ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

এরশাদের মৃত্যুতে পাকিস্তানের শোক প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

প্রকাশ : ১৬ জুলাই ২০১৯, ০৫:৫০ পিএম
ছবি: রেডিও পাকিস্তান

বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শোক জানিয়েছে পাকিস্তান।

মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মোহাম্মদ ফয়সালের এক বিবৃতির বরাত দিয়ে এই তথ্য জানায় রেডিও পাকিস্তান।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিবৃতিটিতে বলেন, বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল প্রেসিডেন্ট এরশাদের শাসনামল এবং চেয়ারম্যান হিসেবে জাতীয় পার্টিতে তার ভূমিকা।

তিনি বলেন, সার্কের সদস্য দেশগুলোর প্রতিষ্ঠা সম্মেলন আয়োজনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাংলাদেশের এই সাবেক প্রেসিডেন্ট।

মোহাম্মদ ফয়সাল বলেন, আমরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তাদের জন্য দোয়া করছি। আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুক।

উল্লেখ্য, গত রোববার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এই সাবেক প্রেসিডেন্টের মৃত্যু হয়। তিনি রক্তে হিমোগ্লোবিন-স্বল্পতা, ফুসফুসে সংক্রমণ এবং কিডনির জটিলতায় ভুগছিলেন।

রংপুরে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন তার ছোট ভাই ও জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ ( জি এম) কাদের।

