ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে পাঁচটি যানবাহনের সংঘর্ষে ৩২ বছর বয়সী এক অন্তঃসত্ত্বা নারী ও তার অনাগত সন্তানের মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ফ্রস্টপ্রুফ শহরের একটি সড়ক intersection-এ দুটি বড় ট্রাকসহ পাঁচটি যানবাহন দুর্ঘটনায় জড়ায়। পোল্ক কাউন্টি শেরিফের কার্যালয়ের বরাতে মার্কিন সংবাদমাধ্যম ফক্স ১৩ টাম্পা বে রোববার এ তথ্য জানিয়েছে।

শেরিফের কার্যালয় জানায়, স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার কিছু পর ইউএস ২৭ ও ইউএস ৯৮ মহাসড়কের সংযোগস্থলে দুর্ঘটনাটি ঘটে। সে সময় ইউএস ২৭-এর উত্তরমুখী লেনে লাল সংকেতে তিনটি যানবাহন দাঁড়িয়ে ছিল। এর পেছন দিয়ে আসা ট্রেলারবাহী ২০২২ সালের একটি লাল রঙের ইন্টারন্যাশনাল ট্রাক চলন্ত অবস্থায় সামনে থাকা টয়োটা হাইল্যান্ডার গাড়িটির পেছনে সজোরে ধাক্কা দেয়। কেন ট্রাকটির চালক থামতে পারেননি, তা এখনো জানা যায়নি।

ধাক্কায় টয়োটা হাইল্যান্ডারটি সামনে দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এরপর এসইউভিটি সংযোগস্থল অতিক্রম করে উত্তর-পূর্ব কোণে গিয়ে থামে। দুর্ঘটনায় গাড়িটির পেছনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং পেছনের যাত্রীদের বসার জায়গাও চাপে পড়ে ক্ষতিগ্রস্ত হয়। গাড়িটির পেছনের আসনে থাকা অ্যাভন পার্কের ৩২ বছর বয়সী অন্তঃসত্ত্বা নারীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ও তার গর্ভের সন্তান মারা যান বলে জানিয়েছে শেরিফের কার্যালয়।

হাইল্যান্ডারকে ধাক্কা দেওয়ার পর ট্রাকটি সামনে থাকা একটি টয়োটা করোলার পেছনেও আঘাত করে। এতে করোলাটি সামনে দাঁড়িয়ে থাকা একটি হোন্ডা সিভিকের সঙ্গে ধাক্কা খায়। পরে ট্রাকটি উত্তর-পূর্ব দিকে মোড় নিয়ে সংযোগস্থল পার হয়ে প্রায় ৪০০ ফুট খোলা মাঠের মধ্য দিয়ে যায়। এরপর একটি ছোট সড়কে উঠে বেড়ায় ধাক্কা দেয় এবং সামনের অংশ অগভীর খাদে পড়ে থেমে যায়।

দুর্ঘটনায় জড়িত পাঁচটি যানবাহনের আরোহীদের সবার সিটবেল্ট বাঁধা ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তদন্তকারীরা। দুর্ঘটনায় সবচেয়ে গুরুতর আহতদের একজন ছিলেন টয়োটা করোলার চালক, অ্যাভন পার্কের ৩৭ বছর বয়সী এক নারী। সর্বশেষ তথ্য অনুযায়ী, তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অন্যদিকে, ট্রাকটির ৫৩ বছর বয়সী চালক মিশিগানের বাসিন্দা। তিনি গুরুতর আহত হননি। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়।

দুর্ঘটনায় আহত অন্য ব্যক্তিদের কেউ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন, আবার কাউকে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছিল। কর্মকর্তারা জানিয়েছেন, তাদের সবার সুস্থ হয়ে ওঠার আশা করা হচ্ছে। দুর্ঘটনার তদন্ত, ক্ষতিগ্রস্ত যানবাহন সরানো এবং সড়ক পরিষ্কারের জন্য ইউএস ২৭ মহাসড়ক প্রায় ছয় ঘণ্টা বন্ধ রাখা হয়।

এ ঘটনায় নিহত নারী, তার অনাগত সন্তান এবং ট্রাকচালকের পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি শেরিফের কার্যালয়। ট্রাকচালক কেন সামনে থাকা যানবাহনগুলোর জন্য থামেননি, তা নির্ধারণে তদন্ত চলছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রানওয়ে ছাড়াই উড়বে উড়োজাহাজ, লাগবে মাত্র ১৫০ ফুট জায়গা
দূরপাল্লার যাত্রায় উড়োজাহাজ আর স্বল্প দূরত্বে গাড়ি এটাই এত দিন ছিল যাতায়াতের প্রচলিত চিত্র। তবে এবার মাঝারি দূরত্বের যাত্রায় নতুন সম্ভাবনা তৈরি করতে যাচ্ছে হাইব্রিড-ইলেকট্রিক উড়োজাহাজ। রানওয়ে ছাড়াই মাত্র ১৫০ ফুট জায়গা থেকে উড্ডয়ন ও অবতরণ করতে সক্ষম এমনই একটি উড়োজাহাজ তৈরি করছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ইলেকট্রা। ভার্জিনিয়াভিত্তিক প্রতিষ্ঠানটির তৈরি উড়োজাহাজটির নাম ‘ইএল৯ আল্ট্রা শর্ট’। এর বিশেষত্ব হলো, প্রচলিত বিমানের মতো দীর্ঘ রানওয়ের প্রয়োজন হবে না। হেলিপ্যাড, খোলা মাঠ কিংবা শপিং মলের পার্কিংয়ের মতো মাত্র ১৫০ ফুট সমতল জায়গা থেকেই এটি ওঠানামা করতে পারবে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে উঠে এসেছে উড়োজাহাজটির প্রযুক্তিগত সক্ষমতা ও সম্ভাবনার নানা দিক। ইলেকট্রার তৈরি এই উড়োজাহাজে রয়েছে একটি গ্যাস টারবাইন ও আটটি বৈদ্যুতিক মোটর। এতে একসঙ্গে ৯ জন যাত্রী অথবা ৩ হাজার পাউন্ড মালামাল পরিবহন করা সম্ভব। একবার উড্ডয়নের পর এটি টানা ৩৮০ মাইল পর্যন্ত উড়তে পারে। উড়োজাহাজটির বিশেষ প্রযুক্তি হলো, আকাশে ওড়ার সময়ই এর ইঞ্জিন থেকে ব্যাটারি চার্জ হয়। প্রতিষ্ঠানটির দাবি, প্রচলিত উড়োজাহাজের তুলনায় এটি ৪০ শতাংশ কম জ্বালানি ব্যবহার করবে। অন্যদিকে হেলিকপ্টারের তুলনায় পরিচালন ব্যয় কমবে প্রায় ৭০ শতাংশ। শব্দদূষণও হবে তুলনামূলক কম। ডানায় বসানো আটটি পাখার সাহায্যে ঘণ্টায় মাত্র ৩০ মাইল গতিতে এটি উড্ডয়ন ও অবতরণ করতে পারে। কয়েক সেকেন্ডের মধ্যেই পাঁচ-ছয়তলা ভবনের সমান উচ্চতায় পৌঁছানোর সক্ষমতাও রয়েছে এর। উড়োজাহাজটি বাণিজ্যিকভাবে চালু হলে মাঝারি দূরত্বের যাতায়াতে বড় পরিবর্তন আসতে পারে। যাত্রীদের আর বড় বিমানবন্দরে যেতে হবে না কিংবা দীর্ঘ যানজটে সময় নষ্ট করতে হবে না। ছোট পরিসরের অবকাঠামো ব্যবহার করেই যাত্রী ওঠানামা করানো সম্ভব হবে। গত বছরের অক্টোবরে নিউইয়র্কে পানির ওপর ভাসমান ৩০০ ফুট দীর্ঘ একটি বার্জে উড়োজাহাজটির ছোট সংস্করণ সফলভাবে ওঠানামার পরীক্ষা চালায় প্রতিষ্ঠানটি। ইলেকট্রার দেওয়া তথ্য অনুযায়ী, ওয়াশিংটন ডিসির একটি শপিং মলের পার্কিং এলাকা থেকে নিউইয়র্কে যেতে উড়োজাহাজটিতে সময় লাগতে পারে মাত্র ১ ঘণ্টা ৪৫ মিনিট। একই পথে গাড়ি কিংবা প্রচলিত ফ্লাইটে যাতায়াতের তুলনায় সময় উল্লেখযোগ্যভাবে কম লাগবে। ইতোমধ্যে বিশ্বের ৬০টির বেশি এয়ারলাইন প্রতিষ্ঠান উড়োজাহাজটির ২ হাজার ২০০টির বেশি ইউনিটের আগাম অর্ডার দিয়েছে বলে দাবি