ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

খুনের মামলা এড়াতে এআই দিয়ে নিজের মৃত্যুর নাটক সাজালেন যুবক, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ১০:৪১ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশে হত্যা মামলার বিচার এড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে নিজের অন্ত্যেষ্টিক্রিয়ার ছবি তৈরি করে ভুয়া মৃত্যুর নাটক সাজিয়েছিলেন রাজকুমার রাজভর (৩৮) নামে এক যুবক।

জাল মৃত্যুসনদ আদালতে জমা দিয়ে দেড় বছর আত্মগোপনে থাকার পর রোববার (২৫ অক্টোবর) তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ২০১৬ সালে যোগেশ সিংকে হত্যার মামলায় জামিনে ছিলেন রাজভর। ২০২৫ সালের ৩০ মে গাজীপুরে বসে নিজের মৃত্যুর পরিকল্পনা করেন তিনি। এআই দিয়ে চিতায় শোয়ানো মরদেহের ছবি তৈরি করে মানবদেহের পরিবর্তে একটি ছাগল দাহ করেন। শেষকৃত্যের ছবি ও জাল নথির ভিত্তিতে মৃত্যুসনদ সংগ্রহ করে আদালতে জমা দেন।

২০১৬ সালের ১৯ ডিসেম্বর মুন্সিপুরা রেললাইনের কাছে যোগেশ সিংকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় রাজভর ও তার বন্ধু সুদর্শন রাজভরের বিরুদ্ধে মামলা হয়।

পুলিশের দাবি, হত্যা মামলার বিচার এড়ানোর পাশাপাশি পুঁজিবাজারে বিনিয়োগের কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে নেওয়া অর্থ ফেরত না দিতেও নিজের মৃত্যুর নাটক সাজান রাজভর।

গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে হত্যা মামলার বিচার আবার শুরু হবে। পাশাপাশি জালিয়াতির অভিযোগে পৃথক মামলাও হয়েছে। সূত্র: এনডিটিভি

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোটার তালিকা থেকে নাম বাদ, ভারত থেকে বাংলাদেশে ঠেলে পাঠানোর আশঙ্কা মুসলিমদের
ভারতের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর নাগরিকত্ব নিয়ে প্রশ্নের মুখে পড়ছেন দেশটির বহু মুসলিম। তাদের কেউ আটক হচ্ছেন, আবার কাউকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। এমন পরিস্থিতিতে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশে অবস্থান করছেন ভারতের নাগরিকত্ব দাবি করা অনেকেই।
ভোটার তালিকা থেকে নাম বাদ, ভারত থেকে বাংলাদেশে ঠেলে পাঠানোর আশঙ্কা মুসলিমদের
খাবার চেয়েছিলেন হোটেলে, না পেয়ে কুকুরের মাংস খেলেন ব্যক্তি
ভারতের উড়িষ্যা রাজ্যের সম্বলপুরে সড়ক দুর্ঘটনায় নিহত একটি কুকুরের মাংস খেতে দেখা গেছে এক ব্যক্তিকে। মানেস্বর চকের কাছে ঘটে যাওয়া এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
খাবার চেয়েছিলেন হোটেলে, না পেয়ে কুকুরের মাংস খেলেন ব্যক্তি
ভুয়া আদালতের আদেশে ওয়েবসাইট বন্ধ, কর্মকর্তাকে তলব মোদির
ভুয়া আদালতের আদেশের ভিত্তিতে ১০০টির বেশি ওয়েবসাইট বন্ধের ঘটনায় টেলিযোগাযোগ বিভাগের সচিবকে তলব করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 
ভুয়া আদালতের আদেশে ওয়েবসাইট বন্ধ, কর্মকর্তাকে তলব মোদির
মোদির বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ রাহুল গান্ধীর
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নিজের ফোনে আড়িপাতার অভিযোগ তুলেছেন দেশটির লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।
মোদির বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ রাহুল গান্ধীর
‘বাংলাদেশের সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠাতে চাওয়া’র প্রশ্নে জয়সওয়ালের বক্তব্য
বাংলাদেশের সামরিক বিমানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর ব্যবস্থা করতে চায় ভারত সরকার- এমন তথ্য দিয়ে গতকাল একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। এমনকি তাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর উদ্যোগও ব্যর্থ হয়েছে বলে দাবি করা হয় প্রতিবেদনে। তাই শুক্রবার (১৩ নভেম্বর) এই প্রতিবেদনের প্রসঙ্গ উঠে এসেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে। তবে প্রশ্নের উত্তরে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি মুখপাত্র রণধীর জয়সওয়াল।  আরেক প্রশ্নের উত্তরে শেখ হাসিনার প্রত্যর্পণের প্রসঙ্গে তিনি জানান, এটি একটি আইনি বিষয়, সেই অনুযায়ী তা মোকাবিলা করা হবে। এর আগে বাংলাদেশের সঙ্গে অনুষ্ঠিতব্য কনস্যুলার সংলাপ স্থগিত হওয়া নিয়ে অপর এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখতে আগ্রহী ভারত। এরই ধারাবাহিকতায় বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সুসংগঠিত কাঠামোর আওতায় নানা উদ্যোগ নেয়া হয়েছে এবং নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।’ তিনি আরও বলেন, ভারত-বাংলাদেশ কনস্যুলার সংলাপের পরবর্তী পর্বটি উভয় পক্ষের সুবিধাজনক কোনো সময়ে অনুষ্ঠিত হবে। সেখানে ভ্রমণের সংশোধিত ব্যবস্থাসংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হবে। বিদ্যমান এই কাঠামোগুলোর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছে ভারত। আরটিভি/এসআর
‘বাংলাদেশের সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠাতে চাওয়া’র প্রশ্নে জয়সওয়ালের বক্তব্য
আরও পড়ুন
ভোটার তালিকা থেকে নাম বাদ, ভারত থেকে বাংলাদেশে ঠেলে পাঠানোর আশঙ্কা মুসলিমদের
বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করছে ভারত: রিজভী
শেখ হাসিনাকে ফেরত দিতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ
ভারত থেকে আনা ১৮ রেলকোচ হস্তান্তর, চলবে ঢাকা-পাবনা রুটে