
জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হবেন, তা নিয়ে শুরু হয়েছে কূটনৈতিক তৎপরতা। গোপন ভোট ও ভেটো ক্ষমতার জটিল সমীকরণে নতুন মহাসচিব নির্বাচনের প্রক্রিয়া এগোচ্ছে। এ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আটজন। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন মহাসচিব নির্বাচনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ওই দিন বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হবে।
রোববার (১৫ নভেম্বর) এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য নতুন মহাসচিবের প্রার্থী বাছাই করবেন। এ জন্য গোপন ভোট নেওয়া হচ্ছে। কোনো প্রার্থীকে অন্তত ৯টি সমর্থন ভোট পেতে হবে এবং নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের কারও ভেটো পাওয়া যাবে না। এরপর সাধারণ পরিষদের অনুমোদনে চূড়ান্ত হবেন নতুন মহাসচিব।
প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি, জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থার প্রধান রেবেকা গ্রিনস্প্যানসহ আটজন। এখন পর্যন্ত আট দফা ভোট হলেও কোনো প্রার্থীর বিষয়ে ঐকমত্য তৈরি হয়নি। সর্বশেষ ভোটে ১২টি সমর্থন পেয়ে এগিয়ে রয়েছেন গ্রিনস্প্যান।
নির্ধারিত সময়ের মধ্যে নতুন মহাসচিব নির্বাচিত না হলে কী হবে, তা জাতিসংঘের সনদে স্পষ্ট করে বলা নেই। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী ব্যবস্থা কিংবা স্বল্পমেয়াদি মেয়াদে কাউকে দায়িত্ব দেওয়ার মতো বিকল্প বিবেচনা করা হতে পারে।
সূত্র: আল জাজিরা
আরটিভি/জেএমএ
-1794547511-415484_1794547528.jpg)



