ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ভোটার তালিকা নিয়ে অসন্তোষ, প্রতিবাদে ধ্রুব রাঠি-প্রকাশ রাজ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ০২:৫২ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের ভোটার তালিকায় নাম বাদ পড়ার অভিযোগে দেশজুড়ে অসন্তোষ ও প্রতিবাদ অব্যাহত রয়েছে। এবার এই আন্দোলনে যোগ দিয়েছেন ইউটিউবার ধ্রুব রাঠি ও অভিনেতা-অ্যাক্টিভিস্ট প্রকাশ রাজ। বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে আয়োজিত ‘পিপলস ট্রাইব্যুনাল’ বা ‘জনতার আদালত’ কর্মসূচিতে অংশ নেন তারা।

ককক্রোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ ও সহ-আহ্বায়ক আশুতোষ রানকার উদ্যোগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৪টায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

আয়োজকদের অভিযোগ, স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা সংশোধনের সময় কর্ণাটকের অনেক ভোটারের নাম ভুলভাবে বাদ দেওয়া হয়েছে। এসব অভিযোগ সরাসরি শুনতেই ‘পিপলস ট্রাইব্যুনাল’-এর আয়োজন করা হয়।

আয়োজকদের দাবি, কর্ণাটকের বিভিন্ন এলাকা থেকে এমন মানুষ কর্মসূচিতে অংশ নেবেন, যারা এসআইআর-এর সময় ভোটার তালিকা থেকে নিজেদের নাম বাদ পড়ার অভিযোগ করেছেন। তাদের বক্তব্য শুনে বিষয়টি জনসমক্ষে তুলে ধরা হবে।

‘পিপলস ট্রাইব্যুনাল’-এর পর আয়োজন করা হয়েছে ‘চপ্পল প্রতিবাদ’ নামের একটি অভিনব কর্মসূচি। আয়োজক আশুতোষ রানকা জানান, নারীদের সঙ্গে সংহতি প্রকাশ করতেই এই প্রতিবাদের আয়োজন। সাধারণ মানুষকেও এতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রকাশ রাজ। তার ভাষ্য, এই আন্দোলন মূলত গণতন্ত্র রক্ষার লড়াই।

এর আগে বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ একটি ভিডিও প্রকাশ করে কর্মসূচিতে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন ধ্রুব রাঠি। তিনিও গণতন্ত্র রক্ষার জন্য এই আন্দোলনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

এদিকে বেঙ্গালুরুর কর্মসূচির পর দিল্লিতেও প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছেন ধ্রুব রাঠি। আগামী ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে এ কর্মসূচি হওয়ার কথা রয়েছে।

বেঙ্গালুরুর কর্মসূচিকে ঘিরে আগে থেকেই আয়োজকদের ‘চমক’ নিয়ে কৌতূহল তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত ধ্রুব রাঠি ও প্রকাশ রাজের অংশগ্রহণের মধ্য দিয়ে সেই চমক প্রকাশ্যে আসে। তাদের উপস্থিতিতে কর্মসূচিটি আরও বেশি আলোচনায় এসেছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিলুপ্ত করা হলো ‘পশ্চিমবঙ্গ মাদরাসা সার্ভিস কমিশন’
ভারতের পশ্চিমবঙ্গে মাদরাসায় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বড় পরিবর্তন আনা হয়েছে। বিলুপ্ত করা হয়েছে ‘মাদরাসা সার্ভিস কমিশন’। এখন থেকে সরকারি ও অনুদানপ্রাপ্ত মাদরাসায় শিক্ষক নিয়োগের দায়িত্ব পালন করবে একমাত্র স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)।
বিলুপ্ত করা হলো ‘পশ্চিমবঙ্গ মাদরাসা সার্ভিস কমিশন’
ফেসবুকে পরিচয় থেকে ‘কাছে আসা’, ভারতে গিয়ে নারীর ভয়ংকর অভিজ্ঞতা
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়, তারপর প্রেম ও বিয়ে। ভালোবাসার মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে নতুন জীবনের স্বপ্ন দেখেছিলেন থাইল্যান্ডের নাগরিক উপসর্ন। 
ফেসবুকে পরিচয় থেকে ‘কাছে আসা’, ভারতে গিয়ে নারীর ভয়ংকর অভিজ্ঞতা
শাড়ি পরে খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, লড়াকু মায়ের জেদে মুগ্ধ নেটিজেনরা
গায়ে শাড়ি, পায়ে কোনো জুতা নেই। তবু থামেননি ২৭ বছর বয়সী কবিতা কুমারী। মেঠোপথ পেরিয়ে খালি পায়ে মাত্র ছয় মিনিটে ১ হাজার ৬০০ মিটার দৌড় শেষ করে এখন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন এই লড়াকু মা।
শাড়ি পরে খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, লড়াকু মায়ের জেদে মুগ্ধ নেটিজেনরা
১৭ হাজার ফুট উঁচুতে বজ্রপাত, অল্পের জন্য রক্ষা যাত্রীবাহী বিমান
১৭ হাজার ফুট উঁচুতে প্রতিকূল আবহাওয়ার মধ্যে বজ্রপাত ও শিলাবৃষ্টির কবলে পড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের ইনডিগো এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমান।
১৭ হাজার ফুট উঁচুতে বজ্রপাত, অল্পের জন্য রক্ষা যাত্রীবাহী বিমান
দিল্লিতে বহুতলা ভবন ধস, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৩
ভারতের রাজধানী দিল্লির উত্তর-পূর্ব অঞ্চলের সীমাপুরি এলাকায় একটি বহুতলা ভবন ধসে এক অন্তঃসত্ত্বা নারীসহ তিনজন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ১১ জনকে উদ্ধার করেছে দিল্লি ফায়ার সার্ভিস।
দিল্লিতে বহুতলা ভবন ধস, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৩