ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

লস অ্যাঞ্জেলেসে মর্মান্তিক দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ এএম
ফেয়ারফ্যাক্স ডিস্ট্রিক্টে একটি শপিং সেন্টারের পার্কিং লটে এক মর্মান্তিক দুর্ঘটনা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ফেয়ারফ্যাক্স ডিস্ট্রিক্টে একটি শপিং সেন্টারের পার্কিং লটে এক মর্মান্তিক দুর্ঘটনায় এক নারী মৃত্যু হয়েছে। এ ছাড়াও চারজন আহত হয়েছেন। তবে ড্রাইভারকে এখনও গ্রেপ্তার করা হয়নি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে থার্ড স্ট্রিট এবং ফেয়ারফ্যাক্স অ্যাভিনিউর সংযোগস্থলে অবস্থিত ‘গিলমোর স্টেশন’ শপিং সেন্টারে দুর্ঘটনাটি ঘটে।

ট্রেডার জোস, মেন্ডোসিনো ফার্মস এবং সাইডকার ডোনাটসের যৌথ পার্কিং লটের সামনে থাকা সিকিউরিটি স্ট্যান্ডে সজোরে ধাক্কা দেয় একটি নিয়ন্ত্রণহীন টেসলা গাড়ি।

লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, ৩০ বছর বয়সী এক নারী ঘটনাস্থলেই মারা যান এবং আরও চারজনকে হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে ১৯ বছর বয়সী এক তরুণ গুরুত্বর ভাবে এবং ৩০ ও ৫৭ বছর বয়সী দুই নারী সামান্য আঘাত পেয়েছেন।

ঘটনার সময় উপস্থিত ড্রেক পিসিওন নামের এক স্থানীয় বাসিন্দা জানান, দুর্ঘটনার পর চালক চরম আতঙ্কের মধ্যে ছিলেন।

ড্রাইভারের দাবি, তিনি গাড়ি থামানোর জন্য ব্রেকেই পা দিয়েছিলেন, কিন্তু টেসলা গাড়িটি থামার বদলে নিজে থেকেই দ্রুত গতিতে সামনে এগোতে থাকে। গাড়ি থেকে নামার পর তিনি বুঝতেও পারেননি যে তার গাড়ির ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে।

ঘটনার পর লস অ্যাঞ্জেলেস মেয়র কারেন বাস গভীর শোক প্রকাশ করেছেন এবং দুর্ঘটনাস্থলে সংকটাপন্নদের সহায়তায় ক্রাইসিস রেসপন্স টিম পাঠিয়েছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, ফেয়ারফ্যাক্স ও থার্ড স্ট্রিটের সংযোগস্থলের কাছে অবস্থিত ট্রেডার জোসের বাইরে ঘটা ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। যারা এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সবার প্রতি আমার গভীর সমবেদনা রইল।

তিনি আরও বলেন, আমার কার্যালয় থেকে ক্রাইসিস রেসপন্স টিমের সদস্যদের পাঠানো হয়েছে এবং লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের (LAPD) কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সহায়তা প্রদানকারী সেই সাহসী উদ্ধারকর্মীদের আমি ধন্যবাদ জানাই।

