ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

রসগোল্লা বলে মুখে দেওয়া হলো ‘ছোট বোমা’, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১০:১৮ এএম
ছবি: সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশে রসগোল্লা খাওয়ানোর কথা বলে এক ব্যক্তির মুখে ছোট বোমা দেওয়ার অভিযোগ উঠেছে। সেটিতে কামড় দিতেই বিকট বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান রাজেন্দ্র বারোতিয়া নামে এক ব্যক্তি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত মঙ্গলবার রাজ্যের দিনদোরি জেলার পাদ্রিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রতিবেদন অনুযায়ী, ঘটনার সময় নিজ বাড়িতে বসে ছিলেন রাজেন্দ্র। এ সময় রাম বাঘত নামে এক ব্যক্তি তার বাড়িতে আসেন। পরে দুজনের মধ্যে কথাবার্তার একপর্যায়ে রসগোল্লা খাওয়ার কথা বলে রাজেন্দ্রর হাতে একটি ছোট বোমা তুলে দেন তিনি।

রাজেন্দ্র সেটিকে রসগোল্লা মনে করে মুখে দিয়ে কামড় দিতেই প্রচণ্ড শক্তিতে বিস্ফোরণ ঘটে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্বামীর মৃত্যুর বিষয়ে রাজেন্দ্রর স্ত্রী সুশীলা বাই জানান, বোমাটি মূলত প্রাণী হত্যার কাজে ব্যবহার করা হয়। বিস্ফোরণের পর তিনি প্রতিবেশীদের ডেকে আনেন। পরে একটি অটোরিকশায় করে স্বামীকে হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।

স্থানীয় পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অভিযুক্ত রাম বাঘতকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ভাষ্য, বোমাটি দেওয়ার সময় সেখানে অন্ধকার ছিল। ফলে রাজেন্দ্র সেটি আসল রসগোল্লা কি না, তা বুঝতে পারেননি।

জিজ্ঞাসাবাদে রাম বাঘত দাবি করেছেন, অন্য এক ব্যক্তি তাকে বোমাটি দিয়েছিলেন। পরে তিনি সেটি রাজেন্দ্রর কাছে নিয়ে যান।

এ হত্যাকাণ্ডের পেছনে পূর্বশত্রুতা বা অন্য কোনো বিরোধ ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। বোমাটি কোথা থেকে এসেছে এবং এর সঙ্গে আর কেউ জড়িত কি না, সেটিও তদন্ত করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তরুণীকে বারবার অশালীন স্পর্শ, প্রতিবাদ করায় চলন্ত ট্রেন থেকে ধাক্কা
ভারতের মুম্বাইয়ে লোকাল ট্রেনে যৌন হয়রানির প্রতিবাদ করায় এক তরুণীকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে এক যাত্রীর বিরুদ্ধে। এতে ট্রেনের চাকায় পিষ্ট হয়ে তরুণীর বাঁ হাত কনুইয়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া মাথায় ১৬টি সেলাই দিতে হয়েছে। 
তরুণীকে বারবার অশালীন স্পর্শ, প্রতিবাদ করায় চলন্ত ট্রেন থেকে ধাক্কা
বিশ্ববাজারে গরুর মাংস রপ্তানির ১৬ শতাংশই যায় ভারত থেকে
গরুর মাংস রপ্তানিতে বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। ব্রাজিল ও অস্ট্রেলিয়ার পরই দেশটির অবস্থান। বিশ্ববাজারে মোট গরুর মাংস রপ্তানির প্রায় ১৬ শতাংশ আসে ভারত থেকে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।
বিশ্ববাজারে গরুর মাংস রপ্তানির ১৬ শতাংশই যায় ভারত থেকে
ফোনে নজরদারির জন্য ইসরায়েলি প্রযুক্তি কিনল ভারত!
নিজেদের দেশীয় প্রযুক্তি ব্যবহারের নীতি এড়িয়ে ইসরায়েলের একটি প্রতিষ্ঠানের তৈরি ফোনে নজরদারির প্রযুক্তি কেনার অনুমতি দিয়েছে ভারত সরকার।
ফোনে নজরদারির জন্য ইসরায়েলি প্রযুক্তি কিনল ভারত!
কেজরিওয়াল ও তার মেয়েকে হত্যার হুমকি বিষ্ণোই গ্যাংয়ের
দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবং তার মেয়ে হর্ষিতা কেজরিওয়ালকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের বিরুদ্ধে।
কেজরিওয়াল ও তার মেয়েকে হত্যার হুমকি বিষ্ণোই গ্যাংয়ের
অসুস্থ স্ত্রীকে একা রেখে যেতে না চাওয়ায় ফ্লাইট ছিনতাইয়ের নোট রাখেন যাত্রী
অসুস্থ স্ত্রীকে একা রেখে বিদেশে যেতে চাননি এক ভারতীয় যাত্রী। এ কারণে কলকাতা থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে ছিনতাইয়ের হুমকিসংবলিত নোট রেখে আতঙ্ক সৃষ্টির অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অসুস্থ স্ত্রীকে একা রেখে যেতে না চাওয়ায় ফ্লাইট ছিনতাইয়ের নোট রাখেন যাত্রী
আরও পড়ুন
তরুণীকে বারবার অশালীন স্পর্শ, প্রতিবাদ করায় চলন্ত ট্রেন থেকে ধাক্কা
বিশ্ববাজারে গরুর মাংস রপ্তানির ১৬ শতাংশই যায় ভারত থেকে
মেট্রোরেল প্রকল্পে জাপানের দুই প্রতিষ্ঠানের সঙ্গে কাজ পেলো ভারতের টাটা
ফোনে নজরদারির জন্য ইসরায়েলি প্রযুক্তি কিনল ভারত!