ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

দিল্লির ছাত্র আন্দোলন থেকে গ্রেপ্তার, ৬ বছর পর ৭ দিনের জামিন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ০২:০৬ পিএম
সাত দিনের অন্তর্বর্তী জামিনে তিহার কারাগার থেকে বের হয়েছেন শারজিল ইমাম। ছবি: সংগৃহীত

২০২০ সালের নাগরিকত্ব সংশোধনী আইনবিরোধী আন্দোলনে অংশগ্রহনের ফলে উত্তর-পূর্ব দিল্লির দাঙ্গার বৃহত্তর ষড়যন্ত্রের মামলায় কারাগারে থাকা শারজিল ইমাম সাত দিনের অন্তর্বর্তী জামিনে তিহার কারাগার থেকে বের হয়েছেন। দিল্লির একটি আদালত তাকে এই সাময়িক জামিন দিয়েছেন।

রোববার (৪ অক্টোবর) থেকে আগামী ১০ অক্টোবর পর্যন্ত তার জামিন কার্যকর থাকবে। দিল্লি ও বিহারে অনুষ্ঠিত হতে যাওয়া তার দুই চাচাতো ভাইয়ের বিয়েতে অংশ নেওয়ার জন্য তাকে এই জামিন দেওয়া হয়েছে।

কারকারদুমা আদালত শারজিলকে ১০ অক্টোবর সন্ধ্যায় আবার কারা কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। জামিনের মেয়াদ শেষ হওয়ার পর নির্ধারিত সময়েই তাকে কারাগারে ফিরতে হবে।

উত্তর-পূর্ব দিল্লিতে ২০২০ সালের ফেব্রুয়ারিতে সংঘটিত সহিংসতার ঘটনায় করা মামলায় শারজিলের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনসহ বিভিন্ন ধারায় মামলা চলছে। ২০২০ সালের জানুয়ারিতে গ্রেপ্তারের পর থেকে তিনি আইনি প্রক্রিয়া চলাকালে কারাগারে রয়েছেন।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্ট একই মামলায় শারজিল ইমামের নিয়মিত জামিনের আবেদন খারিজ করেন। একই সঙ্গে মামলার আরেক আসামি উমর খালিদের নিয়মিত জামিনের আবেদনও নাকচ করা হয়।

ফলে সাত দিনের এই অন্তর্বর্তী জামিন শারজিলের জন্য সাময়িক স্বস্তি হলেও মামলার আইনি কার্যক্রম চলমান থাকবে। ১০ অক্টোবর জামিনের মেয়াদ শেষ হলে তাকে আবার তিহার কারাগারে ফিরতে হবে।

উল্লেখ্য, শারজিল ইমাম ভারতের একজন শিক্ষার্থী ও ছাত্র আন্দোলনকারী। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় আন্দোলনে সক্রিয় ছিলেন তিনি। শারজিল ইমাম ২০১৯ সালের শেষ দিকে শুরু হওয়া নাগরিকত্ব সংশোধনী আইনবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। বিশেষ করে ২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের জানুয়ারি পর্যন্ত তিনি ওই আন্দোলনে সক্রিয় ছিলেন। ২০২০ সালের দিল্লি দাঙ্গার বৃহত্তর ষড়যন্ত্রের মামলাসহ বিভিন্ন মামলায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ২০২০ সালের জানুয়ারিতে তাকে গ্রেপ্তার করা হয়।

সূত্র: মিল্লাত টাইমস


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দাড়ি-টুপি থাকায় মুসলিম শিক্ষার্থীদের কলকাতায় ‘জঙ্গি’ বলে হেনস্তা
ভারতের কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে শুধু মাত্র মুসলিম হওয়ায় মারধর ও ধর্মীয় বিদ্বেষমূলক গালাগাল করার অভিযোগ উঠেছে।
দাড়ি-টুপি থাকায় মুসলিম শিক্ষার্থীদের কলকাতায় ‘জঙ্গি’ বলে হেনস্তা
কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা
বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা ও চিন্ময় দাসের মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাওয়ের চেষ্টা করেছেন বিক্ষোভকারীরা।
কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা
এবার ভারতে ককরোচ পার্টির ‘দিল্লি চলো’ কর্মসূচি
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগামী ১০ অক্টোবর দিল্লির জন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে শুক্রবার (২ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ কর্মসূচির ঘোষণা দেন।
এবার ভারতে ককরোচ পার্টির ‘দিল্লি চলো’ কর্মসূচি
নারী যাত্রীদের হাতে বিনামূল্যে তুলে দিলেন ভ্রমণের পাস, মুখ্যমন্ত্রীর উদ্যোগে উচ্ছ্বসিত যাত্রীরা
কন্ডাক্টরের ভূমিকায় ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। সাধারণ যাত্রীদের সঙ্গে মিশে বাসে উঠে নারী যাত্রীদের হাতে বিনামূল্যে ভ্রমণের টিকিট তুলে দিয়েছেন তিনি।
নারী যাত্রীদের হাতে বিনামূল্যে তুলে দিলেন ভ্রমণের পাস, মুখ্যমন্ত্রীর উদ্যোগে উচ্ছ্বসিত যাত্রীরা
প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে দিল্লিতে জেন-জিদের বিক্ষোভ, মোতায়েন ৪ হাজার পুলিশ 
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) গনেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে দিল্লিতে জেন-জিদের বিক্ষোভ, মোতায়েন ৪ হাজার পুলিশ 
আরও পড়ুন
নেতানিয়াহুকে যা জানালেন আহত সেই ভারতীয় পাইলট
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা
সালিশ শেষে বাড়ি ফিরছিলেন আ.লীগ নেতা, অতঃপর...
২৮ নতুন মুখে সাউথ ক্যারোলিনায় বাংলাদেশিদের মিলনমেলা