ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

ভেনেজুয়েলার সব তেল একাই চান ট্রাম্প, দিলেন কড়া বার্তা!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৪:২০ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে বন্দি করার পর এবার দেশটির সব তেল একাই নিজের দখলে নিতে চাইছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এজন্য ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের নেতৃত্বে নতুন সরকারকে চীন, রাশিয়া, ইরান এবং কিউবার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ‘ছিন্ন’ করতে বলেছেন তিনি।

বুধবার (৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে এবিসি নিউজ।

সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ট্রাম্প প্রশাসন চায়, ভেনেজুয়েলার তেল উৎপাদনে যুক্তরাষ্ট্রের একচেটিয়া অংশীদারিত্ব তৈরি হোক এবং ভারী অপরিশোধিত তেল বিক্রির সময় ভেনেজুয়েলা আমেরিকার পক্ষে থাকুক।

প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে দেশ থেকে বহিষ্কার করার পর রাজনৈতিক অস্থিরতার মধ্যে রয়েছে ভেনেজুয়েলা। ডেলসি রদ্রিগেজ তখন থেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করলেও ট্রাম্প দাবি করেছেন যে, তিনিই ভেনেজুয়েলাকে নিয়ন্ত্রণ করছেন।

আরও পড়ুন

শুধু তাই নয়, ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার নতুন নেতৃত্বকে বলেছে, যতক্ষণ ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নেবে না, ততক্ষণ তাদের নিজস্ব মজুদ থেকে তেল উত্তোলনের অনুমতি দেওয়া হবে না।

ট্রাম্পের কথা অনুযায়ী প্রথমত, ভেনেজুয়েলাকে চীন, রাশিয়া, ইরান এবং কিউবাকে বহিষ্কার করতে হবে এবং অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। দ্বিতীয়ত, ভেনেজুয়েলাকে তেল উৎপাদনে একচেটিয়াভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অংশীদারিত্ব করতে এবং ভারী অপরিশোধিত তেল বিক্রির ক্ষেত্রে আমেরিকার পক্ষ নিতে সম্মত হতে হবে।

