
ভারতের তামিলনাড়ুতে অ্যাপলের আইফোনের যন্ত্রাংশ তৈরির টাটা ইলেকট্রনিকস কারখানায় গ্যাসে দমবন্ধ হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) রাতে কারখানার বর্জ্য শোধনাগারে রক্ষণাবেক্ষণের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
জেলা কর্মকর্তা দিনেশ কুমার জানান, কারখানার বর্জ্য শোধনাগারের একটি ট্যাংক পরিদর্শনের সময় বিষাক্ত গ্যাসের সংস্পর্শে আসেন চুক্তিভিত্তিক তিন শ্রমিক। এতে তাদের মৃত্যু হয়।
ঘটনাটি তদন্ত করবে অ্যাপল, টাটা কর্তৃপক্ষ ও রাজ্য প্রশাসন। তবে দীপাবলি উৎসব উপলক্ষে কারখানাটি বন্ধ থাকায় উৎপাদনে কোনো প্রভাব পড়েনি।
উল্লেখ্য, ভারতের হোসুরে অবস্থিত টাটার এ কারখানাটি এর আগেও অগ্নিকাণ্ড, পানিদূষণের অভিযোগ এবং তথ্য চুরির ঘটনার কারণে আলোচনায় এসেছিল।
সূত্র: রয়টার্স
আরটিভি/জেএমএ



