-সি৬২-তে মোট ১৬টি উপগ্রহ বহন করা হচ্ছিল।

আরটিভি/কেএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অনুমতি ছাড়াই ভারতের কম্পিউটার ব্যবস্থায় ঢুকে পড়ল এআই, সাইবার নিরাপত্তায় বড় ঝুঁকি
ভারতে গবেষণা ও পরীক্ষার সময় এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় অনুমতি ছাড়াই প্রবেশের ঘটনা ঘটেছে।
অনুমতি ছাড়াই ভারতের কম্পিউটার ব্যবস্থায় ঢুকে পড়ল এআই, সাইবার নিরাপত্তায় বড় ঝুঁকি
রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, পাঁচজন নারীসহ নিহত ৮
ভারতের রাজস্থানে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে পাঁচজন নারী অন্তত আটজন নিহত হয়েছেন। 
রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, পাঁচজন নারীসহ নিহত ৮
সরকারের পতন চাই, তবে বাংলাদেশ-নেপালের মতো নয়: প্রকাশ রাজ
ভারতের বর্তমান ক্ষমতাসীন সরকারের পতন চাইলেও তা বাংলাদেশ বা নেপালের মতো পরিস্থিতির মধ্য দিয়ে নয়, বরং নির্বাচন ও সাংবিধানিক উপায়ে হওয়া উচিত বলে মন্তব্য করেছেন অভিনেতা ও অধিকারকর্মী প্রকাশ রাজ।
সরকারের পতন চাই, তবে বাংলাদেশ-নেপালের মতো নয়: প্রকাশ রাজ
মুক্তি পেলেন নেহা বোরা, অভিজিৎ দিপকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
ভারতের দিল্লিতে আটক অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরাকে মুক্তি দিয়েছে পুলিশ। তবে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
মুক্তি পেলেন নেহা বোরা, অভিজিৎ দিপকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
দিল্লিতে অভিজিৎ দীপকেকে ফের আটক
ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করেছে পুলিশ। ভারতের রাজধানী দিল্লিতে জাতীয় পতাকা হাতে ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিল শুরুর কয়েক মিনিট আগে তাকে আটক করা হয়। 
দিল্লিতে অভিজিৎ দীপকেকে ফের আটক
আরও পড়ুন
ভারত থেকে প্রথম চালানে এলো ১৮ রেলকোচ
অনুমতি ছাড়াই ভারতের কম্পিউটার ব্যবস্থায় ঢুকে পড়ল এআই, সাইবার নিরাপত্তায় বড় ঝুঁকি
রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, পাঁচজন নারীসহ নিহত ৮
ভারত ও চীনের ওপর ১০০% শুল্ক আপাতত স্থগিতের ঘোষণা ট্রাম্পের