করেছে ইলেকট্রা। এসব অর্ডারের সম্ভাব্য মূল্য প্রায় ১ হাজার ৫০০ কোটি ডলার। ২০২৭ সালের শেষ দিকে নরওয়েতে এর চূড়ান্ত পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০৩০ সাল নাগাদ সাধারণ যাত্রীদের জন্য এটি চালু হতে পারে। শুধু বেসামরিক পরিবহন নয়, সামরিক ক্ষেত্রেও উড়োজাহাজটি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও এটি কেনার জন্য চুক্তি করেছে। দুর্গম এলাকায় রসদ পরিবহনের পাশাপাশি মাটিতে অবস্থান করেও এটি বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। প্রতিষ্ঠানটির দাবি, জেনারেটর হিসেবে ব্যবহার করলে একটি উড়োজাহাজ দিয়ে ১৫টি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব। তবে প্রযুক্তির এই সম্ভাবনার সঙ্গে রয়েছে বড় অঙ্কের বিনিয়োগের বিষয়টিও। প্রতিটি উড়োজাহাজের সম্ভাব্য দাম প্রায় ১ কোটি ডলার। ফলে আপাতত ব্যক্তিগত ব্যবহারের চেয়ে বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক পরিবহনেই এর ব্যবহার বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্র: সিএনএন আরটিভি/এসকে
রানওয়ে ছাড়াই উড়বে উড়োজাহাজ, লাগবে মাত্র ১৫০ ফুট জায়গা
যুক্তরাষ্ট্রে তৃতীয় দিনেও ফ্লাইট বিপর্যয়, বাতিল ২ হাজার ৪০০টির বেশি
যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে সৃষ্ট বড় ধরনের বিপর্যয় তৃতীয় দিনেও কাটেনি। রোববার (১৫ নভেম্বর) দেশটিতে ৮ হাজার ৮০০টির বেশি ফ্লাইট ছাড়তে বিলম্ব হয়েছে। একই দিনে বাতিল করা হয়েছে ২ হাজার ৪০০টির বেশি ফ্লাইট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।
যুক্তরাষ্ট্রে তৃতীয় দিনেও ফ্লাইট বিপর্যয়, বাতিল ২ হাজার ৪০০টির বেশি
যুদ্ধের পরও ইরানের হাতে রয়েছে ২,৫০০ মিসাইল: মার্কিন গোয়েন্দা তথ্য
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা কয়েক মাসের হামলায় ইরানের সামরিক সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধের পরও ইরানের হাতে রয়েছে ২,৫০০ মিসাইল: মার্কিন গোয়েন্দা তথ্য
সৌদি আরব ভেঙে পড়ছে: ডোনাল্ড ট্রাম্প
সৌদি আরব ‘ভেঙে পড়ছে’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার না করতে সৌদি আরব তাকে অনুরোধ জানিয়েছে বলেও দাবি করেন তিনি।
সৌদি আরব ভেঙে পড়ছে: ডোনাল্ড ট্রাম্প
ট্রাফিক টিকিট পেলে কী করবেন, জরিমানা কমানোর উপায়
যুক্তরাষ্ট্রে গাড়ি চালানোর সময় ট্রাফিক আইন ভাঙলে জরিমানার পাশাপাশি চালকের লাইসেন্সে পয়েন্ট যোগ হতে পারে।
ট্রাফিক টিকিট পেলে কী করবেন, জরিমানা কমানোর উপায়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে উচ্চ বেতনে চাকরি, বাংলা জানা প্রার্থীরা পাবেন অগ্রাধিকার
রানওয়ে ছাড়াই উড়বে উড়োজাহাজ, লাগবে মাত্র ১৫০ ফুট জায়গা
যুক্তরাষ্ট্রে তৃতীয় দিনেও ফ্লাইট বিপর্যয়, বাতিল ২ হাজার ৪০০টির বেশি
মধ্যপ্রাচ্যে এলো যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী