ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

ডালাসের ডিএফডব্লিউ বিমানবন্দরের টার্মিনালে চার গেট চালু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ এএম
ছবি : সংগৃহীত

টেক্সাসে ডালাস ফোর্ট ওয়ার্থ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল এ সম্প্রসারণ প্রকল্পের প্রথম চারটি গেট চালু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) বিমানবন্দর কর্তৃপক্ষ ও আমেরিকান এয়ারলাইনস এই অগ্রগতির ঘোষণা দেয়। বিমানবন্দরের ১২ বিলিয়ন ডলারের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে সম্প্রসারণটি করা হচ্ছে। শীতকালীন ছুটির ব্যস্ত ভ্রমণ মৌসুম সামনে রেখে পুরো সম্প্রসারিত অংশ চালুর প্রত্যাশা রয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এ১০, এ১১, এ১৩ ও এ১৫ গেট দিয়ে আগের সপ্তাহেই ফ্লাইট পরিচালনা শুরু করেছে আমেরিকান এয়ারলাইনস। প্রকল্পটি সম্পন্ন হলে এই অংশে মোট ১০টি গেট থাকবে। এর মধ্যে পাঁচটি পুরোনো গেট পুনর্নির্মাণ করা হচ্ছে এবং অতিরিক্ত পাঁচটি গেট যুক্ত হচ্ছে। ফলে বিমানবন্দরের গেটসংখ্যা নিট পাঁচটি বাড়বে।

সম্প্রসারণের মাধ্যমে টার্মিনাল এ-তে প্রায় এক লাখ ৪০ হাজার বর্গফুট জায়গা যুক্ত হচ্ছে। যাত্রীদের চলাচলের জন্য প্রশস্ত পথ, উঁচু ছাদ, বেশি প্রাকৃতিক আলো এবং সহজে পথ চেনার ব্যবস্থা রাখা হয়েছে। নতুন দোকান ও খাবারের স্থান, আধুনিক রেস্টরুম এবং অন্যান্য যাত্রীসুবিধাও থাকবে। কর্তৃপক্ষের লক্ষ্য, যাত্রীদের চলাচল ও অপেক্ষার অভিজ্ঞতা উন্নত করা।

টার্মিনাল এ-র এই কাজ বৃহত্তর ‘ডিএফডব্লিউ ফরোয়ার্ড’ পরিকল্পনার একটি অংশ। বিমানবন্দরজুড়ে টার্মিনাল, এয়ারফিল্ড ও সড়ক অবকাঠামোর উন্নয়নে মোট ১২ বিলিয়ন ডলারের পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে। এই অর্থ শুধু টার্মিনাল এ সম্প্রসারণের ব্যয় নয়।

এর আগে গত ৮ জুন টার্মিনাল সি সম্প্রসারণের আওতায় নয়টি গেট উদ্বোধনের ঘোষণা দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ ও আমেরিকান এয়ারলাইনস। সেখানেও পাঁচটি পুনর্নির্মিত গেটের পাশাপাশি অতিরিক্ত চারটি গেট যুক্ত হয়েছে। কয়েক বছর ধরে চলা প্রকল্পে টার্মিনাল সি পুরোপুরি পুনর্নির্মাণের কাজ চলছে। নতুন অংশে ইলেকট্রনিক বোর্ডিং গেট, বাড়তি বসার জায়গা ও চার্জিং সুবিধা রাখা হয়েছে।

