ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

জানালায় ‘আমাদের বাঁচান’ লেখা কাগজ, বুদ্ধিতে রক্ষা পেল শিশুরা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১০:৩২ এএম
ফ্লোরিডায় বাড়ির জানালায় ‘আমাদের বাঁচান’ লেখা কাগজ তুলে ধরে পুলিশের সাহায্য চায় এক শিশু। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পারিবারিক সহিংসতার ঘটনায় ঘরের ভেতরে আটকে পড়া শিশুদের বুদ্ধিমত্তায় উদ্ধার করেছে পুলিশ। জানালায় ‘আমাদের বাঁচান’ লেখা একটি কাগজ তুলে ধরে পুলিশের দৃষ্টি আকর্ষণ করে এক শিশু। পরে অভিযান চালিয়ে শিশু ও পরিবারের অন্য সদস্যদের নিরাপদে উদ্ধার করা হয়।

গত ২৬ অক্টোবর জরুরি ফোন পেয়ে কিসিমি শহরের একটি বাড়িতে যায় পুলিশ। পরিবারের সদস্যরা পুলিশকে জানান, বাড়ির ভেতরে শিশুরা রয়েছে এবং তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আছে। পরে পুলিশের ড্রোন ক্যামেরায় একটি কক্ষে লুকিয়ে থাকা শিশুদের শনাক্ত করা হয়।

এ সময় এক শিশু হাতে লেখা ‘আমাদের বাঁচান’ বার্তাটি জানালায় ধরে রাখে। অভিযুক্ত আন্দ্রে জানার্ড স্মিথসন অন্যদিকে মনোযোগ দেওয়ার সুযোগে পুলিশ শিশুদের বাড়ি থেকে বের করে আনে।

৩৩ বছর বয়সী স্মিথসন পরে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তাকে বেআইনিভাবে আটকে রাখার অভিযোগ এবং আগের একটি গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে আটক করা হয়েছে।

সূত্র: এবিসি নিউজ

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিউইয়র্কে ভবন ধসে নিহত ২, আহত ১৭
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে তিনতলা একটি ভবন ধসে অন্তত দুজন নিহত হয়েছেন।
নিউইয়র্কে ভবন ধসে নিহত ২, আহত ১৭
৭ ডিসেম্বরের পর বদলানো যাবে না মেডিকেয়ার, যা জানা জরুরি
যুক্তরাষ্ট্রে বয়স্ক নাগরিকদের স্বাস্থ্যবিমা কর্মসূচি মেডিকেয়ারের বার্ষিক ভর্তি ও পরিকল্পনা পরিবর্তনের শেষ সময় ৭ ডিসেম্বর।
৭ ডিসেম্বরের পর বদলানো যাবে না মেডিকেয়ার, যা জানা জরুরি
সেন্ট লুইসকে ৬৮০ মিলিয়ন ডলার অনুদান
যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস শহরে সহিংস অপরাধ দমন ও জননিরাপত্তা জোরদারে ৬ কোটি ৮০ লাখ ডলারের বেশি অনুদান দিয়েছে দেশটির বিচার বিভাগ।
সেন্ট লুইসকে ৬৮০ মিলিয়ন ডলার অনুদান
আমি ধার্মিক মানুষ, নরকে যেতে চাই না: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে জানিয়েছেন, রাজনৈতিক শত্রুদের ক্ষমা করতে পারবেন না এবং মৃত্যুর পর স্বর্গে যেতে চান। সোমবার (৯ নভেম্বর) সিবিএস নিউজের ‘ষাট মিনিট’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আমি ধার্মিক মানুষ, নরকে যেতে চাই না: ট্রাম্প
যুদ্ধ বন্ধে সমঝোতা নয়, বন্দি বিনিময়ে রাজি রাশিয়া-ইউক্রেন
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে বড় কোনো সমঝোতা না হলেও বন্দি বিনিময়ে একমত হয়েছে দুই দেশ। 
যুদ্ধ বন্ধে সমঝোতা নয়, বন্দি বিনিময়ে রাজি রাশিয়া-ইউক্রেন
আরও পড়ুন
৭ ডিসেম্বরের পর বদলানো যাবে না মেডিকেয়ার, যা জানা জরুরি
সেন্ট লুইসকে ৬৮০ মিলিয়ন ডলার অনুদান
যুদ্ধ বন্ধে সমঝোতা নয়, বন্দি বিনিময়ে রাজি রাশিয়া-ইউক্রেন
মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, এবার ওষুধ পরীক্ষায় বাধা কর্তৃপক্ষের