ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

ভারতে হঠাৎ যুদ্ধবিমান ও ট্যাংকের ওপর চড়ে শিক্ষার্থীদের তুমুল বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের পাঞ্জাবে হঠাৎ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির (এলপিইউ) শিক্ষার্থীদের মধ্যে। বিক্ষোভ চলাকালে চাঞ্চল্যকর এক দৃশ্যের অবতারণা ঘটেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ভারতীয় বিমান বাহিনীর মিগ-২৩ইউএম ফাইটার জেটের ওপর উঠে পড়তে দেখা যায় বিক্ষুব্ধ এক শিক্ষার্থীকে। ক্যাম্পাসে স্থাপিত আরেকটি সামরিক ট্যাংকের ওপর চড়ে বসেন অন্তত ১০ জন।

রোববার (২৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদন অনুযায়ী, ক্যাম্পাসে এক বহিরাগত কর্তৃক এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন, এমন খবর ছড়িয়ে পড়ার পর রোববার ভোরে জলন্ধরে অবস্থিত লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে (এলপিইউ) শত শত শিক্ষার্থী জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তবে, এই অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার প্রকৃত কারণ উন্মোচনে তদন্ত চলছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, এসব খবরের কোনও সত্যতা নেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীরা দলবদ্ধ হয়ে স্লোগান দিচ্ছেন। অন্য কিছু ভিডিও ফুটেজে দেখা গেছে জানালার কাঁচ ও ফুলের টব ভাঙচুর করা হয়েছে, এমনকি বিশ্ববিদ্যালয়ের একটি ভবনের কিছু অংশ এবং আসবাবপত্রে আগুন জ্বলতে দেখা গেছে। ক্যাম্পাসের কয়েকটি দোকানেও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

পুলিশের বক্তব্য অনুযায়ী, শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হোস্টেলের কাছ থেকে এই অশান্তির সূত্রপাত হয়। শিক্ষার্থীদের দাবি, গত ২৪ সেপ্টেম্বর হোস্টেলে থাকা এক ছাত্রী ধর্ষণের শিকার হন। এই ঘটনায় কোনও প্লাম্বার বা নির্মাণ শ্রমিক জড়িত থাকতে পারে বলে তাদের ধারণা। হোস্টেল ওয়ার্ডেনকে বিষয়টি জানানোর পরও কোনও ব্যবস্থা নেয়া হয়নি বলে অভিযোগ তোলেন তারা।

কাপুরথলার সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) গৌরব তোরা বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছে বুঝতে পারি এটি একটি গুজবকে কেন্দ্র করে ঘটেছে। গুজবের কারণেই শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছিল। এলপিইউ প্রশাসনের ওপর অসন্তুষ্ট শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি। তাদের বক্তব্য শুনেছি এবং সমস্যা সমাধানের চেষ্টা করছি। পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

পরবর্তীতে জলন্ধর রেঞ্জের ডেপুটি ইনস্পেক্টর জেনারেল অব পুলিশ (ডিআইজি) নবীন সিঙ্গলা জানান, সংশ্লিষ্ট ছাত্রীর জবানবন্দি গ্রহণ এবং একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, আমরা তথ্য ও তার বক্তব্য পেয়েছি এবং মামলা নথিভুক্ত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়িয়ে একপর্যায়ে বিক্ষোভকারীরা জলন্ধর-ফাগওয়ারা জাতীয় মহাসড়ক অবরোধ করেন। যার ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে জলন্ধর রেঞ্জের সমস্ত পুলিশ বাহিনীকে তলব করা হয় বলে জানান নবীন সিঙ্গলা।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতে স্বামীর লাশ নিয়ে ৮ দিন হয়রানির শিকার বাংলাদেশি নারী, হাইকমিশনের হস্তক্ষেপ
ভারতের বেঙ্গালুরুরে একটি শীর্ষস্থানীয় বেসরকারি হাসপাতালে স্বামীর লাশ নিয়ে ৮ দিন হেনস্তার শিকার হয়েছে এক বাংলাদেশি নারী। জানা যায়, মৃত স্বামীর চিকিৎসার বকেয়া ৩৫.৭৯ লাখ রুপি পরিশোধ না করায় আট দিন মরদেহসহ তার পাসপোর্টও আটকে রাখা হয়।
ভারতে স্বামীর লাশ নিয়ে ৮ দিন হয়রানির শিকার বাংলাদেশি নারী, হাইকমিশনের হস্তক্ষেপ
ভারতের আকাশে মার্কিন যুদ্ধবহর
যুক্তরাষ্ট্রের ছয়টি অত্যাধুনিক এফ-৩৫ লাইটনিং-২ যুদ্ধবিমানসহ দুই শতাধিক মার্কিন সেনা ভারতে এসেছেন। মূলত ‘তরঙ্গ শক্তি’ মহড়ায় প্রথমবারের মতো অংশ নিতে তারা দেশটিতে এসেছেন বলে শনিবার (২৬ সেপ্টেম্বর) জানিয়েছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।
ভারতের আকাশে মার্কিন যুদ্ধবহর
ভারতে ভয়াবহ দুর্যোগ, নিহত ৫৬
গত কয়েক বছর তীব্র বজ্রঝড় ও বজ্রপাতের মতো চরম আবহাওয়া পরিস্থিতি বৃদ্ধি পাওয়া নিয়ে সতর্কবার্তা দিয়ে আসছে ভারতের আবহাওয়া অফিস। পরিবেশ বিশেষজ্ঞরা একে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব বলে মনে করছেন।
ভারতে ভয়াবহ দুর্যোগ, নিহত ৫৬
২০২৪ সাল থেকে ভোটার তালিকায় জেন-জিদের যুক্ত করছে না ভারত 
ভারতে ১৮ বছর পূর্ণ করা নতুন ভোটার হিসেবে জেন-জিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বার্ষিক হালনাগাদ প্রক্রিয়া থমকে আছে।
২০২৪ সাল থেকে ভোটার তালিকায় জেন-জিদের যুক্ত করছে না ভারত 
দুই বাচ্চাকে জড়িয়ে ধরেই না ফেরার দেশে হাতি, ছবি ভাইরাল
ভারতের পশ্চিম মেদিনীপুরের শালবনিতে উদ্ধার হলো মা হাতি ও তার দুই শাবকের নিথর দেহ। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে শালবনি থানার পিরাকাটা রেঞ্জের হাড়তাড়া মাঠ এলাকা থেকে তিনটি হাতির দেহ উদ্ধার করা হয়।
দুই বাচ্চাকে জড়িয়ে ধরেই না ফেরার দেশে হাতি, ছবি ভাইরাল
আরও পড়ুন
চবির ৪০ অসচ্ছল শিক্ষার্থীর পাশে ‘উত্তরণ’
ভারতে স্বামীর লাশ নিয়ে ৮ দিন হয়রানির শিকার বাংলাদেশি নারী, হাইকমিশনের হস্তক্ষেপ
‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছে জবির ২৯ শিক্ষার্থী
মেডিকেল ভিসা নিয়ে ভারতে যাচ্ছিলেন আ.লীগ নেতা, অতঃপর...