ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ উৎপাদন বাড়াতে ৫১০ কোটি ডলারের ঋণ দিল জ্বালানি বিভাগ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৯ এএম
যুক্তরাষ্ট্রে অ্যালিয়েন্ট এনার্জির বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। ছবি: সংগৃহীত

বিদ্যুৎ উৎপাদন বাড়ানো ও বিদ্যুৎ সরবরাহব্যবস্থা শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ অ্যালিয়েন্ট এনার্জিকে ৫১০ কোটি ডলারের (৬১ হাজার কোটি টাকা) ঋণ দিয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) ঋণ চুক্তি চূড়ান্ত হওয়ার কথা জানায় বিভাগটি। আইওয়া ও উইসকনসিন অঙ্গরাজ্যের বিদ্যুৎকেন্দ্রগুলোতে নতুন উৎপাদনব্যবস্থা স্থাপন ও বিদ্যমান অবকাঠামোর উন্নয়নে এই অর্থ ব্যয় করা হবে।

নতুন ঋণের আওতায় প্রাকৃতিক গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র নির্মাণ, বিদ্যুৎ সংরক্ষণব্যবস্থা স্থাপন এবং বিদ্যমান বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রগুলোর আধুনিকায়ন করা হবে। এসব প্রকল্পে নির্মাণ খাতে কয়েক শ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ।

বিভাগটির হিসাব অনুযায়ী, প্রকল্পগুলো থেকে নতুন ও উন্নত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা যুক্ত হবে ২ দশমিক ৬ গিগাওয়াটের বেশি। এই পরিমাণ বিদ্যুৎ দিয়ে প্রায় ১৮ লাখ বাড়ির চাহিদা পূরণ করা সম্ভব।

২০২৫ সালের জানুয়ারিতে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের শেষ সময়ে এই ঋণ প্রস্তাব করা হয়েছিল। তখন ঋণের পরিমাণ ছিল ৩০০ কোটি ডলার এবং তা ছিল শর্তসাপেক্ষ। পরবর্তী সময়ে ঋণের পরিমাণ বাড়িয়ে চূড়ান্ত করা হয় ৫১০ কোটি ডলারে।

বাইডেন প্রশাসনের সময় ঋণ কর্মসূচিটির মূল লক্ষ্য ছিল নতুন পরিচ্ছন্ন জ্বালানি প্রযুক্তি ও বিকল্প যানবাহন খাতের এমন প্রকল্পগুলোকে সহায়তা করা, যেগুলো ব্যাংক থেকে ঋণ পেতে সমস্যায় পড়ত। বর্তমানে কর্মসূচিটির আওতা বাড়িয়ে প্রাকৃতিক গ্যাসভিত্তিক বিদ্যুৎ প্রকল্পেও ঋণ দেওয়া হচ্ছে। তবে বিদ্যুৎ সংরক্ষণব্যবস্থা দুই প্রশাসনের সময়ই এই কর্মসূচির আওতায় ছিল।

ঋণ কর্মসূচিটির পরিচালক গ্রেগরি বিয়ার্ড বলেছেন, নির্ভরযোগ্য নতুন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা যুক্ত করার মাধ্যমে দেশের জ্বালানি নিরাপত্তা শক্তিশালী হবে এবং আইওয়া ও উইসকনসিনের পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানের বিদ্যুৎ খরচ কমবে।

তবে ঋণ পরিশোধের মেয়াদ কয়েক দশকজুড়ে হওয়ায় বিদ্যুতের দাম কমার সুফল পেতে অনেক বছর লেগে যেতে পারে।

সূত্র: রয়টার্স

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চীন সফরের আগে ফিলিপাইনে বৈঠকে যোগ দিচ্ছেন ট্রাম্প
চীন সফরের আগে এশিয়া সফরের অংশ হিসেবে মঙ্গলবার (১৭ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পৌঁছানোর কথা রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
চীন সফরের আগে ফিলিপাইনে বৈঠকে যোগ দিচ্ছেন ট্রাম্প
ডেটা সেন্টারে বিদ্যুৎ সংযোগ দ্রুত করতে নতুন পরিকল্পনা
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিদ্যুৎ গ্রিড পরিচালনাকারী প্রতিষ্ঠান পিজেএম ইন্টারকানেকশন ডেটা সেন্টারে বিদ্যুৎ সংযোগের অপেক্ষার সময় কমাতে নতুন পরিকল্পনা করেছে।
ডেটা সেন্টারে বিদ্যুৎ সংযোগ দ্রুত করতে নতুন পরিকল্পনা
নিরাপত্তার ঘাটতির অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি তৈরিতে যথাযথ নিরাপত্তাব্যবস্থা না রাখার অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য।
নিরাপত্তার ঘাটতির অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
যুক্তরাষ্ট্রে জন্মের আগেই হাম আক্রান্ত হচ্ছে শিশুরা
যুক্তরাষ্ট্রে গর্ভে থাকা অবস্থায় হাম ভাইরাসে আক্রান্ত হয়ে জন্ম নিচ্ছে শিশুরা।
যুক্তরাষ্ট্রে জন্মের আগেই হাম আক্রান্ত হচ্ছে শিশুরা
চীনের চিপ ব্যবহারে লাগাম, ৫ দেশে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি প্রতিষ্ঠানের উন্নত প্রযুক্তির চিপ ব্যবহারের সুযোগ সীমিত করতে নতুন বিধিনিষেধ জারি করেছে যুক্তরাষ্ট্র।
চীনের চিপ ব্যবহারে লাগাম, ৫ দেশে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
আরও পড়ুন
ডেটা সেন্টারে বিদ্যুৎ সংযোগ দ্রুত করতে নতুন পরিকল্পনা
যুক্তরাষ্ট্রে জন্মের আগেই হাম আক্রান্ত হচ্ছে শিশুরা
চীনের চিপ ব্যবহারে লাগাম, ৫ দেশে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের বড় ব্যাংকগুলোতে লেনদেনে বিপর্যয়, ভোগান্তিতে হাজারো গ্রাহক