ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রে নর-ইস্টার ঝড়ে বিদ্যুৎহীন লক্ষাধিক গ্রাহক, বাতিল ৫ শতাধিক ফ্লাইট

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ এএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে তাণ্ডব চালিয়েছে অসময়ের শক্তিশালী ‘নর-ইস্টার’ ঝড়। তীব্র বাতাস, ভারী বৃষ্টি ও জলোচ্ছ্বাসে বিপর্যস্ত হয়ে পড়েছে নিউ ইয়র্ক, বোস্টন ও ফিলাডেলফিয়াসহ উপকূলীয় বিভিন্ন এলাকা। ঝড়ে অন্তত একজনের মৃত্যু হয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছেন এক লাখেরও বেশি গ্রাহক। ব্যাহত হয়েছে বিমান চলাচলও।

টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ঝড়ের প্রভাবে দেশজুড়ে পাঁচ শতাধিক ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়া প্রায় ছয় হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে বলে জানিয়েছে ফ্লাইটঅ্যাওয়ার।

ঝড়ের তাণ্ডবে প্রায় এক লাখ ৩০ হাজার গ্রাহক বিদ্যুৎ সংযোগ হারান। নিউ ইয়র্ক সিটিতে পার্কিং লট দিয়ে হাঁটার সময় গাছ ভেঙে মাথায় পড়ে এক আবাসন কর্তৃপক্ষের কর্মী নিহত হন বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, পূর্ব উপকূলে কয়েক দিন তাণ্ডব চালানোর পর ঝড়টি ধীরে ধীরে দুর্বল হয়ে আসছে। নিউ ইয়র্কের মন্তক পয়েন্টে ঘণ্টায় সর্বোচ্চ ৮১ মাইল বেগে বাতাস রেকর্ড করা হয়। পরে বাতাসের গতি কমে ঘণ্টায় প্রায় ৪৫ মাইলে নেমে আসে।

ঝড়ের প্রভাবে উত্তর ক্যারোলিনার উপকূলীয় হাইওয়ে ১২-এর একটি অংশ ধসে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। জলোচ্ছ্বাস ও প্রবল ঢেউয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন সড়ক ও অবকাঠামো। অনেক এলাকায় রাস্তায় পানি জমে যাওয়ায় বাসিন্দাদের কায়াক ব্যবহার করে চলাচল করতে দেখা গেছে।

সাধারণত বছরের শেষভাগ থেকে বসন্তকাল পর্যন্ত ‘নর-ইস্টার’ ঝড়ের প্রবণতা বেশি দেখা যায়। তবে এবার মৌসুমের আগেই শক্তিশালী এই ঝড় আঘাত হানায় পূর্ব উপকূলে ব্যাপক দুর্ভোগ তৈরি হয়েছে। কানাডা থেকে আসা শীতল আর্কটিক বাতাস এবং আটলান্টিকের তুলনামূলক উষ্ণ বাতাসের সংঘাতে এ ধরনের শক্তিশালী ঝড়ের সৃষ্টি হয়।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসা, বিশ্ববিদ্যালয় বাছাই থেকে ভিসা ইন্টারভিউ—যেভাবে প্রস্তুতি নেবেন
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার স্বপ্ন দেখেন অনেক বাংলাদেশি শিক্ষার্থী। তবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পাশাপাশি স্টুডেন্ট ভিসার জন্যও ধাপে ধাপে প্রস্তুতি নিতে হয়।
যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসা, বিশ্ববিদ্যালয় বাছাই থেকে ভিসা ইন্টারভিউ—যেভাবে প্রস্তুতি নেবেন
৭৭ বছর বয়সী শ্বশুর-শাশুড়ির গুলিতে নিহত মেয়ে জামাই 
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে তার শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে।
৭৭ বছর বয়সী শ্বশুর-শাশুড়ির গুলিতে নিহত মেয়ে জামাই 
ট্রাম্পের ঘোষণা, যুক্তরাষ্ট্রে হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ইস্পাত কারখানা
যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে ১৫ বিলিয়ন ডলার ব্যয়ে দেশের ইতিহাসের সবচেয়ে বড় ইস্পাত কারখানা নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্পের ঘোষণা, যুক্তরাষ্ট্রে হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ইস্পাত কারখানা
যুক্তরাষ্ট্রের কলেজ ক্রীড়ায় বড় পরিবর্তন, সিনেটে পাস নতুন বিল 
যুক্তরাষ্ট্রের কলেজ ক্রীড়াঙ্গনে বড় ধরনের পরিবর্তনের পথ খুলে গেল।
যুক্তরাষ্ট্রের কলেজ ক্রীড়ায় বড় পরিবর্তন, সিনেটে পাস নতুন বিল 
বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র
বাংলাদেশ থেকে আমদানি করা নির্দিষ্ট বিশেষায়িত ওষুধ ও ওষুধ তৈরির উপাদানে শুল্কছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। বিরল ও জটিল রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধসহ ২০টি দেশের পণ্যে এ সুবিধা দেওয়া হয়েছে।
বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র
আরও পড়ুন
ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে. সিমনস
যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসা, বিশ্ববিদ্যালয় বাছাই থেকে ভিসা ইন্টারভিউ—যেভাবে প্রস্তুতি নেবেন
দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি
যুক্তরাষ্ট্রের কলেজ ক্রীড়ায় বড় পরিবর্তন, সিনেটে পাস নতুন বিল