ট্রাম্প আরও দাবি করেছেন যে, ভেনেজুয়েলার ‘অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ’ বাজার মূল্যে বিক্রি করার জন্য ৩ কোটি থেকে ৫ কোটি ব্যারেল তেল মার্কিন যুক্তরাষ্ট্রে হস্তান্তর করবে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মিশিগানে বাংলাদেশি মেয়ের গাড়িচাপায় বাবার মৃত্যু  
যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটের ওয়ারেন সিটিতে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫৭ বছর বয়সী প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ আবদুর রহিম।  
মিশিগানে বাংলাদেশি মেয়ের গাড়িচাপায় বাবার মৃত্যু  
পাঁচ বছর বয়সেই যোগব্যায়ামের প্রশিক্ষক, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে ফিনিক্স
যুক্তরাষ্ট্রের হিউস্টনের পাঁচ বছর বয়সী শিশু ফিনিক্স জিসেল হিকস যোগব্যায়ামের প্রশিক্ষক হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে। মাত্র ৫ বছর ৩৩৭ দিন বয়সে ২০০ ঘণ্টার প্রশিক্ষণ কোর্স সফলভাবে সম্পন্ন করে সবচেয়ে কম বয়সী নারী যোগব্যায়াম প্রশিক্ষক হওয়ার স্বীকৃতি অর্জন করেছে সে।
পাঁচ বছর বয়সেই যোগব্যায়ামের প্রশিক্ষক, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে ফিনিক্স
যুক্তরাষ্ট্রে নর-ইস্টার ঝড়ে বিদ্যুৎহীন লক্ষাধিক গ্রাহক, বাতিল ৫ শতাধিক ফ্লাইট
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে তাণ্ডব চালিয়েছে অসময়ের শক্তিশালী ‘নর-ইস্টার’ ঝড়। তীব্র বাতাস, ভারী বৃষ্টি ও জলোচ্ছ্বাসে বিপর্যস্ত হয়ে পড়েছে নিউ ইয়র্ক, বোস্টন ও ফিলাডেলফিয়াসহ উপকূলীয় বিভিন্ন এলাকা। ঝড়ে অন্তত একজনের মৃত্যু হয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছেন এক লাখেরও বেশি গ্রাহক। ব্যাহত হয়েছে বিমান চলাচলও। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ঝড়ের প্রভাবে দেশজুড়ে পাঁচ শতাধিক ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়া প্রায় ছয় হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে বলে জানিয়েছে ফ্লাইটঅ্যাওয়ার। ঝড়ের তাণ্ডবে প্রায় এক লাখ ৩০ হাজার গ্রাহক বিদ্যুৎ সংযোগ হারান। নিউ ইয়র্ক সিটিতে পার্কিং লট দিয়ে হাঁটার সময় গাছ ভেঙে মাথায় পড়ে এক আবাসন কর্তৃপক্ষের কর্মী নিহত হন বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, পূর্ব উপকূলে কয়েক দিন তাণ্ডব চালানোর পর ঝড়টি ধীরে ধীরে দুর্বল হয়ে আসছে। নিউ ইয়র্কের মন্তক পয়েন্টে ঘণ্টায় সর্বোচ্চ ৮১ মাইল বেগে বাতাস রেকর্ড করা হয়। পরে বাতাসের গতি কমে ঘণ্টায় প্রায় ৪৫ মাইলে নেমে আসে। ঝড়ের প্রভাবে উত্তর ক্যারোলিনার উপকূলীয় হাইওয়ে ১২-এর একটি অংশ ধসে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। জলোচ্ছ্বাস ও প্রবল ঢেউয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন সড়ক ও অবকাঠামো। অনেক এলাকায় রাস্তায় পানি জমে যাওয়ায় বাসিন্দাদের কায়াক ব্যবহার করে চলাচল করতে দেখা গেছে। সাধারণত বছরের শেষভাগ থেকে বসন্তকাল পর্যন্ত ‘নর-ইস্টার’ ঝড়ের প্রবণতা বেশি দেখা যায়। তবে এবার মৌসুমের আগেই শক্তিশালী এই ঝড় আঘাত হানায় পূর্ব উপকূলে ব্যাপক দুর্ভোগ তৈরি হয়েছে। কানাডা থেকে আসা শীতল আর্কটিক বাতাস এবং আটলান্টিকের তুলনামূলক উষ্ণ বাতাসের সংঘাতে এ ধরনের শক্তিশালী ঝড়ের সৃষ্টি হয়। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড আরটিভি/এসকে
যুক্তরাষ্ট্রে নর-ইস্টার ঝড়ে বিদ্যুৎহীন লক্ষাধিক গ্রাহক, বাতিল ৫ শতাধিক ফ্লাইট
এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস
মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল গেটস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে যথাযথ নিয়ন্ত্রণ না থাকলে তা বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। এমনকি অসৎ উদ্দেশ্যে এআই ব্যবহার করা হলে তা ‘১০০ কোটি মানুষের মৃত্যুর’ কারণ হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।
এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস
যুক্তরাষ্ট্রে গেলো চীনের জোড়া জায়ান্ট পান্ডা, থাকবে ১০ বছর
পিং পিং এবং ফু শুয়াং নামের দুটি চীনা জায়ান্ট পান্ডা যুক্তরাষ্ট্রের আটলান্টায় পৌঁছেছে। বিদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে চীনের দীর্ঘদিনের ‘পান্ডা কূটনীতি’র আওতায় ধার হিসেবে এই পান্ডা পাঠানো হয়েছে।
যুক্তরাষ্ট্রে গেলো চীনের জোড়া জায়ান্ট পান্ডা, থাকবে ১০ বছর
আরও পড়ুন
বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম
ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা 
এবার ডিজেল রপ্তানি বন্ধে যে সিদ্ধান্ত জানালেন ট্রাম্প
বাণিজ্য যুদ্ধবিরতিতে আপাতত স্বস্তি যুক্তরাষ্ট্র-চীনের