পুলিশ প্রাথমিক তদন্ত শেষে জানিয়েছে, এটি একজন বয়স্ক চালকের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। তবে প্রযুক্তির কোনো ত্রুটি নাকি চালকের ভুল—তা নিশ্চিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিউইয়র্কে বাংলাদেশিদের উদ্যোগে নির্মাণ হবে ৮ মিলিয়ন ডলারের মসজিদ
নিউইয়র্কের কুইন্সের ওজন পার্কে নতুন আল ফুরকান মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও তহবিল সংগ্রহের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নিউইয়র্কে বাংলাদেশিদের উদ্যোগে নির্মাণ হবে ৮ মিলিয়ন ডলারের মসজিদ
নিউইয়র্ক থেকে ফ্লাইট ধরবেন? জানুন এই পাঁচ নিয়ম, বাঁচবে ৩০০ ডলার!
নিউইয়র্ক থেকে বাংলাদেশে বা যুক্তরাষ্ট্রের অন্য স্টেটে যাওয়ার টিকিট খুঁজতে শুধু একটি বিমানবন্দর ও নির্দিষ্ট তারিখে আটকে থাকলে কম দামের ফ্লাইট চোখ এড়িয়ে যেতে পারে।
নিউইয়র্ক থেকে ফ্লাইট ধরবেন? জানুন এই পাঁচ নিয়ম, বাঁচবে ৩০০ ডলার!
নিউইয়র্ক পুলিশে বাংলাদেশিদের অগ্রযাত্রা, রয়েছে এক হাজারের বেশি কর্মকর্তা
যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে (এনওয়াইপিডি) বাংলাদেশি বংশোদ্ভূতদের অভাবনীয় উত্থান ঘটেছে।
নিউইয়র্ক পুলিশে বাংলাদেশিদের অগ্রযাত্রা, রয়েছে এক হাজারের বেশি কর্মকর্তা
নিউইয়র্কে তীব্র গরম মোকাবিলায় রোপণ করা হলো ১৮ হাজার গাছ
নিউইয়র্কে প্রচণ্ড গরম কেবল অস্বস্তির বিষয় নয়, জনস্বাস্থ্যের ঝুঁকিও। সিটির স্বাস্থ্য বিভাগের ২০২৬ সালের প্রতিবেদন অনুযায়ী, গরমের কারণে বা গরমে বিদ্যমান অসুস্থতা বেড়ে গিয়ে বছরে আনুমানিক ৫০০ নিউইয়র্কবাসীর মৃত্যু হয়।
নিউইয়র্কে তীব্র গরম মোকাবিলায় রোপণ করা হলো ১৮ হাজার গাছ
সাধারণ দাঁতব্যথা থেকে ধরা পড়ল ভয়াবহ ক্যানসার, বাঁচার লড়াইয়ে ৪ বছরের শিশু
যুক্তরাষ্ট্রের কানেটিকাটের চার বছর বয়সী শিশু এলেনা। সাধারণ শিশুর মতোই খেলাধুলা আর পরিবারের সঙ্গে পাহাড়ের ট্রেইলে হেঁটে আনন্দময় শৈশব কাটছিল তার। কিন্তু হঠাৎই নিচের মাড়ির বাঁ পাশে দাঁতব্যথা ও ফোলাভাব দেখা দিলে পরিস্থিতি পাল্টাতে শুরু করে। মা সারাহ লাপোস্তাতো শুরুতে ভেবেছিলেন হয়তো নতুন দাঁত উঠছে কিংবা খাবারের কণা আটকে সাধারণ সংক্রমণ হয়েছে। তাৎক্ষণিক দন্তচিকিৎসক ও ওরাল সার্জনের শরণাপন্ন হলে এক্স-রে রিপোর্টেও তেমন আশঙ্কাজনক কিছু মেলেনি; মাড়িতে খাবারের টুকরো আটকে থাকা বা সাধারণ সিস্ট ধারণা করে ছয় সপ্তাহ পর্যবেক্ষণে রাখার পরামর্শ দেওয়া হয়। কিন্তু ব্যথা কমার বদলে পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায়। ফুটবল খেলে বেড়ানো দুরন্ত শিশুটি একপর্যায়ে তীব্র ক্লান্তিতে বিছানা থেকেই উঠতে পারছিল না। এর মধ্যে চোখের চারপাশে অচেনা কালশিটে দাগ দেখা দিলে মা সারাহ দেরি না করে এলেনাকে জরুরি ভিত্তিতে শিশু বিশেষজ্ঞের কাছে নিয়ে যান। রক্ত পরীক্ষায় অস্বাভাবিকতার লক্ষণ ধরা পড়ার পর দ্রুত পাঠানো হয় হাসপাতালের জরুরি বিভাগে। সেখানে নিবিড় পরীক্ষার পর চিকিৎসকদের দেওয়া তথ্য স্তব্ধ করে দেয় বাবা-মাকে—এলেনার পেটে সফটবলের সমান আকারের একটি টিউমার ধরা পড়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যায়, সে নিউরোব্লাস্টোমা নামের একটি বিরল ও মারাত্মক ক্যানসারে আক্রান্ত। রোগ শনাক্তের সময় এলেনার শরীরে ক্যানসার ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। চিকিৎসা পরিভাষায় যার তীব্রতা মাপার 'কুরি স্কোর' ছিল ৩০-এর মধ্যে ২৫। পরবর্তী এক বছর এই ছোট্ট শিশুর ওপর দিয়ে চলে চিকিৎসার এক কঠিন ঝড়। একাধিক জটিল অস্ত্রোপচার, পাঁচ দফা কেমোথেরাপি, ক্লিনিক্যাল ট্রায়ালের আওতায় চার দফা ইমিউনোথেরাপি, পেট থেকে টিউমার অপসারণ, দুটি স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট এবং ১২ দিনের রেডিয়েশন থেরাপি সহ্য করতে হয় তাকে। চিকিৎসার চরম সংকটময় সময়ে দুই দফা নিবিড় পরিচর্যা কেন্দ্রেও (আইসিইউ) লড়তে হয়েছে তাকে। চিকিৎসার ব্যয়ভার ও স্বাস্থ্যবীমা সচল রাখতে মা-বাবা উভয়েই পুরো সময় চাকরি ধরে রাখেন। হাসপাতালের লম্বা সময় আর ঘরের বড় মেয়ের দেখভালের দায়িত্ব ভাগ করে নিয়ে এক নতুন বাস্তবতার সঙ্গে লড়াই চালিয়ে যান তারা। দীর্ঘ ও অবিরাম চিকিৎসার সুফল মিলতে শুরু করেছে এলেনার শরীরে; রেডিয়েশন শেষ হওয়ার পর তার কুরি স্কোর ২৫ থেকে নাটকীয়ভাবে নেমে এসেছে মাত্র ১-এ। বর্তমানে সে চিকিৎসার তৃতীয় ধাপে ইমিউনোথেরাপি নিচ্ছে এবং সামনের এমআইবিজি স্ক্যানে এই স্কোর শূন্যে নেমে আসবে—এমন আশাতেই বুক বাঁধছেন চিকিৎসকরা। আরটিভি/ এসকেডি
সাধারণ দাঁতব্যথা থেকে ধরা পড়ল ভয়াবহ ক্যানসার, বাঁচার লড়াইয়ে ৪ বছরের শিশু
আরও পড়ুন
ফ্লোরিডায় ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ, ৩ জেলায় জরুরি অবস্থা
কর্নেলে যৌন নিপীড়নের অভিযোগ, দুই বছর পর ফের তদন্ত
মিশিগানে বাংলাদেশি মেয়ের গাড়িচাপায় বাবার মৃত্যু  
শেয়ার বিক্রি করে খরচ চালাচ্ছেন ধনী আমেরিকানরা