ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

অর্থসমন্বয়-মাইলেজ মিলিয়ে বিমানের টিকিট কেনার সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ এএম
অর্থসমন্বয় ও মাইলেজ মিলিয়ে বিমানের টিকিট কেনার নতুন সুবিধা চালু করতে যাচ্ছে আমেরিকান এয়ারলাইনস। ছবি: সংগৃহীত

বিমানের টিকিট কিনতে এবার অর্থসমন্বয় (mix cash) ও মাইলেজ (airline miles) একসঙ্গে ব্যবহারের সুযোগ দিচ্ছে আমেরিকান এয়ারলাইনস। এর ফলে যাত্রীরা নিজেদের কাছে থাকা মাইলেজের সঙ্গে প্রয়োজন অনুযায়ী নগদ অর্থ মিলিয়ে টিকিটের দাম পরিশোধ করতে পারবেন।

শুক্রবার (২ অক্টোবর) গ্রাহকদের পাঠানো এক বার্তায় নতুন এই সুবিধার ঘোষণা দিয়েছে মার্কিন বিমান সংস্থাটি। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের আমেরিকান এয়ারলাইনসের আনুগত্য কর্মসূচির সদস্যরা অভ্যন্তরীণ ভ্রমণের ক্ষেত্রে এই সুবিধা পাবেন।

তবে আলাস্কা ও হাওয়াই থেকে কিংবা এসব গন্তব্যে যাওয়া ফ্লাইটের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না। ভবিষ্যতে আরও বেশি রুটে এই সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে নতুন সুবিধাটি চালু করা হবে বলে জানিয়েছে আমেরিকান এয়ারলাইনস। তবে ঠিক কোন তারিখ থেকে এটি কার্যকর হবে, তা জানানো হয়নি।

অর্থসমন্বয় (mix cash) ও মাইলেজ (airline miles) মিলিয়ে টিকিট কিনতে সদস্যদের সংস্থাটির ওয়েবসাইট বা মুঠোফোনের অ্যাপের মাধ্যমে প্রবেশ করতে হবে। এরপর পছন্দের ফ্লাইট বেছে নিলে টিকিট কেনার সময় তাদের হাতে থাকা টাকা ও মাইলেজ ব্যবহারের বিভিন্ন বিকল্প দেখানো হবে। একটি নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যবহার করে যাত্রীরা কত টাকা এবং কত মাইলেজ ব্যবহার করবেন, তা নিজেরাই ঠিক করতে পারবেন।

এরই মধ্যে ডেল্টা এয়ারলাইনস ও ইউনাইটেড এয়ারলাইনসের মতো প্রতিদ্বন্দ্বী বিমান সংস্থাগুলো একই ধরনের সুবিধা দিয়ে আসছে।

এদিকে বাজারে নিজেদের অংশ বাড়াতে চলতি সপ্তাহে আরও একটি বিশেষ সুবিধার ঘোষণা দিয়েছে আমেরিকান এয়ারলাইনস। প্রতিদ্বন্দ্বী বিমান সংস্থার আনুগত্য কর্মসূচিতে নির্দিষ্ট মর্যাদা থাকা যাত্রীরা আমেরিকান এয়ারলাইনসে সমপর্যায়ের মর্যাদা পাওয়ার সুযোগ পাবেন।

এ জন্য যাত্রীদের ডেল্টা স্কাইমাইলস, জেটব্লু ট্রুব্লু বা অন্য কোনো পুরস্কার কর্মসূচিতে থাকা নিজেদের মর্যাদার প্রমাণ দিতে হবে। এরপর আমেরিকান এয়ারলাইনস তাদের চার মাসের জন্য সমপর্যায়ের মর্যাদা দেবে।

এদিকে ইরানে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ায় উড়োজাহাজের জ্বালানির দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে বিমানের টিকিটের দামেও। উড়োজাহাজ পরিচালন ব্যয়ের প্রায় ৩০ শতাংশ পর্যন্ত জ্বালানিতে খরচ হয়।

চলতি ছুটির মৌসুমে বিমানের ভাড়া গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে বলে জানিয়েছে ভ্রমণভাড়া পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান হপার। তাদের হিসাবে, থ্যাংকসগিভিং ছুটির সময় যাওয়া-আসার বিমানের ভাড়া গত বছরের তুলনায় ইতোমধ্যে ৩১ শতাংশ বেড়েছে।

সূত্র: সিবিএস নিউজ

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২০২৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে লড়তে পারেন ওকাসিও-কর্তেজ!
যুক্তরাষ্ট্রের ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজকে প্রার্থী হওয়ার আহ্বান জানিয়েছে নিউইয়র্কের ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকা। 
২০২৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে লড়তে পারেন ওকাসিও-কর্তেজ!
জাহাজের ধাক্কায় ডুবল প্রমোদতরি, ১০ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি
যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স বন্দরে একটি প্রমোদতরিকে ধাক্কা দেওয়ার ঘটনায় পণ্যবাহী ট্যাংকারের মালিক ও পরিচালনাকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বন্দর কর্তৃপক্ষ।
জাহাজের ধাক্কায় ডুবল প্রমোদতরি, ১০ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি
ইরানের অস্ত্রভান্ডার নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলো মার্কিন গোয়েন্দারা
ইরানের অস্ত্রভান্ডারে এখনও সর্বোচ্চ ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র থাকতে পারে বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো।  মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক মাস ধরে ইরানের ক্ষেপণাস্ত্র অবকাঠামো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলা সত্ত্বেও দেশটির অস্ত্রভান্ডারে এখনো ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র থাকতে পারে বলে গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের জবাবে বাহরাইনের রিফা বিমানঘাঁটির ভেতরে অবস্থিত একটি মার্কিন আকাশ প্রতিরক্ষা স্থাপনার রাডারে সম্প্রতি হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আইআরজিসির ওই দাবির মধ্যেই ইরানের ক্ষেপণাস্ত্রের মজুত নিয়ে মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের এই মূল্যায়নের খবর সামনে এলো। সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল আরটিভি/এসআর
ইরানের অস্ত্রভান্ডার নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলো মার্কিন গোয়েন্দারা
দাম কমলো ডিজেলের
দুই মাস পর যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন ডিজেলের গড় দাম ৬ ডলারের নিচে নেমেছে।
দাম কমলো ডিজেলের
ওয়াশিংটন ডিসির গলফ মাঠ সংস্কার পরিকল্পনায় আদালতের নতুন নির্দেশ
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি সরকারি গলফ মাঠ সংস্কারের পরিকল্পনা সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছেন ফেডারেল আদালত।
ওয়াশিংটন ডিসির গলফ মাঠ সংস্কার পরিকল্পনায় আদালতের নতুন নির্দেশ
আরও পড়ুন
সমাধিসৌধে খেয়েছিলেন সেনার ধমক, তাকেই পদক দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
নিউইয়র্কে ‘বাড়ির বেজমেন্ট’ ভাড়া দিলে হতে পারে ৪৫ হাজার ডলার জরিমানা!
নিউইয়র্কের আইনসভায় নির্বাচিত হলেন প্রথম ফিলিস্তিনি-আমেরিকান নারী
যুক্তরাষ্ট্রের সিনেটে প্রথম মুসলিম সদস্য হিসেবে নির্বাচনে এগিয়ে আবদুল এল-সায়েদ