ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

সহপাঠীর চাপে প্রস্রাব পান, চকলেট খেয়ে নিতে বলেন প্রধান শিক্ষক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০৭:১৮ পিএম
প্রতীকী ছবি

ভারতের মধ্যপ্রদেশে গুনা জেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই ছাত্রীকে জোর করে প্রস্রাব মেশানো পানি পান করানোর অভিযোগ উঠেছে তাদেরই এক সহপাঠী ছাত্রের বিরুদ্ধে। এ ঘটনায় বিচার চেয়ে প্রধান শিক্ষকের কাছে যায় ওই দুই ছাত্রী। কিন্তু, কোনো ব্যবস্থা না নিয়ে বরং ভুক্তভোগী ছাত্রীদেরকে চকলেট খেয়ে নেওয়ার পরামর্শ দেন তিনি।

সোমবার (১৭ আগস্ট) গুনা জেলার অ্যারন ব্লকের ওই স্কুলে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনাটি। খবর এনডিটিভির

গুনা জেলার ম্যাজিস্ট্রেট কিশোর কুমার কানিয়াল জানান, দুই ছাত্রী অভিযোগ করেছে যে তাদের বোতলে প্রস্রাব মিশিয়ে পান করতে বাধ্য করেছে এক সহপাঠী। এই গুরুতর বিষয়ে তারা প্রিন্সিপালের কাছে অভিযোগ জানালে তিনি অত্যন্ত অমানবিক আচরণ করেন। তিনি ছাত্রীদের বলেন, ‘তোমাদের মুখের স্বাদ যদি খারাপ হয়ে থাকে, তবে ১০ রুপি দিয়ে একটি চকলেট খেয়ে নাও।’

ম্যাজিস্ট্রেট কানিয়াল আরও জানান, ন্যক্কারজনক এই ঘটনার পেছনে পঞ্চম শ্রেণির ওই ছাত্র ছাড়াও আরও কয়েকজন ছেলে জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। ইতোমধ্যে অভিযুক্ত ছাত্র ও তার অভিভাবকদের তলব করা হয়েছে এবং প্রিন্সিপালকেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

এদিকে, ঘটনার খবর ছড়িয়ে পড়লে মঙ্গলবার ভুক্তভোগী ছাত্রীদের ক্ষুব্ধ পরিবার ও স্থানীয় গ্রামবাসীরা স্কুলে গিয়ে বিক্ষোভ শুরু করেন। তারা অভিযুক্ত ছাত্র ও প্রিন্সিপালের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে স্লোগান দেন এবং একপর্যায়ে স্কুল ক্যাম্পাসে তালা ঝুলিয়ে দেন।

অ্যারনের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) মঞ্জুষা খাত্রী বলেন, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিশাল পুলিশ বাহিনীসহ প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। ভুক্তভোগী ছাত্রী, তাদের পরিবার ও অভিযুক্ত শিক্ষার্থীদের বিস্তারিত বক্তব্য রেকর্ড করেছেন তারা।

ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তহসিলদার এবং ব্লক শিক্ষা কর্মকর্তাকে (বিইও) দায়িত্ব দেওয়া হয়েছে। দুই দিনের মধ্যে বিইওকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যার ওপর ভিত্তি করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা
বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা ও চিন্ময় দাসের মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাওয়ের চেষ্টা করেছেন বিক্ষোভকারীরা।
কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা
এবার ভারতে ককরোচ পার্টির ‘দিল্লি চলো’ কর্মসূচি
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগামী ১০ অক্টোবর দিল্লির জন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে শুক্রবার (২ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ কর্মসূচির ঘোষণা দেন।
এবার ভারতে ককরোচ পার্টির ‘দিল্লি চলো’ কর্মসূচি
নারী যাত্রীদের হাতে বিনামূল্যে তুলে দিলেন ভ্রমণের পাস, মুখ্যমন্ত্রীর উদ্যোগে উচ্ছ্বসিত যাত্রীরা
কন্ডাক্টরের ভূমিকায় ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। সাধারণ যাত্রীদের সঙ্গে মিশে বাসে উঠে নারী যাত্রীদের হাতে বিনামূল্যে ভ্রমণের টিকিট তুলে দিয়েছেন তিনি।
নারী যাত্রীদের হাতে বিনামূল্যে তুলে দিলেন ভ্রমণের পাস, মুখ্যমন্ত্রীর উদ্যোগে উচ্ছ্বসিত যাত্রীরা
প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে দিল্লিতে জেন-জিদের বিক্ষোভ, মোতায়েন ৪ হাজার পুলিশ 
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) গনেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে দিল্লিতে জেন-জিদের বিক্ষোভ, মোতায়েন ৪ হাজার পুলিশ 
স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় ভাড়ায় লোক পাঠিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী
বিবাহিত বন্ধুর সঙ্গে ঘুরতে যাওয়ার চরম খেসারত দিতে হয়েছে এক তরুণীকে। প্রতিশোধ নিতে লোক ভাড়া করে তাকে গণধর্ষণ করিয়েছেন ওই বন্ধুর স্ত্রী।  
স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় ভাড়ায় লোক পাঠিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী
আরও পড়ুন
প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগে মৌখিক পরীক্ষার তারিখ জানাল এনটিআরসিএ
লেবু লজেন্সেই বুঝবেন সঙ্গী ঠিক মানুষ কি না!
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে ৩২৮ সরকারি প্রাথমিক বিদ্যালয় 
ভোটার ভারতের, প্রধান শিক্ষক বাংলাদেশের স্কুলে