ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

মেরিল্যান্ডে গ্যাসোলিনবাহী ট্যাংকারে ভয়াবহ আগুন

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ এএম
ছবি: সংগৃহীত

মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর কাউন্টিতে আই-৭৯৫ মহাসড়কে গভীর রাতে একটি বিশাল জ্বালানিবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৮ হাজার গ্যালন গ্যাসোলিনবাহী ওই ট্যাংকারটিতে আগুন লাগার পর দীর্ঘ সময় মহাসড়কটিতে তীব্র যানজট সৃষ্টি হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের বরাত দিয়ে যা জানায়, শুক্রবার(১১ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে ওয়েস্টমিনস্টার পাইক ও রেইস্টার্সটাউন রোডের মধ্যবর্তী স্থানে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় ট্যাংকারটিতে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং মধ্যরাতের পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

অগ্নিকাণ্ডের পর মেরিল্যান্ডের পরিবেশ বিভাগের তরফ থেকে মহাসড়কে দুর্ঘটনাকবলিত স্থান ও ছড়িয়ে পড়া জ্বালানি পরিষ্কারের কাজ শুরু করা হয়। পরিচ্ছন্নতা অভিযান ও নিরাপত্তার স্বার্থে দীর্ঘ সময় মহাসড়কের উভয় দিকের লেনেই যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রাখা হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।

রোববার(১২ সেপ্টেম্বর) সকাল সাড় ৭টার পর সড়কের পরিবেশ নিরাপদ ঘোষণা করা হলে সব লেন পুনরায় যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

বাল্টিমোর কাউন্টি পুলিশ বিভাগ অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ব্যর্থ মৃত্যুদণ্ডের চার দিন পরও জ্ঞান ফেরেনি ক্রিস্টা পাইকের
যুক্তরাষ্ট্রের টেনেসিতে ব্যর্থ মৃত্যুদণ্ড কার্যকরের চার দিন পরও ক্রিস্টা পাইকের জ্ঞান ফেরেনি। তিনি হাসপাতালে অচেতন অবস্থায় কৃত্রিম শ্বাসযন্ত্রের সহায়তায় আছেন।
ব্যর্থ মৃত্যুদণ্ডের চার দিন পরও জ্ঞান ফেরেনি ক্রিস্টা পাইকের
ছয় আরোহীসহ নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ মিলল আটলান্টিকে
আটলান্টিক মহাসাগরে ছয় আরোহীসহ নিখোঁজ হওয়া একটি মেডিকেল বিমানের ধ্বংসাবশেষ শনাক্ত করেছে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড।
ছয় আরোহীসহ নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ মিলল আটলান্টিকে
বারমুডা থেকে উড্ডয়নের পর নিখোঁজ, বিমানের ৬ জনই মৃত বলে ধারণা
বারমুডা থেকে যুক্তরাষ্ট্রের বোস্টনের উদ্দেশে উড্ডয়নের পর নিখোঁজ হওয়া একটি চিকিৎসা পরিবহন বিমানের সন্ধানে দুই দিন অভিযান চালানোর পর তা স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড।
বারমুডা থেকে উড্ডয়নের পর নিখোঁজ, বিমানের ৬ জনই মৃত বলে ধারণা
নিরাপত্তা শঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি ছাড়ল মার্কিন বোমারু বিমান
যুক্তরাজ্যের একটি বিমানঘাঁটিতে নিরাপত্তা নিয়ে ঘটনার পর সেখানে থাকা সব বোমারু বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। গত মাসে ওই ঘাঁটির কাছে বিস্ফোরক ও সন্ত্রাসবাদের অভিযোগে পাঁচ ব্রিটিশ নাগরিকসহ ছয়জনকে গ্রেপ্তারের পর এ পদক্ষেপ নেওয়া হলো।
নিরাপত্তা শঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি ছাড়ল মার্কিন বোমারু বিমান
প্রেসিডেন্টের ছেলেকে নজরদারি, চীনা এজেন্ট সন্দেহে নারী গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনা সরকারের হয়ে কাজ করার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)।
প্রেসিডেন্টের ছেলেকে নজরদারি, চীনা এজেন্ট সন্দেহে নারী গ্রেপ্তার