ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

রাশিয়া থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিজেল কিনল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ০৬:০৯ পিএম
ছবি: সংগৃহীত

নতুন চুক্তির পর রাশিয়া থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিজেল কিনল যুক্তরাষ্ট্র। মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে ডিজেলের ঊর্ধ্বমুখী দাম কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে রাশিয়া থেকে জ্বালানি তেলের আমদানির এই চুক্তির ঘোষণা দেন ট্রাম্প।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ডিজেলের প্রথম চালান পাঠানো শুরু করেছে রাশিয়া। শুক্রবার (২৩ অক্টোবর) জাহাজ চলাচল পর্যবেক্ষণসংক্রান্ত নথি থেকে এ তথ্য জানা গেছে। খবর রয়টার্স।

ডিজেল আমদানির এই চুক্তির পর রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা আইনের কিছু বিধান স্থগিত করেছেন ট্রাম্প। পাশাপাশি, ডিজেলের দাম কমাতে ইউরোপীয় দেশগুলো জরুরি মজুত থেকে আরও জ্বালানি ছাড় না করলে যুক্তরাষ্ট্র থেকে ডিজেল রপ্তানি বন্ধের হুমকিও দিয়েছেন তিনি।

এলএসইজি শিপিংয়ের তথ্য অনুযায়ী, মাল্টার পতাকাবাহী মাঝারি আকারের ট্যাংকার ‘আগিওই ফানেন্দেস’ গত ২২ অক্টোবর রাশিয়ার বাল্টিক সাগরীয় বন্দর প্রিমোরস্ক থেকে ৪০ হাজার মেট্রিক টন অতি কম সালফারযুক্ত ডিজেল নিয়ে যাত্রা শুরু করে। আগামী ৭ নভেম্বর জাহাজটির যুক্তরাষ্ট্রে পৌঁছানোর কথা রয়েছে। তবে এই চালানের ক্রেতা ও বিক্রেতার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০২২ সালে রাশিয়ার তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা ঘোষণা করার পর এই প্রথম যুক্তরাষ্ট্রে রুশ ডিজেল আমদানি করা হচ্ছে।

রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক জানিয়েছেন, দুই দেশের কোম্পানিগুলো সরবরাহ চুক্তি চূড়ান্ত করার কাজ করছে। এর পর আরও চালান পাঠানো হবে।

এই চুক্তির অংশ হিসেবে ডিজেল রপ্তানির ওপর রাশিয়ার নিজস্ব আরোপ করা নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়েছে।

গত ৯ অক্টোবর ট্রাম্প ঘোষণা দেন, রাশিয়া অবিলম্বে যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে ৩ লাখ মেট্রিক টন বা ২২ লাখ ৫০ হাজার ব্যারেল ডিজেল রপ্তানি করবে। এরপর নভেম্বরে আরও ৫ লাখ টন এবং ‘এর পরপরই’ আরও ১০ লাখ টন রপ্তানি করা হবে।

নোভাকের ভাষ্য, চলতি বছরের শেষ নাগাদ রাশিয়া ডিজেল রপ্তানি বাড়িয়ে আগের স্বাভাবিক মাত্রায় (মাসে ৩০ লাখ থেকে ৩৫ লাখ মেট্রিক টন) নিয়ে যেতে পারবে।

এলএসইজি শিপিংয়ের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে রাশিয়ার বাল্টিক সাগরীয় বন্দর প্রিমোরস্ক থেকে কয়েকটি জাহাজে ডিজেল তোলা হয়েছে। তবে সেগুলোর চূড়ান্ত গন্তব্য এখনো স্পষ্ট নয়। বেশির ভাগ ট্যাংকারের গন্তব্য হিসেবে জিব্রাল্টার, আটলান্টিক উপকূল কিংবা পোর্ট সাঈদের নাম দেখা গেছে।

ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপীয় ইউনিয়ন ২০২৩ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পরিশোধিত তেলজাত পণ্য আমদানিতে পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর থেকে রাশিয়া মূলত ব্রাজিল, তুরস্ক ও আফ্রিকার বিভিন্ন দেশে ডিজেল রপ্তানি করে আসছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পুতিন-শি জিনপিংয়ের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ে কথা বলবেন ট্রাম্প
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে পারমাণবিক অস্ত্র কমানোর বিষয়টি তুলবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পুতিন-শি জিনপিংয়ের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ে কথা বলবেন ট্রাম্প
হাম নিয়ে নতুন উদ্বেগ
টানা সংক্রমণ বন্ধ করতে ব্যর্থ হওয়ায় হামমুক্ত দেশের মর্যাদা হারিয়েছে যুক্তরাষ্ট্র।
হাম নিয়ে নতুন উদ্বেগ
তদন্তের মুখে সাবেক সিআইএ প্রধানের ছেলে
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক প্রধান জন ব্রেনানের ছেলে কাইল ব্রেনানের বিরুদ্ধে শিশুদের যৌন নিপীড়নমূলক ছবি সংরক্ষণ ও পরিবহনের অভিযোগে মামলা হয়েছে।
তদন্তের মুখে সাবেক সিআইএ প্রধানের ছেলে
সমাধিসৌধে খেয়েছিলেন সেনার ধমক, তাকেই পদক দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
যুক্তরাষ্ট্রের আর্লিংটন ন্যাশনাল সিমেট্রিতে নিয়ম ভাঙার দায়ে নিজের সফরসঙ্গীদের ধমক দেওয়া ও শান্ত থাকতে বলা প্রহরারত সেনাসদস্যকেই বিশেষ পদক দিয়ে পুরস্কৃত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
সমাধিসৌধে খেয়েছিলেন সেনার ধমক, তাকেই পদক দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণদের সুরক্ষায় নতুন উদ্যোগ নিউইয়র্কে
সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তির ঝুঁকি নিয়ে সতর্কবার্তা প্রকাশ বাধ্যতামূলক করার আইন ঠেকাতে নিউইয়র্কের বিরুদ্ধে মামলা করেছে ইন্টারনেটভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর একটি সংগঠন।
সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণদের সুরক্ষায় নতুন উদ্যোগ নিউইয়র্কে
আরও পড়ুন
হাম নিয়ে নতুন উদ্বেগ
তদন্তের মুখে সাবেক সিআইএ প্রধানের ছেলে
মহাকাশ থেকে ফিরে উৎক্ষেপণস্থলেই অবতরণের চ্যালেঞ্জ, স্পেসএক্সের ১৫তম উড্ডয়ন
‘নিজে থেকে ভবন ধসার কথা নয়’, স্বজন হারিয়ে জবাব চান বাবা