ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

মিশিগানে মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মুহিত মাহমুদ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩৯ এএম

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মুহিত মাহমুদ। দীর্ঘ আইনি লড়াই শেষে বাদ পড়া ৩৭টি অনুপস্থিত ব্যালট গণনার পর ১২ ভোটে জয় পেয়েছেন তিনি।

২০২৫ সালের হ্যামট্রাম্যাক সিটি নির্বাচনে মেয়র পদে মুহিত মাহমুদ ও এ‍্যাডাম আল-হারাবির মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হয়। প্রাথমিক ফলাফলে মাত্র ১১ ভোটের ব্যবধানে মুহিত মাহমুদকে পরাজিত দেখানো হয়েছিল। তবে নির্বাচনে ৩৭টি অনুপস্থিত ব্যালট গণনা না হওয়ায় ফলাফল নিয়ে প্রশ্ন ওঠে এবং বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।

আদালতের নথি অনুযায়ী, ব্যালটের সংখ্যা ও জমা দেওয়া খামের হিসাবের মধ্যে অসংগতি ধরা পড়ার পর ৩৭টি ব্যালট গণনার বাইরে থাকার বিষয়টি সামনে আসে। এসব ভোট গণনার দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হন মুহিত মাহমুদ। প্রথমে ট্রায়াল কোর্টে তার আবেদন খারিজ হলেও পরে আপিল আদালত ওই সিদ্ধান্ত বাতিল করে। আদালত জানান, ব্যালটগুলো গণনা না করার ক্ষেত্রে আইন প্রয়োগে ভুল হয়েছিল। পরে মামলাটি পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠানো হয়।

অবশেষে স্থানীয় সময় ১৬ অক্টোবর বাদ পড়া ৩৭টি ভোট গণনার পর মুহিত মাহমুদের জয় নিশ্চিত হয়। চূড়ান্ত হিসাবে তিনি পেয়েছেন ২ হাজার ৮৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী আদম আল-হারাবি পেয়েছেন ২ হাজার ৭৭ ভোট। ফলে ১২ ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হন মুহিত মাহমুদ। মুহিত মাহমুদের এই বিজয়ে মিশিগান বাংলাদেশি কমিউনিটির মধ্যে আনন্দের বন্যা বইছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মার্কিন প্রতিনিধি পরিষদে আরও শক্তিশালী ডেমোক্র্যাটরা, আসন বেড়ে ২৫৩
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোট গণনা যত এগোচ্ছে, ততই প্রতিনিধি পরিষদে নিজেদের অবস্থান শক্তিশালী করছে ডেমোক্র্যাটরা।
মার্কিন প্রতিনিধি পরিষদে আরও শক্তিশালী ডেমোক্র্যাটরা, আসন বেড়ে ২৫৩
অপমানের ভাইরাল ভিডিও ঘিরে ৮ লাখ ডলার উপহার পেলেন চার সন্তানের বাবা! 
সামাজিক যোগাযোগমাধ্যমে অপমানের শিকার হওয়ার পর যুক্তরাষ্ট্রের মিশিগানের এক কর্মীর পাশে দাঁড়িয়েছেন হাজারও মানুষ।
অপমানের ভাইরাল ভিডিও ঘিরে ৮ লাখ ডলার উপহার পেলেন চার সন্তানের বাবা! 
৭ শর্ত দিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের পারমাণবিক প্রস্তাব
ইরানের স্পষ্ট বার্তা, শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলা হবে না এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাও হবে না।
৭ শর্ত দিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের পারমাণবিক প্রস্তাব
শরীরে জমছে দুই ‘চিরস্থায়ী রাসায়নিক’, বাড়ছে স্তন ক্যানসারের ঝুঁকি: মার্কিন গবেষণা
দৈনন্দিন ব্যবহারের পণ্যে থাকা দুটি ক্ষতিকর রাসায়নিকের সঙ্গে স্তন ক্যানসারের একটি আক্রমণাত্মক ধরনের ঝুঁকি বৃদ্ধির সম্পর্ক পেয়েছেন যুক্তরাষ্ট্রের গবেষকেরা।
শরীরে জমছে দুই ‘চিরস্থায়ী রাসায়নিক’, বাড়ছে স্তন ক্যানসারের ঝুঁকি: মার্কিন গবেষণা
এআই দিয়ে সিইও সেজে ১৩০ মিলিয়ন ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ও আইনজীবীদের কণ্ঠস্বর এবং চেহারা নকল করে প্রায় ১৩০ মিলিয়ন ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তিনজনের বিরুদ্ধে।
এআই দিয়ে সিইও সেজে ১৩০ মিলিয়ন ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ
আরও পড়ুন