ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

বিশ্ববাজারে গরুর মাংস রপ্তানির ১৬ শতাংশই যায় ভারত থেকে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পিএম
ছবি: সংগৃহীত

গরুর মাংস রপ্তানিতে বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। ব্রাজিল ও অস্ট্রেলিয়ার পরই দেশটির অবস্থান। বিশ্ববাজারে মোট গরুর মাংস রপ্তানির প্রায় ১৬ শতাংশ আসে ভারত থেকে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।

সমীক্ষার তথ্য অনুযায়ী, ২০১৬ সালে ভারত ১৫ লাখ ৬০ হাজার টন মাংস রপ্তানি করেছিল। ২০২৬ সাল পর্যন্ত রপ্তানিকারক দেশের তালিকায় নিজেদের অবস্থান ধরে রাখার সম্ভাবনার কথাও বলা হয়েছিল। তবে রপ্তানির এই পরিসংখ্যানে একটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করা হয়নি। ভারত থেকে রপ্তানি করা মাংসের কতটুকু গরুর এবং কতটুকু মহিষের, তা আলাদা করে উল্লেখ নেই।

গরুর মাংস রপ্তানিতে ভারতের এই অবস্থান দেশটির অভ্যন্তরীণ নীতির সঙ্গে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। কারণ, দেশটিতে গো-হত্যা ও গরুর মাংস বিক্রি নিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক বিতর্ক চলছে। বিভিন্ন রাজ্যে গরু হত্যা নিষিদ্ধ বা নিয়ন্ত্রিত। এ নিয়ে সহিংসতার ঘটনাও ঘটেছে।

এদিকে পশুর হাট ও মেলায় পশু বিক্রির ক্ষেত্রে অনিয়ম বন্ধে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এসব পদক্ষেপের পক্ষে-বিপক্ষে রাজনৈতিক বিতর্ক রয়েছে।

তবে আন্তর্জাতিক বাণিজ্যের পরিসংখ্যান বলছে, অভ্যন্তরীণ বিতর্কের মধ্যেও মাংস রপ্তানির বৈশ্বিক বাজারে ভারতের গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে। ফলে ভারত থেকে রপ্তানি করা মাংসের প্রকৃত ধরন এবং এর পরিমাণ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। সূত্র: সংবাদ প্রতিদিন

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফোনে নজরদারির জন্য ইসরায়েলি প্রযুক্তি কিনল ভারত!
নিজেদের দেশীয় প্রযুক্তি ব্যবহারের নীতি এড়িয়ে ইসরায়েলের একটি প্রতিষ্ঠানের তৈরি ফোনে নজরদারির প্রযুক্তি কেনার অনুমতি দিয়েছে ভারত সরকার।
ফোনে নজরদারির জন্য ইসরায়েলি প্রযুক্তি কিনল ভারত!
কেজরিওয়াল ও তার মেয়েকে হত্যার হুমকি বিষ্ণোই গ্যাংয়ের
দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবং তার মেয়ে হর্ষিতা কেজরিওয়ালকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের বিরুদ্ধে।
কেজরিওয়াল ও তার মেয়েকে হত্যার হুমকি বিষ্ণোই গ্যাংয়ের
অসুস্থ স্ত্রীকে একা রেখে যেতে না চাওয়ায় ফ্লাইট ছিনতাইয়ের নোট রাখেন যাত্রী
অসুস্থ স্ত্রীকে একা রেখে বিদেশে যেতে চাননি এক ভারতীয় যাত্রী। এ কারণে কলকাতা থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে ছিনতাইয়ের হুমকিসংবলিত নোট রেখে আতঙ্ক সৃষ্টির অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অসুস্থ স্ত্রীকে একা রেখে যেতে না চাওয়ায় ফ্লাইট ছিনতাইয়ের নোট রাখেন যাত্রী
ভারতীয় ভিসা নীতিতে বড় পরিবর্তন, কমছে শ্রেণি ও আবেদন ফরমের জটিলতা
বিদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করতে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে ভারত সরকার। নতুন ব্যবস্থায় ভিসার প্রধান শ্রেণি ১৩টি থেকে কমিয়ে ৯টি এবং উপশ্রেণি ৪৯টি থেকে ২৩টিতে নামানো হচ্ছে।
ভারতীয় ভিসা নীতিতে বড় পরিবর্তন, কমছে শ্রেণি ও আবেদন ফরমের জটিলতা
মৃত বোনের কথা রাখতে ৩০ বছর ধরে মুখে জলপাইয়ের বিচি নিয়ে ঘোরেন জয়দেব
বোনের হাতের জলপাইয়ের চাটনি ছিল ভীষণ প্রিয়। সেই চাটনি খেতে খেতেই বোনের এক মজার প্রশ্নের জবাবে মুখে জলপাইয়ের আঁটি রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন দাদা। এরপর পেরিয়ে গেছে ৩০ বছর। বোন আর বেঁচে নেই, কিন্তু তার কাছে দেওয়া কথা আজও রেখেছেন ৭৫ বছর বয়সী জয়দেব বিশ্বাস।
মৃত বোনের কথা রাখতে ৩০ বছর ধরে মুখে জলপাইয়ের বিচি নিয়ে ঘোরেন জয়দেব
আরও পড়ুন
মেট্রোরেল প্রকল্পে জাপানের দুই প্রতিষ্ঠানের সঙ্গে কাজ পেলো ভারতের টাটা
ফোনে নজরদারির জন্য ইসরায়েলি প্রযুক্তি কিনল ভারত!
ভারতীয় ভিসা নীতিতে বড় পরিবর্তন, কমছে শ্রেণি ও আবেদন ফরমের জটিলতা
মৃত বোনের কথা রাখতে ৩০ বছর ধরে মুখে জলপাইয়ের বিচি নিয়ে ঘোরেন জয়দেব