ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের ১২ দেশে মার্কিন নাগরিকদের সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পিএম
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি এবং সম্ভাব্য হামলার আশঙ্কায় অঞ্চলটির ১২টি দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য নিরাপত্তাঝুঁকির পাশাপাশি বিমান চলাচল ব্যাহত হওয়া, আকাশপথ বন্ধ হয়ে যাওয়া এবং ফ্লাইট বাতিলের আশঙ্কাও প্রকাশ করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) ইসরায়েল, সৌদি আরব, ইরাক, লেবানন, জর্ডান, কাতার, বাহরাইন, কুয়েত, ওমান, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন ও ইরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য এ সতর্কতা জারি করা হয়।

যুক্তরাষ্ট্রের আশঙ্কা, ইয়েমেনের হুথি গোষ্ঠী ও ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা আরও বাড়লে পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যেতে পারে। এতে আকাশপথে যোগাযোগ ব্যাহত হওয়ার পাশাপাশি বিভিন্ন রুটে ফ্লাইট বাতিল ও যাতায়াতে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে।

সতর্কবার্তায় বলা হয়েছে, চলমান সংঘাত দ্রুত আশপাশের এলাকাগুলোতে ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। এ কারণে মার্কিন নাগরিকদের জরুরি পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি রাখতে এবং নিরাপত্তাসংক্রান্ত নির্দেশনা মেনে চলতে পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠানে হামলার আশঙ্কার কথাও জানানো হয়েছে।

এদিকে, সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস দেশটির নিরাপত্তা পরিস্থিতিকে জটিল হিসেবে উল্লেখ করেছে। দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়েছে, ইরান-সমর্থিত হুথিরা সৌদি আরবে হামলা চালিয়েছে। এসব হামলায় বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে হতাহতের পাশাপাশি যাতায়াত ব্যবস্থায়ও বিঘ্ন ঘটেছে।

অন্যদিকে, গত রোববার কাতারে অবস্থিত মার্কিন দূতাবাস দেশটিতে অবস্থানরত নাগরিকদের সরকারি সতর্কবার্তা ও স্থানীয় সংবাদমাধ্যমের খবর নিয়মিত অনুসরণ করার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে বিক্ষোভ ও বড় ধরনের জমায়েত এড়িয়ে চলা এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রভাব পড়েছে বিমান চলাচলেও। কাতার এয়ারওয়েজ সোমবার জানিয়েছে, সৌদি আরবের রিয়াদ ও দাম্মামে তাদের ফ্লাইট আগামী ২৪ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। এ ছাড়া জেদ্দায় প্রতিদিনের ফ্লাইটের সংখ্যা সাতটি থেকে কমিয়ে চারটিতে নামানো হবে।

সামগ্রিকভাবে, মধ্যপ্রাচ্যে নিরাপত্তাঝুঁকি বৃদ্ধি পাওয়ায় অঞ্চলটিতে অবস্থানরত বিদেশি নাগরিকদের সতর্কতা অবলম্বন এবং ভ্রমণের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা ও ফ্লাইটের সর্বশেষ তথ্য যাচাই করার গুরুত্ব আরও বেড়েছে।

সূত্র: ইউরোনিউজ

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পায়ের নজরদারি যন্ত্র খুলে ফেলায় আবার কারাগারে মেগানের বাবা
যুক্তরাষ্ট্রে শিশুদের যৌন নির্যাতনসংক্রান্ত ছবি রাখার অভিযোগে গ্রেপ্তার ব্রিটিশ রাজবধূ মেগান মার্কলের বাবা থমাস মার্কেলকে আবার কারাগারে পাঠানো হয়েছে। 
পায়ের নজরদারি যন্ত্র খুলে ফেলায় আবার কারাগারে মেগানের বাবা
রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ব্রিটেনে মার্কিন সেনা গ্রেপ্তার
রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে যুক্তরাজ্যে এক জ্যেষ্ঠ মার্কিন সেনাসদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ব্রিটেনে মার্কিন সেনা গ্রেপ্তার
ইরান যুদ্ধ নিয়ে সমালোচনা, অভিশংসন থেকে রক্ষা পেলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানের সঙ্গে যুদ্ধ পরিচালনা ও সামরিক কর্মকাণ্ড নিয়ে সমালোচনার মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের উদ্যোগ আটকে দিয়েছে দেশটির প্রতিনিধি পরিষদ। 
ইরান যুদ্ধ নিয়ে সমালোচনা, অভিশংসন থেকে রক্ষা পেলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
‘শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে’
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার জন্য দিল্লির বাংলাদেশ হাইকমিশনে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর পক্ষ থেকে যে ই-মেইল পাঠানো হয়েছে, তার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে মনে করছেন বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন ডেপুটি চিফ অব মিশন ও অবসরপ্রাপ্ত কূটনীতিক জন এফ. ড্যানিলোভিচ।
‘শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে’
এআইয়ের প্রভাবে চাকরি হারাচ্ছেন অস্ট্রেলিয়ার ৮৫০ কর্মী
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার বাড়ায় ৮৫০ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার বিমান সংস্থা কোয়ান্টাস।
এআইয়ের প্রভাবে চাকরি হারাচ্ছেন অস্ট্রেলিয়ার ৮৫০ কর্মী
আরও পড়ুন
মার্কিন নাগরিক সেজে ভোট দেওয়ায় যুক্তরাষ্ট্রে ভারতীয় গ্রেপ্তার
মার্কিন নাগরিককে বিয়ে করে নাগরিকত্ব পেতে ন্যূনতম বয়স ও নতুন শর্ত জানাল ইউএসসিআইএস
মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ
মার্কিন নাগরিক স্বামী বা স্ত্রীর মৃত্যুর পর গ্রিন কার্ড পাওয়ার ৬ শর্ত