ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

ছয় আরোহীসহ নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ মিলল আটলান্টিকে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ১০:০৬ এএম
ছবি: সংগৃহীত

আটলান্টিক মহাসাগরে ছয় আরোহীসহ নিখোঁজ হওয়া একটি মেডিকেল বিমানের ধ্বংসাবশেষ শনাক্ত করেছে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড। ম্যাসাচুসেটসের ন্যানটাকেট দ্বীপের উপকূলে প্রায় ২৭ ঘণ্টা ধরে তল্লাশি চালানোর পর বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়।

কোস্ট গার্ডের এক বিবৃতিতে জানানো হয়, শনিবার (৩ অক্টোবর) ভোরে বারমুডা থেকে বোস্টনের উদ্দেশে উড্ডয়নের পর বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ন্যানটাকেট দ্বীপের উপকূলে তল্লাশি চালিয়ে ধ্বংসাবশেষের একটি অংশ পাওয়া যায়। পরীক্ষা-নিরীক্ষার পর সেটি নিখোঁজ বিমানটির বলে নিশ্চিত করা হয়।

বিমানটি ছিল একটি এয়ার অ্যাম্বুলেন্স। এতে একজন রোগী, তার পরিবারের একজন সদস্য এবং চারজন ক্রু ছিলেন। রোগী ও তার স্বজন বারমুডার নাগরিক। চার ক্রু ছিলেন কানাডার নাগরিক।

বিমানটি নিখোঁজ হওয়ার আগে এয়ার ট্রাফিক নিয়ন্ত্রকেরা পাইলটের সঙ্গে যোগাযোগে সমস্যায় পড়েন। স্থানীয় সময় রাত ১২টা ৪৬ মিনিটের দিকে এক নিয়ন্ত্রক পাইলটকে জিজ্ঞাসা করেন, তিনি দিকনির্দেশনা দেখতে পাচ্ছেন কি না এবং জরুরি অবস্থা ঘোষণা করতে চাইছেন কি না। তবে ধারণ করা রেডিও যোগাযোগের রেকর্ডে পাইলটের কোনো উত্তর শোনা যায়নি।

রেডিও যোগাযোগ থেকে জানা যায়, ন্যানটাকেটের কাছে পৌঁছানোর সময় বিমানটিতে বৈদ্যুতিক ত্রুটি দেখা দিয়েছিল। ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, মাত্র তিন মিনিটের মধ্যে বিমানটি কয়েক হাজার ফুট নিচে নেমে যায়। এরপর স্থানীয় সময় রাত ১টার কিছু পর রাডার থেকে বিমানটি অদৃশ্য হয়ে যায়।

নিখোঁজ বিমানটি ছিল গালফস্ট্রিম জি১০০ মডেলের। ধ্বংসাবশেষ পাওয়া গেলেও এখন পর্যন্ত বিমানে থাকা ছয়জনের কারও সন্ধান পাওয়া যায়নি। তাদের উদ্ধারে কোস্ট গার্ড নৌযান, উড়োজাহাজ ও হেলিকপ্টার দিয়ে তল্লাশি অব্যাহত রেখেছে।

কোস্ট গার্ড জানিয়েছে, প্রায় ২৭ ঘণ্টার অভিযানে প্রায় ১ হাজার ৬৪৪ বর্গমাইল বা ৪ হাজার ২৫৮ বর্গকিলোমিটার এলাকায় তল্লাশি চালানো হয়েছে। নিখোঁজদের সন্ধানে উইলিয়াম স্পারলিং নামের একটি কোস্ট গার্ড নৌযানও সারা রাত অভিযান চালিয়েছে।

এদিকে, নিখোঁজদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে বারমুডা সরকার। দেশটির প্রধানমন্ত্রী ডেভিড বার্ট এক বিবৃতিতে নিখোঁজদের পরিবারের প্রতি গভীর উদ্বেগ ও সহমর্মিতা জানিয়েছেন। একই সঙ্গে ছয়জনকেই নিরাপদে উদ্ধারের আশা প্রকাশ করে উদ্ধার ও তল্লাশি দলের প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান।

সূত্র: দ্য গার্ডিয়ান

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ব্যর্থ মৃত্যুদণ্ডের চার দিন পরও জ্ঞান ফেরেনি ক্রিস্টা পাইকের
যুক্তরাষ্ট্রের টেনেসিতে ব্যর্থ মৃত্যুদণ্ড কার্যকরের চার দিন পরও ক্রিস্টা পাইকের জ্ঞান ফেরেনি। তিনি হাসপাতালে অচেতন অবস্থায় কৃত্রিম শ্বাসযন্ত্রের সহায়তায় আছেন।
ব্যর্থ মৃত্যুদণ্ডের চার দিন পরও জ্ঞান ফেরেনি ক্রিস্টা পাইকের
বারমুডা থেকে উড্ডয়নের পর নিখোঁজ, বিমানের ৬ জনই মৃত বলে ধারণা
বারমুডা থেকে যুক্তরাষ্ট্রের বোস্টনের উদ্দেশে উড্ডয়নের পর নিখোঁজ হওয়া একটি চিকিৎসা পরিবহন বিমানের সন্ধানে দুই দিন অভিযান চালানোর পর তা স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড।
বারমুডা থেকে উড্ডয়নের পর নিখোঁজ, বিমানের ৬ জনই মৃত বলে ধারণা
নিরাপত্তা শঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি ছাড়ল মার্কিন বোমারু বিমান
যুক্তরাজ্যের একটি বিমানঘাঁটিতে নিরাপত্তা নিয়ে ঘটনার পর সেখানে থাকা সব বোমারু বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। গত মাসে ওই ঘাঁটির কাছে বিস্ফোরক ও সন্ত্রাসবাদের অভিযোগে পাঁচ ব্রিটিশ নাগরিকসহ ছয়জনকে গ্রেপ্তারের পর এ পদক্ষেপ নেওয়া হলো।
নিরাপত্তা শঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি ছাড়ল মার্কিন বোমারু বিমান
প্রেসিডেন্টের ছেলেকে নজরদারি, চীনা এজেন্ট সন্দেহে নারী গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনা সরকারের হয়ে কাজ করার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)।
প্রেসিডেন্টের ছেলেকে নজরদারি, চীনা এজেন্ট সন্দেহে নারী গ্রেপ্তার
জর্জিয়ায় পার্টিতে গুলিতে নিহত ২, আহত ৩৫
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে একটি এলাকার অনুষ্ঠানে গুলির ঘটনায় দুজন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। 
জর্জিয়ায় পার্টিতে গুলিতে নিহত ২, আহত ৩৫
আরও পড়ুন
বারমুডা থেকে উড্ডয়নের পর নিখোঁজ, বিমানের ৬ জনই মৃত বলে ধারণা
নিরাপত্তা শঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি ছাড়ল মার্কিন বোমারু বিমান
প্রেসিডেন্টের ছেলেকে নজরদারি, চীনা এজেন্ট সন্দেহে নারী গ্রেপ্তার
নেতানিয়াহুকে যা জানালেন আহত সেই ভারতীয় পাইলট