কে/এমকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীমান্তে ভারত ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে: পাকিস্তান
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেছেন, ভারতের সামরিক বাহিনী সীমান্তের বেড়া ভেঙে ফেলেছে এবং কমপক্ষে পাঁচ জায়গায় ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। তিনি রোববার এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন। পাকিস্তানি ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ইরানের নিউজ সাইট পার্সটুডে। কুরেশি বলেন, পাকিস্তানের বিরুদ্ধে ভারত সামরিক অভিযানের মতো ভুল পদক্ষেপ নিতে পারে এবং বিষয়টি আগেই জাতিসংঘকে জানানো হয়েছে। তিনি বলেন, ভারতের অভ্যন্তরীণ সংকট থেকে বিশ্বের নজর অন্যদিকে ঘুরিয়ে দিতে এই অপকৌশলের পথ বেছে নিতে পারে নরেন্দ্র মোদির সরকার। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, জম্মু ও কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল এবং নাগরিকত্ব আইন সংশোধনের নামে মুসলিম বিরোধী আইন পাস করে গভীর সংকটে পড়েছে মোদি সরকার। তিনি বলেন, নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে শুধু ভারতে নয়, বিশ্বের বিভিন্ন দেশের রাজধানীতে বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশ হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী কুরেশি বলেন, বিশ্বের কাছে এখন স্পষ্ট হয়ে গেছে যে নরেন্দ্র মোদির সরকার আদর্শগতভাবে হিন্দুত্ববাদী। তিনি বলেন, ভারত এখন দুইভাগে বিভক্ত হয়েছে। একভাগে আছে ধর্মনিরপেক্ষতাবাদের সমর্থকরা। আরেকভাগে আছে চরমপন্থি হিন্দুত্ববাদের সমর্থকরা। তিনি আরও বলেন, আগামী এপ্রিলে পাকিস্তানে অনুষ্ঠেয় ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়ে কার্যকর বক্তব্য আসবে। কে/এম
সীমান্তে ভারত ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে: পাকিস্তান
ভারতের চাপে বাধাগ্রস্ত বাংলাদেশের সফর: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেছেন, আমার মনে হয় বাংলাদেশের পাকিস্তান সফর বাধাগ্রস্ত করছে ভারতের চাপ। খবর পাকিস্তানের ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট পাকপ্যাশন.নেটের। তিনি বলেছেন, পাকিস্তানে আসার জন্য আমরা শ্রীলঙ্কাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেশটির খেলোয়াড়দের মন্তব্য শুনেছি। তারা বলেছেন ক্রিকেটের জন্য সম্পূর্ণ নিরাপদ ও অনুকূল পরিবেশ আছে পাকিস্তানের। এখানে তারা কোনও সমস্যার মুখোমুখি হননি। পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশকে স্বাগত জানাতে প্রস্তুত। মনে হচ্ছে তারাও সফরের জন্য প্রস্তুত। কিন্তু আমার মনে হয় ভারতের চাপই বাধা হয়ে দাঁড়াচ্ছে। তিনি বলেন, বাংলাদেশকে স্বাধীনভাবে এই সিদ্ধান্ত নিতে হবে। তারা ভারতের সঙ্গে সম্পর্ক রাখতেই পারে কিন্তু আন্তর্জাতিক খেলাধুলায় তাদের এই ধরনের রাজনীতিতে জড়ানো উচিত নয়। কে/সি
ভারতের চাপে বাধাগ্রস্ত বাংলাদেশের সফর: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার
দুর্নীতির একটি মামলায় পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) জ্যেষ্ঠ নেতা ও দেশটির সাবেক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবালকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার পাকিস্তানের দুর্নীতিবিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (ন্যাব)-র রাওয়ালপিন্ডি কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ন্যাব এক বিবৃতিতে জানিয়েছে, রাওয়ালপিন্ডিতে সংস্থাটির কার্যালয়ে নরোয়াল স্পোর্টস সিটি (এনএসসি) প্রকল্পে দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হয় আহসান ইকবালকে। জিজ্ঞাসাবাদের পর সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। ন্যাবের বিবৃতিতে আরও বলা হয়েছে, নওয়াজ শরিফের মন্ত্রীসভার প্রভাবশালী এই মন্ত্রীকে গ্রেপ্তারের পর তার শারীরিক অবস্থা মূল্যায়নে একদল চিকিৎসককে ডাকা হয়েছে। আজ মঙ্গলবার আহসান ইকবালকে আদালতে হাজির করে তার রিমান্ড চাইবে ন্যাব। অভিযোগ রয়েছে, কেন্দ্রীয় সরকার ও পাকিস্তান ক্রীড়া বোর্ডের (পিএসবি) তহবিল ব্যবহার করে আহসান ইকবাল নরোয়ালে কোটি কোটি টাকার একটি ক্রীড়া কমপ্লেক্স তৈরি করেছেন।  তবে আহসান ইকবালের দাবি, তিনি তার আয়ের সংশ্লিষ্ট সব নথিপত্র রাওয়ালপিন্ডির ন্যাব কার্যালয়ে দাখিল করেছেন। এদিকে ওই প্রকল্পের কাজ ৯০ শতাংশ শেষ হলেও গত বছর ইমরান খানের নেতৃত্বাধীন সরকার তা নষ্ট করে দিয়েছে। এ
পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার
পাকিস্তানে ব্লাসফেমি আইনে শিক্ষককে মৃত্যুদণ্ড
২০১৩ সালে ফেসবুকে হজরত মুহাম্মদ (সা.) ও কুরআন সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে কট্টরপন্থীদের রোষে পড়েন মুলতানের বাহাউদ্দিন জাকারিয়া বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ৩৩ বছরের জুনেইদ হাফিজ। পরে তাকে গ্রেপ্তার করে ব্লাসফেমি বা ধর্ম অবমাননার মামলা দায়ের করে পুলিশ। এরপর থেকে এতদিন ধরে ওই মামলার শুনানি চলছিল। এর মধ্যে একাধিক বার বিচারপতি বদলি হয়েছেন। শুনানিও স্থগিত হয়েছে অসংখ্য বার। শেষমেশ শনিবার তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের সাজা শোনায় মুলতানের একটি আদালত। নিম্ন আদালতের এই রায়কে লাহোর হাইকোর্টে তারা চ্যালেঞ্জ জানাবেন বলে ইতোমধ্যেই জানিয়েছেন হাফিজের আইনজীবী আসাদ জামাল। --------------------------------------------------------------- আরো পড়ুন: তুর্কি জাহাজ আটক করেছে লিবিয়ার হাফতার বাহিনী --------------------------------------------------------------- এর আগে আদালতে হাফিজের হয়ে লড়ছিলেন সে দেশের প্রখ্যাত সমাজকর্মী তথা আইনজীবী রশিদ রহমান। সেইসময় বিভিন্ন ধর্মীয় সংগঠনের বিরুদ্ধে তাকে হুমকি দেয়ার অভিযোগ ওঠে। ২০১৪ সালে খুন হন রশিদ রহমান। এদিকে তিনিও নিরাপত্তার অভাব বোধ করছেন বলে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন আসাদ জামাল। নিরাপত্তাজনিত কারণে জুনেইদ হাফিজকেও জেলের মধ্যে আলাদা সেলে রাখা হয়েছে। উল্লেখ্য, মার্কিন সাহিত্য, ফটোগ্রাফি ও থিয়েটার বিষয়ে ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে মাস্টার্স করেছেন জুনেইদ হাফিজ। পাকিস্তানে ফিরে এসে গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত তিনি বাহাউদ্দিন জাকারিয়া বিশ্ববিদ্যালয়ে প্রভাষকের দায়িত্বে ছিলেন। এ
পাকিস্তানে ব্লাসফেমি আইনে শিক্ষককে মৃত্যুদণ্ড
পাকিস্তানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পারভেজ মোশাররফকে ভারতের নাগরিকত্ব দেয়ার প্রস্তাব
পাকিস্তানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দেশটির সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে দ্রুত ভারতের নাগরিকত্ব দেয়ার প্রস্তাব দিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ নেতা সুব্রামানিয়ান স্বামী। খবর পাকিস্তানি গণমাধ্যম দ্য নিউজের। ভারতে বিতর্কিত নাগরিকত্ব সংশোধন আইনের (সিএএ) বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভের মধ্যেই রাজ্যসভার সদস্য সুব্রামানিয়ান বৃহস্পতিবার এক টুইটার পোস্টে পাকিস্তানের এই অবসরপ্রাপ্ত জেনারেলকে দ্রুত ভারতের নাগরিকত্ব দেয়ার প্রস্তাব দেন। এই বিজেপি নেতা লেখেন, আমরা মোশাররফকে (পারভেজ মোশাররফ) দ্রুত নাগরিকত্ব দিতে পারি কারণ তিনি দরিয়াগঞ্জে (দিল্লির একটি অঞ্চল) জন্মগ্রহণ করেছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন। হিন্দুদের সব আত্ম-স্বীকৃত বংশধররা আসন্ন নতুন সিএএ-এর আওতায় পড়বে। গত ১৭ ডিসেম্বর পাকিস্তানের পেশওয়ার হাইকোর্টের বিচারপতি ওয়াকার আহমদ শেঠ, লাহোর হাইকোর্টের বিচারপতি শহিদ করিম এবং সিন্ধু হাইকোর্টের বিচারপতি নজর আকবরের সমন্বয়ে গঠিত এক বিশেষ আদালত রাষ্ট্রদ্রোহের মামলায় পারভেজ মোশাররফকে মৃত্যুদণ্ড দেন। এই আদালতের রায়ে বলা হয়েছে, পারভেজ মোশাররফ যদি ফাঁসি কার্যকরের আগে মারা যান, তবে তার মৃতদেহ ইসলামাবাদের প্রধান সড়কে তিনদিন ঝুলিয়ে রাখা হবে। রায়ের পর পরোক্ষভাবে তার পক্ষ নিয়েছে ইমরান খানের সরকার। রায়ে ত্রুটি আছে জানিয়েছে সরকারের লিগ্যাল টিম। এদিকে ভারতের লোকসভায় ৯ ডিসেম্বর এবং রাজ্যসভায় ১১ ডিসেম্বর নাগরিকত্ব (সংশোধন) বিল, ২০১৯ পাস হয়। ভারতীয় প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ ১২ ডিসেম্বর বিলটিতে সই করলে এটি আইন হয়ে যায়। এর পর থেকেই ভারতজুড়ে এই বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ অব্যাহত আছে। কে
পাকিস্তানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পারভেজ মোশাররফকে ভারতের নাগরিকত্ব দেয়ার প্রস্তাব
আরও পড়ুন
সীমান্তে ভারত ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে: পাকিস্তান
ভারতের চাপে বাধাগ্রস্ত বাংলাদেশের সফর: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
টি-টোয়েন্টির পর টেস্ট নিয়ে ভাবতে চায় বিসিবি
পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার