ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

প্রবল বাতাসে উড়ে আসা ছাদের অংশ পড়ল পর্যটকের মাথায়, অতঃপর... 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ১১:৩৬ এএম
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় ফ্র্যাঙ্ক লয়েড রাইটের ঐতিহাসিক শীতকালীন বাড়ি টালিসিন ওয়েস্ট।  ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে প্রবল বাতাসে ঐতিহাসিক একটি বাড়ির ছাদের অংশ উড়ে এসে মাথায় পড়ায় ব্রাজিলের এক পর্যটকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) এ দুর্ঘটনার পর বাড়িটি সাময়িকভাবে দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

নিহত ব্যক্তির নাম রোজেরিও রেনাতো মাতেউচি। তার বয়স ৫৫ বছর। তিনি যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের স্কটসডেলে অবস্থিত বিখ্যাত স্থপতি ফ্র্যাঙ্ক লয়েড রাইটের শীতকালীন বাড়ি ঘুরে দেখতে গিয়েছিলেন।

স্কটসডেল পুলিশের তথ্য অনুযায়ী, ছাদের প্লাস্টিকের কাচের একটি অংশ উড়ে এসে মাতেউচির মাথায় আঘাত করে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আঘাতের পরপরই তার মৃত্যু হয়। ওই দিন স্কটসডেল বিমানবন্দরে ঘণ্টায় সর্বোচ্চ ৩৮ মাইল বেগে বাতাস বয়ে যাওয়ার তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ।

বিশ্ব ঐতিহ্যের স্থাপনাটি সাময়িক বন্ধ

১৯৩৭ সালে নির্মিত বাড়ি ও এর আশপাশের স্থাপনাগুলোর নাম টালিসিন ওয়েস্ট। নিচু ছাদ ও পাথরের দেয়াল দিয়ে তৈরি এই স্থাপনাগুলো মরুভূমির প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিশে আছে। এটি জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থার স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের অংশ।

ফ্র্যাঙ্ক লয়েড রাইট ফাউন্ডেশনের মালিকানাধীন স্থাপনাটি বছরে প্রায় এক লাখ দর্শনার্থীকে আকর্ষণ করে। এটি রাইটের শীতকালীন বাসস্থান হিসেবে ব্যবহৃত হতো। পাশাপাশি তার শিক্ষার্থীদের স্থাপত্যচর্চার পরীক্ষাগার হিসেবেও পরিচিত ছিল।

মাতেউচির মৃত্যুর পর ফ্র্যাঙ্ক লয়েড রাইট ফাউন্ডেশন এক বিবৃতিতে জানায়, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থাপনাটি দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে। বুধবার পর্যন্ত পুনরায় পরিদর্শন চালুর কোনো নির্দিষ্ট সময় জানানো হয়নি।

জানা গেছে, মাতেউচি ব্রাজিলের কুরিতিবা শহরে অবস্থিত পন্টিফিক্যাল ক্যাথলিক বিশ্ববিদ্যালয় অব পারানার জ্যেষ্ঠ প্রশাসক কর্মকর্তা ছিলেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি প্রতিষ্ঠানটির রেক্টর ছিলেন। পাশাপাশি, ক্যাথলিক ধর্মীয় সংগঠন মারিস্ট পুরোহিত ও ধর্মভ্রাতাদের একজন সাধারণ সদস্য ছিলেন তিনি। তার বাড়ি ব্রাজিলের সাও পাওলো শহরে।

বিশ্ববিদ্যালয়টি জানায়, অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির একটি আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নিতে তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন।

শনিবার (১৭ অক্টোবর) ফ্র্যাঙ্ক লয়েড রাইট ফাউন্ডেশন সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে। তবে পুলিশি তদন্ত চলমান থাকায় এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হয়নি প্রতিষ্ঠানটি। স্কটসডেল পুলিশের মুখপাত্র অ্যালিসন সেম্পসিস জানিয়েছেন, তদন্ত চললেও স্থাপনাটি পুনরায় খুলতে কোনো বাধা নেই।

সূত্র: এনবিসি নিউজ


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পরকীয়া-চীনা গুপ্তচর বিতর্কে এনভিডিয়ার প্রধানকে সরানোর গুঞ্জন
যুক্তরাষ্ট্রে বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে পদ থেকে সরানোর প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ।
পরকীয়া-চীনা গুপ্তচর বিতর্কে এনভিডিয়ার প্রধানকে সরানোর গুঞ্জন
সাবেক সেনাদের নিয়ে নতুন গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য 
মার্কিন সামরিক বাহিনীর চাকরি ছাড়ার পরও দীর্ঘদিন আত্মহত্যার ঝুঁকিতে থাকেন অনেক সাবেক সেনাসদস্য।
সাবেক সেনাদের নিয়ে নতুন গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য 
সমুদ্রের তলদেশে ঠাঁই হলো টাইটানিকের চেয়েও বড় ঐতিহাসিক জাহাজের
একসময় সমুদ্রের দ্রুততম জাহাজ হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক ‘এসএস ইউনাইটেড স্টেটস’কে ইচ্ছাকৃতভাবে ডুবিয়ে দেওয়া হয়েছে। 
সমুদ্রের তলদেশে ঠাঁই হলো টাইটানিকের চেয়েও বড় ঐতিহাসিক জাহাজের
হৃদরোগের চিকিৎসায় নতুন প্রযুক্তি, সুবিধা পাবেন যারা
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফ্রেসনো শহরের প্রবীণ সেনাদের হৃদরোগ চিকিৎসায় নতুন প্রযুক্তি চালু করেছে কেন্দ্রীয় ক্যালিফোর্নিয়া স্বাস্থ্যসেবা কেন্দ্র।
হৃদরোগের চিকিৎসায় নতুন প্রযুক্তি, সুবিধা পাবেন যারা
জানালায় ‘আমাদের বাঁচান’ লেখা কাগজ, বুদ্ধিতে রক্ষা পেল শিশুরা
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পারিবারিক সহিংসতার ঘটনায় ঘরের ভেতরে আটকে পড়া শিশুদের বুদ্ধিমত্তায় উদ্ধার করেছে পুলিশ।
জানালায় ‘আমাদের বাঁচান’ লেখা কাগজ, বুদ্ধিতে রক্ষা পেল শিশুরা
আরও পড়ুন
যে কারণে কাতার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করলো যুক্তরাষ্ট্র
সমুদ্রের তলদেশে ঠাঁই হলো টাইটানিকের চেয়েও বড় ঐতিহাসিক জাহাজের
হৃদরোগের চিকিৎসায় নতুন প্রযুক্তি, সুবিধা পাবেন যারা
জানালায় ‘আমাদের বাঁচান’ লেখা কাগজ, বুদ্ধিতে রক্ষা পেল শিশুরা