চলমান নির্মাণকাজের কারণে বিমানবন্দরের কিছু প্রবেশপথ, পার্কিং ও যাত্রী ওঠানামার স্থানে পরিবর্তন রয়েছে। কর্তৃপক্ষের হালনাগাদ নির্দেশনা অনুযায়ী, টার্মিনাল সি-র দক্ষিণ পার্কিং গ্যারেজ পুনর্নির্মাণের জন্য বন্ধ রয়েছে। নতুন টার্মিনাল এফ নির্মাণের জন্য এক্সপ্রেস সাউথ পার্কিং লটও বন্ধ করা হয়েছে। যাত্রার আগে পার্কিংয়ের অবস্থা ও সংশ্লিষ্ট টার্মিনালের নির্দেশনা দেখে নেওয়ার পরামর্শ দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মার্কিন চাপ না মেনে ইরানের পক্ষে তুরস্ক, ইরাক ও পাকিস্তান
রাশিয়া-চীনের পাশাপাশি এবার মার্কিন চাপ উপেক্ষা করে ইরানরে পক্ষে অবস্থান নিয়েছে তুরস্ক, ইরাক ও পাকিস্তান।
মার্কিন চাপ না মেনে ইরানের পক্ষে তুরস্ক, ইরাক ও পাকিস্তান
ইরানে ১৫ লাখ টন কার্বন ছড়িয়েছে যুক্তরাষ্ট্র-ইসরাইল: পেজেশকিয়ান
ইরানের জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় বায়ুমণ্ডলে ১৫ লাখ টন কার্বন ডাই-অক্সাইড ছড়িয়ে পড়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এসব হামলায় ব্যাপক পরিবেশগত বিপর্যয় ঘটেছে বলেও অভিযোগ করেছেন তিনি। বুধবার (১১ নভেম্বর) তুরস্কে জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ-৩১ এ দেওয়া বক্তব্যে পেজেশকিয়ান এসব কথা বলেন। তিনি জানান, ইরানের আসালুয়েহ এলাকায় জ্বালানি স্থাপনায় হামলার ফলে ৫ লাখ টন কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়েছে। অন্যদিকে, তেহরানের কাছে জ্বালানি সংরক্ষণাগারে হামলায় বায়ুমণ্ডলে ছড়িয়েছে আরও ১০ লাখ টন কার্বন ডাই-অক্সাইড। ইরানের প্রেসিডেন্টের অভিযোগ, গত ৭ মার্চ তেহরানের কাছে তেল সংরক্ষণাগারে হামলা চালায় ইসরায়েল। এরপর ১৮ মার্চ দক্ষিণ ইরানের আসালুয়েহ এলাকায় গ্যাস প্রক্রিয়াজাতকরণ স্থাপনায় হামলা করা হয়। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সামরিক অভিযানের অংশ হিসেবে এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি। পেজেশকিয়ান বলেন, একদিকে বিশ্বজুড়ে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানোর চেষ্টা চলছে, অন্যদিকে সামরিক হামলায় গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করা হচ্ছে। এসব হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পাশাপাশি বিপুল পরিমাণ দূষিত পদার্থ বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ছে। এতে আন্তর্জাতিক জলবায়ু সুরক্ষার উদ্যোগ প্রশ্নের মুখে পড়ছে। তিনি গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়েও সমালোচনা করেন। তার ভাষ্য, অবকাঠামো, পানিসম্পদ ও প্রাকৃতিক প্রতিবেশ ধ্বংসের কারণে গাজা এখন মানবিক ও পরিবেশগত বিপর্যয়ের মুখে। ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, দেশটির সংরক্ষিত প্রাকৃতিক এলাকা এবং পরিবেশ রক্ষায় নিয়োজিত রেঞ্জার স্টেশনগুলোতেও হামলা চালানো হয়েছে। এতে প্রাকৃতিক সম্পদের ক্ষতি হচ্ছে এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। এসব ক্ষয়ক্ষতির জন্য আন্তর্জাতিক জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান পেজেশকিয়ান। তিনি বলেন, ইরান ও গাজায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানে পরিবেশের যে ক্ষতি হয়েছে, তা আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে নথিভুক্ত করতে হবে। পাশাপাশি ক্ষতিপূরণ আদায়ের কার্যকর ব্যবস্থাও গড়ে তুলতে হবে। বক্তব্যে ইরানের নবায়নযোগ্য জ্বালানি খাতের অগ্রগতির কথাও তুলে ধরেন পেজেশকিয়ান। তিনি জানান, গত দুই বছরে দেশটির নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন সক্ষমতা ১ হাজার ২৫০ মেগাওয়াট থেকে বেড়ে ৬ হাজার ১৫০ মেগাওয়াট ছাড়িয়েছে। তার দাবি, ২০২৬ সালে ইরান ৪৫০ কোটি কিলোওয়াট-ঘণ্টার বেশি পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদন করেছে। এর ফলে বায়ুমণ্ডলে ২৫ লাখ টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ ঠেকানো সম্ভব হয়েছে। পেজেশকিয়ান বলেন, শান্তি ও পরিবেশ সুরক্ষা একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। পৃথিবীকে রক্ষা করতে হলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা জরুরি। আরটিভি/এসআর  
ইরানে ১৫ লাখ টন কার্বন ছড়িয়েছে যুক্তরাষ্ট্র-ইসরাইল: পেজেশকিয়ান
পরকীয়া-চীনা গুপ্তচর বিতর্কে এনভিডিয়ার প্রধানকে সরানোর গুঞ্জন
যুক্তরাষ্ট্রে বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে পদ থেকে সরানোর প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ।
পরকীয়া-চীনা গুপ্তচর বিতর্কে এনভিডিয়ার প্রধানকে সরানোর গুঞ্জন
সাবেক সেনাদের নিয়ে নতুন গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য 
মার্কিন সামরিক বাহিনীর চাকরি ছাড়ার পরও দীর্ঘদিন আত্মহত্যার ঝুঁকিতে থাকেন অনেক সাবেক সেনাসদস্য।
সাবেক সেনাদের নিয়ে নতুন গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য 
সমুদ্রের তলদেশে ঠাঁই হলো টাইটানিকের চেয়েও বড় ঐতিহাসিক জাহাজের
একসময় সমুদ্রের দ্রুততম জাহাজ হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক ‘এসএস ইউনাইটেড স্টেটস’কে ইচ্ছাকৃতভাবে ডুবিয়ে দেওয়া হয়েছে। 
সমুদ্রের তলদেশে ঠাঁই হলো টাইটানিকের চেয়েও বড় ঐতিহাসিক জাহাজের
আরও পড়ুন
নিউইয়র্কে ‘বাড়ির বেজমেন্ট’ ভাড়া দিলে হতে পারে ৪৫ হাজার ডলার জরিমানা!
নিউইয়র্কের আইনসভায় নির্বাচিত হলেন প্রথম ফিলিস্তিনি-আমেরিকান নারী
যুক্তরাষ্ট্রের সিনেটে প্রথম মুসলিম সদস্য হিসেবে নির্বাচনে এগিয়ে আবদুল এল-সায়েদ
জন্ম কারাগারে, সংগ্রাম ও মেধায় মাত্র ১৮ বছর বয়সেই হার্ভার্ড জয় তরুণীর