ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

উত্তাল প্রশান্ত মহাসাগরে ঝাঁপিয়ে ১৬ জনকে বাঁচালেন ২৪ বছরের উদ্ধারকর্মী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ১১:৩৫ এএম
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ভেনচুরায় উদ্ধারকারী হেলিকপ্টারের সামনে উপকূলরক্ষী কর্মকর্তা জশ ল।  ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মেক্সিকোর উপকূল থেকে প্রায় ২২৫ কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরের উত্তাল পানিতে নৌকা ডুবে বিপদে পড়েন ২৭ জনেরও বেশি মানুষ। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, ৬ থেকে ৮ ফুট উঁচু ঢেউ আর হাড়কাঁপানো ঠান্ডা পানি। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের উপকূলরক্ষী বাহিনীর ২৪ বছর বয়সী উদ্ধারকর্মী জশ ল ১৬ জনকে জীবিত উদ্ধার করেন। তবে নিখোঁজ ১১ জনকে খুঁজে পাওয়া যায়নি।

গত ১৬ অক্টোবর ভোররাতে প্রায় দুই ঘণ্টা ধরে চলে এই উদ্ধার অভিযান। পরে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে টানা দুই দিন তল্লাশি চালিয়েও কোনো খোঁজ না পাওয়ায় অভিযান বন্ধ করে দেয় উপকূলরক্ষী বাহিনী।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ভেনচুরায় উপকূলরক্ষী বাহিনীর ঘাঁটিতে রাত ১টার দিকে ডুবতে থাকা নৌকা থেকে বিপৎসংকেত আসে। খবর পেয়ে উদ্ধারকর্মীদের একটি দল হেলিকপ্টারে করে রওনা হয়। হেলিকপ্টারের চালক মিয়াকো মিলার রাতের অন্ধকারে আকাশের তারা ও রাত দেখার বিশেষ চশমার সাহায্যে পথ খুঁজে নেন।

ঘটনাস্থলে পৌঁছে তারা পানিতে ভাসমান কিছু ধ্বংসাবশেষ ও ক্ষীণ আলো দেখতে পান। হেলিকপ্টারটি পানির প্রায় ১২ মিটার ওপরে স্থির রেখে উদ্ধারকর্মী জশ লকে দড়ির সাহায্যে সাগরে নামানো হয়।

প্রচণ্ড ঢেউ ও হেলিকপ্টারের পাখার বাতাসে তৈরি অস্থির পানির মধ্যে লকে একের পর এক বিপদগ্রস্ত মানুষের কাছে সাঁতরে যেতে হয়। কেউ জীবনরক্ষাকারী জ্যাকেট পরে ছিলেন, কেউ আবার একে ওপরকে কিংবা ভাসমান ধ্বংসাবশেষ আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করছিলেন।

ল তাদের শরীর ঘুরিয়ে পিঠের ওপর ভাসিয়ে নিজের হাত দিয়ে ধরে টেনে নিয়ে আসেন। এরপর তাদের একটি বিশেষ ঝুড়িতে তুলে দড়ির সাহায্যে হেলিকপ্টারে তোলা হয়। এভাবে একে একে ১৬ জনকে উদ্ধার করা হয়।

উদ্ধার অভিযানের সময় লয়ের পোশাকের ভেতরেও ধীরে ধীরে পানি ঢুকে হাঁটু পর্যন্ত ভিজে যায়। এতে তার সাঁতার কাটা আরও কঠিন হয়ে পড়ে। ক্লান্তি থাকা সত্ত্বেও বিপদে পড়া মানুষগুলোর কথা ভেবে তিনি উদ্ধারকাজ চালিয়ে যান।

হেলিকপ্টারে জ্বালানি কমে আসায় উদ্ধার করা ব্যক্তিদের নিয়ে দলটি সান দিয়েগোর উপকূলরক্ষী ঘাঁটিতে ফিরে যায়। সেখানে অ্যাম্বুলেন্স প্রস্তুত ছিল। যাত্রাপথে ল তিনজন আহত ব্যক্তির রক্তপাত বন্ধ করার চেষ্টা করেন। উপকূলরক্ষী বাহিনী জানায়, কয়েকজনের শরীরে হাঙরের কামড়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ক্ষত ছিল।

উদ্ধার হওয়া সবাই মেক্সিকোর নাগরিক বলে জানিয়েছে মেক্সিকোর কনস্যুলেট। তাদের মধ্যে প্রায় অর্ধেককে পরে মেক্সিকোতে ফেরত পাঠানো হয়েছে। নৌকাটি কোথা থেকে এসেছিল এবং কেন এত দূরে সাগরে গিয়েছিল, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এটি মানব পাচারের কাজে ব্যবহৃত হয়েছিল কি না, তা-ও তদন্ত করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের উপকূলরক্ষী বাহিনী, মেক্সিকো ও মার্কিন নৌবাহিনী মিলে নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে ৮৯ ঘণ্টা ধরে প্রায় ৬ হাজার ৩২২ বর্গকিলোমিটার এলাকায় তল্লাশি চালায়। তবে তাদের কোনো সন্ধান মেলেনি।

সূত্র: এপি

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পুতিন-শি জিনপিংয়ের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ে কথা বলবেন ট্রাম্প
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে পারমাণবিক অস্ত্র কমানোর বিষয়টি তুলবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পুতিন-শি জিনপিংয়ের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ে কথা বলবেন ট্রাম্প
হাম নিয়ে নতুন উদ্বেগ
টানা সংক্রমণ বন্ধ করতে ব্যর্থ হওয়ায় হামমুক্ত দেশের মর্যাদা হারিয়েছে যুক্তরাষ্ট্র।
হাম নিয়ে নতুন উদ্বেগ
তদন্তের মুখে সাবেক সিআইএ প্রধানের ছেলে
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক প্রধান জন ব্রেনানের ছেলে কাইল ব্রেনানের বিরুদ্ধে শিশুদের যৌন নিপীড়নমূলক ছবি সংরক্ষণ ও পরিবহনের অভিযোগে মামলা হয়েছে।
তদন্তের মুখে সাবেক সিআইএ প্রধানের ছেলে
সমাধিসৌধে খেয়েছিলেন সেনার ধমক, তাকেই পদক দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
যুক্তরাষ্ট্রের আর্লিংটন ন্যাশনাল সিমেট্রিতে নিয়ম ভাঙার দায়ে নিজের সফরসঙ্গীদের ধমক দেওয়া ও শান্ত থাকতে বলা প্রহরারত সেনাসদস্যকেই বিশেষ পদক দিয়ে পুরস্কৃত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
সমাধিসৌধে খেয়েছিলেন সেনার ধমক, তাকেই পদক দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণদের সুরক্ষায় নতুন উদ্যোগ নিউইয়র্কে
সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তির ঝুঁকি নিয়ে সতর্কবার্তা প্রকাশ বাধ্যতামূলক করার আইন ঠেকাতে নিউইয়র্কের বিরুদ্ধে মামলা করেছে ইন্টারনেটভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর একটি সংগঠন।
সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণদের সুরক্ষায় নতুন উদ্যোগ নিউইয়র্কে
আরও পড়ুন
পিবিআইয়ের সহযোগিতায় ৮ মাস পর নিখোঁজ বাবাকে ফিরে পেলেন ছেলে
মাদকাসক্ত হওয়ায় গুরুত্ব পায়নি নিখোঁজ সংবাদ, পরদিন মিলল যুবকের মরদেহ
হাম নিয়ে নতুন উদ্বেগ
তদন্তের মুখে সাবেক সিআইএ প্রধানের ছেলে