ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

যে কারণে যুক্তরাষ্ট্রজুড়ে বাতিল ২০ হাজারের বেশি ফ্লাইট

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২৬ এএম
রাউটারের ত্রুটিতে যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট বিপর্যয়, বিমানবন্দরে ভোগান্তিতে হাজারো যাত্রী। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে একটি রাউটারের ত্রুটির কারণে দেশজুড়ে প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ ছিল বিমান চলাচল। এতে শুক্রবার (১৩ নভেম্বর) ও শনিবার (১৪ নভেম্বর) মিলিয়ে ২০ হাজারের বেশি ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে রোববার (১৫ নভেম্বর) রাত পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে দেশটির ফেডারেল বিমান চলাচল কর্তৃপক্ষ।

রোববার (১৫ নভেম্বর) এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।

শনিবার (১৪ নভেম্বর) কর্মকর্তারা জানান, সরকারি ঠিকাদারি প্রতিষ্ঠান এলথ্রি হ্যারিসের স্থাপন করা নতুন রাউটারের ত্রুটি থেকে এ বিপর্যয়ের সূত্রপাত। পুরোনো তামার তারের যোগাযোগব্যবস্থা পরিবর্তন করে আধুনিক প্রযুক্তি স্থাপনের কাজ চলার সময় এ সমস্যা দেখা দেয়। এতে দেশটির ২২টি বিমান নিয়ন্ত্রণ কেন্দ্রের মধ্যে ১৭টির যোগাযোগ ও রাডার ব্যবস্থায় অস্থিরতা তৈরি হয়।

যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, নতুন রাউটারগুলো প্রতি চার থেকে পাঁচ সেকেন্ডে এক হাজারের বেশি সংযোগের চেষ্টা করছিল। এতে যোগাযোগব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীদের ভুল, নাকি রাউটারের কারিগরি ত্রুটির কারণে এমনটি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবারের (১৩ নভেম্বর) এই বিপর্যয়ে প্রায় ৯ হাজার ২০০টি ফ্লাইট বাতিল এবং সাড়ে ৭ হাজার ফ্লাইট বিলম্বিত হয়। শনিবারও ৬ হাজার ৪০০টির বেশি ফ্লাইট বাতিল ও ৮ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে।

দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, যোগাযোগব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। তবে নিরাপত্তার কথা বিবেচনা করে দেশজুড়ে বিমান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

পুরোনো যোগাযোগব্যবস্থা আধুনিকায়নে যুক্তরাষ্ট্রের বিমান চলাচল কর্তৃপক্ষের বড় ধরনের বিনিয়োগ প্রয়োজন বলে জানিয়েছেন কর্মকর্তারা। এ খাতে ৫০ বিলিয়ন ডলার অতিরিক্ত বরাদ্দ চেয়েছেন পরিবহনমন্ত্রী শন ডাফি।

সূত্র: রয়টার্স নিউজ১, নিউজ২

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুক্তরাষ্ট্রে বিমান চলাচল স্বাভাবিক হচ্ছে রোববার
টানা দুই দিনের বিপর্যয়ের পর রোববারের (১৫ নভেম্বর) মধ্যে যুক্তরাষ্ট্রে বিমান চলাচল স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছে দেশটির ফেডারেল বিমান চলাচল কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রে বিমান চলাচল স্বাভাবিক হচ্ছে রোববার
রকেট ধরার এমন দৃশ্য আগে দেখেনি বিশ্ব, স্পেসএক্সের নতুন ইতিহাস! 
মহাকাশে ২২ ঘণ্টার অভিযান শেষে পৃথিবীতে ফিরে এসে উৎক্ষেপণকেন্দ্রের বিশাল যান্ত্রিক বাহুতে ধরা পড়েছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের তৈরি মহাকাশযান স্টারশিপ।
রকেট ধরার এমন দৃশ্য আগে দেখেনি বিশ্ব, স্পেসএক্সের নতুন ইতিহাস! 
পুতিন-শি জিনপিংয়ের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ে কথা বলবেন ট্রাম্প
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে পারমাণবিক অস্ত্র কমানোর বিষয়টি তুলবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পুতিন-শি জিনপিংয়ের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ে কথা বলবেন ট্রাম্প
হাম নিয়ে নতুন উদ্বেগ
টানা সংক্রমণ বন্ধ করতে ব্যর্থ হওয়ায় হামমুক্ত দেশের মর্যাদা হারিয়েছে যুক্তরাষ্ট্র।
হাম নিয়ে নতুন উদ্বেগ
তদন্তের মুখে সাবেক সিআইএ প্রধানের ছেলে
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক প্রধান জন ব্রেনানের ছেলে কাইল ব্রেনানের বিরুদ্ধে শিশুদের যৌন নিপীড়নমূলক ছবি সংরক্ষণ ও পরিবহনের অভিযোগে মামলা হয়েছে।
তদন্তের মুখে সাবেক সিআইএ প্রধানের ছেলে
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে বিমান চলাচল স্বাভাবিক হচ্ছে রোববার
হাম নিয়ে নতুন উদ্বেগ
তদন্তের মুখে সাবেক সিআইএ প্রধানের ছেলে
মহাকাশ থেকে ফিরে উৎক্ষেপণস্থলেই অবতরণের চ্যালেঞ্জ, স্পেসএক্সের ১৫তম উড্ডয়ন