ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যা, ঘরছাড়া শত শত পরিবার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ০৯:২৬ এএম
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে টানা ভারী বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে।  ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে শত শত বাড়িঘর থেকে মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বহু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বন্যায় অন্তত কয়েক শ মানুষকে উদ্ধার করা হয়েছে। পানি কমতে শুরু করলেও নতুন করে বৃষ্টির পূর্বাভাস থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ কাটেনি।

কলোরাডো পাহাড়ি অঞ্চল থেকে নেমে আসা বৃষ্টির পানিতে নিউ মেক্সিকো ও অ্যারিজোনার মরু অঞ্চলে বন্যা দেখা দেয়। কোথাও কোথাও পাঁচ ইঞ্চির বেশি বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ও শুক্রবার (২৩ অক্টোবর) বন্যা পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ হয়ে ওঠে।

নিউ মেক্সিকোর ফার্মিংটন শহর ও আশপাশের প্রায় দুই হাজার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে কেউ কেউ বাড়ির ছাদে আটকা পড়েছিলেন। উদ্ধারকাজে নিউ মেক্সিকো ন্যাশনাল গার্ডের হেলিকপ্টার ব্যবহার করা হয়। হেলিকপ্টারের সাহায্যে ১১টি বিশেষ উদ্ধার অভিযান চালানো হয়।

সান হুয়ান নদীসহ কয়েকটি নদীর পানি রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর ধীরে ধীরে কমতে শুরু করেছে। তবে নদীর পানি আবার বেড়ে যেতে পারে বলে সতর্ক করেছেন স্থানীয় কর্মকর্তারা। নিরাপদ ঘোষণা না দেওয়া পর্যন্ত বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ বহাল থাকবে।

বন্যাকবলিত এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়া, গ্যাসের পাইপে ছিদ্র এবং নতুন করে ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ কারণে বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। উদ্ধারকাজে ব্যবহৃত উড়োজাহাজের নিরাপত্তার কথা বিবেচনা করে বিনা প্রয়োজনে আকাশে উড়ন্ত ক্যামেরা ব্যবহার না করারও অনুরোধ জানিয়েছেন কর্মকর্তারা।

এদিকে, ফার্মিংটনের ভাটির দিকে নাভাহো জাতির বসতিপূর্ণ বিস্তীর্ণ এলাকায় সান হুয়ান নদীর পানি ঢুকে পড়েছে। শিপরক শহরের পশ্চিমে পানিতে সড়ক ডুবে যাওয়ায় যুক্তরাষ্ট্রের ৬৪ নম্বর মহাসড়কের প্রায় দুই মাইল অংশ বন্ধ রাখা হয়েছে।

অন্যদিকে, কলোরাডোর পাগোসা স্প্রিংস শহরেও সান হুয়ান নদীর পানি এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে দেখা যায়নি—এমন উচ্চতায় পৌঁছেছে। এক বছরের কিছু বেশি সময় আগে সেখানে যে ভয়াবহ বন্যা হয়েছিল, এবারের পানির উচ্চতা তার চেয়েও দুই ফুটের বেশি বেড়েছে।

সূত্র: এনবিসি নিউজ


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ওয়ার্ল্ড ইউথ ক্লাবসের ‘ইয়ুথ অব দ্য ইয়ার ২০২৬’ হলেন বাংলাদেশের ফাতিহা আয়াত
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ইউথ ক্লাবসের (ডব্লিউওয়াইসি) ‘প্রমিস অ্যাওয়ার্ডস ২০২৬’-এ ‘ইয়ুথ অব দ্য ইয়ার’ সম্মাননা অর্জন করেছেন বাংলাদেশের তরুণ জলবায়ু ও মানবাধিকারকর্মী ফাতিহা আয়াত।
ওয়ার্ল্ড ইউথ ক্লাবসের ‘ইয়ুথ অব দ্য ইয়ার ২০২৬’ হলেন বাংলাদেশের ফাতিহা আয়াত
চীন সফরের আগে ফিলিপাইনে বৈঠকে যোগ দিচ্ছেন ট্রাম্প
চীন সফরের আগে এশিয়া সফরের অংশ হিসেবে মঙ্গলবার (১৭ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পৌঁছানোর কথা রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
চীন সফরের আগে ফিলিপাইনে বৈঠকে যোগ দিচ্ছেন ট্রাম্প
ডেটা সেন্টারে বিদ্যুৎ সংযোগ দ্রুত করতে নতুন পরিকল্পনা
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিদ্যুৎ গ্রিড পরিচালনাকারী প্রতিষ্ঠান পিজেএম ইন্টারকানেকশন ডেটা সেন্টারে বিদ্যুৎ সংযোগের অপেক্ষার সময় কমাতে নতুন পরিকল্পনা করেছে।
ডেটা সেন্টারে বিদ্যুৎ সংযোগ দ্রুত করতে নতুন পরিকল্পনা
নিরাপত্তার ঘাটতির অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি তৈরিতে যথাযথ নিরাপত্তাব্যবস্থা না রাখার অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য।
নিরাপত্তার ঘাটতির অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
যুক্তরাষ্ট্রে জন্মের আগেই হাম আক্রান্ত হচ্ছে শিশুরা
যুক্তরাষ্ট্রে গর্ভে থাকা অবস্থায় হাম ভাইরাসে আক্রান্ত হয়ে জন্ম নিচ্ছে শিশুরা।
যুক্তরাষ্ট্রে জন্মের আগেই হাম আক্রান্ত হচ্ছে শিশুরা
আরও পড়ুন
ওয়ার্ল্ড ইউথ ক্লাবসের ‘ইয়ুথ অব দ্য ইয়ার ২০২৬’ হলেন বাংলাদেশের ফাতিহা আয়াত
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের পিয়াল
ডেটা সেন্টারে বিদ্যুৎ সংযোগ দ্রুত করতে নতুন পরিকল্পনা
যুক্তরাষ্ট্রে জন্মের আগেই হাম আক্রান্ত হচ্ছে শিশুরা