ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে তৃতীয় দিনেও ফ্লাইট বিপর্যয়, বাতিল ২ হাজার ৪০০টির বেশি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১০:৫০ এএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে সৃষ্ট বড় ধরনের বিপর্যয় তৃতীয় দিনেও কাটেনি। রোববার (১৫ নভেম্বর) দেশটিতে ৮ হাজার ৮০০টির বেশি ফ্লাইট ছাড়তে বিলম্ব হয়েছে। একই দিনে বাতিল করা হয়েছে ২ হাজার ৪০০টির বেশি ফ্লাইট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।

যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি জানিয়েছেন, সোমবারের আগে দেশটির বিমান চলাচল পুরোপুরি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম। কারণ, বিপর্যয়ের কারণে অনেক উড়োজাহাজ ও সংশ্লিষ্ট কর্মী নির্ধারিত অবস্থানে নেই। তাদের পুনরায় সঠিক জায়গায় ফিরিয়ে নিতে সময় প্রয়োজন।

শুক্রবার যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থায় প্রযুক্তিগত ত্রুটি দেখা দিলে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) সব বিমানবন্দর থেকে উড়োজাহাজের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ করে দেয়। প্রায় সাড়ে চার ঘণ্টা পর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও এর প্রভাব পড়ে পরবর্তী ফ্লাইটগুলোর ওপর।

ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, শুক্রবার ৮ হাজার ৫০০টির বেশি ফ্লাইট ছাড়তে বিলম্ব হয় এবং প্রায় ৮ হাজার ফ্লাইট বাতিল করা হয়। শনিবারও পরিস্থিতির উন্নতি হয়নি। ওই দিন ৫ হাজার ৯০০টির বেশি ফ্লাইট বাতিল এবং ৭ হাজারের বেশি ফ্লাইট ছাড়তে দেরি হয়।

এই বিপর্যয়ে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেককে উড়োজাহাজের ভেতরে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। আবার কেউ কেউ বিমানবন্দরে আটকা পড়ে রাত কাটিয়েছেন। যুক্তরাষ্ট্রের বাইরেও এর প্রভাব পড়েছে। যুক্তরাজ্য ও ইউরোপের কয়েকটি ফ্লাইটও বাতিল হয়েছে।

তদন্তকারীরা এরই মধ্যে প্রযুক্তিগত ত্রুটির কারণ অনুসন্ধান করছেন। পরিবহনমন্ত্রী শন ডাফির ভাষ্য অনুযায়ী, বিমান চলাচল নিয়ন্ত্রক ও পাইলটদের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থায় ত্রুটি দেখা দিয়েছিল। এ কারণেই নিরাপত্তার স্বার্থে উড়োজাহাজ চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

ডাফি জানান, পুরোনো তারের পরিবর্তে উন্নত ফাইবার অপটিক সংযোগ স্থাপনের কাজ চলছিল। এর অংশ হিসেবে আরকানসাসের এল ডোরাডো এলাকায় একটি কম্পিউটার রাউটার স্থাপন করা হয়। কিন্তু রাউটারটি ভুল সংকেত পাঠাতে শুরু করলে বিমান চলাচল নিয়ন্ত্রণ নেটওয়ার্কে সমস্যা তৈরি হয়।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা অনেক পুরোনো। বড় ধরনের আধুনিকায়ন না করা হলে ভবিষ্যতেও এ ধরনের বিপর্যয় ঘটতে পারে। কয়েক দশকের অবহেলার কারণে ব্যবস্থাটির পূর্ণাঙ্গ সংস্কার এখন জরুরি হয়ে পড়েছে।

এদিকে বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা আধুনিকায়নে কংগ্রেসের কাছে অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বর্তমান বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার বড় একটি অংশ প্রায় ৫০ বছরের পুরোনো। ধাপে ধাপে নয়, একবারেই পুরো ব্যবস্থার আধুনিকায়ন করা উচিত।

বিমান চলাচল বিশ্লেষক মাইলস ও’ব্রায়েনও এ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে, দীর্ঘদিনের অবহেলায় যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। বড় ধরনের সংস্কার ছাড়া এই সংকট থেকে উত্তরণ কঠিন।

সূত্র: বিবিসি

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুদ্ধের পরও ইরানের হাতে রয়েছে ২,৫০০ মিসাইল: মার্কিন গোয়েন্দা তথ্য
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা কয়েক মাসের হামলায় ইরানের সামরিক সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধের পরও ইরানের হাতে রয়েছে ২,৫০০ মিসাইল: মার্কিন গোয়েন্দা তথ্য
সৌদি আরব ভেঙে পড়ছে: ডোনাল্ড ট্রাম্প
সৌদি আরব ‘ভেঙে পড়ছে’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার না করতে সৌদি আরব তাকে অনুরোধ জানিয়েছে বলেও দাবি করেন তিনি।
সৌদি আরব ভেঙে পড়ছে: ডোনাল্ড ট্রাম্প
ট্রাফিক টিকিট পেলে কী করবেন, জরিমানা কমানোর উপায়
যুক্তরাষ্ট্রে গাড়ি চালানোর সময় ট্রাফিক আইন ভাঙলে জরিমানার পাশাপাশি চালকের লাইসেন্সে পয়েন্ট যোগ হতে পারে।
ট্রাফিক টিকিট পেলে কী করবেন, জরিমানা কমানোর উপায়
২০২৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে লড়তে পারেন ওকাসিও-কর্তেজ!
যুক্তরাষ্ট্রের ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজকে প্রার্থী হওয়ার আহ্বান জানিয়েছে নিউইয়র্কের ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকা। 
২০২৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে লড়তে পারেন ওকাসিও-কর্তেজ!
জাহাজের ধাক্কায় ডুবল প্রমোদতরি, ১০ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি
যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স বন্দরে একটি প্রমোদতরিকে ধাক্কা দেওয়ার ঘটনায় পণ্যবাহী ট্যাংকারের মালিক ও পরিচালনাকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বন্দর কর্তৃপক্ষ।
জাহাজের ধাক্কায় ডুবল প্রমোদতরি, ১০ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি
আরও পড়ুন
মধ্যপ্রাচ্যে এলো যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী
যুদ্ধের পরও ইরানের হাতে রয়েছে ২,৫০০ মিসাইল: মার্কিন গোয়েন্দা তথ্য
ট্রাফিক টিকিট পেলে কী করবেন, জরিমানা কমানোর উপায়
২০২৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে লড়তে পারেন ওকাসিও-কর্তেজ!