ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

এনভিডিয়ার সাবেক প্রধানকে ফেরাতে ট্রাম্পের সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪১ এএম
এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে আবার দায়িত্বে ফেরানোর উদ্যোগে সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

চীনা গুপ্তচরের সঙ্গে সম্পর্কের অভিযোগে পদত্যাগ করা এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে আবারও দায়িত্বে ফেরানোর উদ্যোগে সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৬ নভেম্বর) তিনি বলেন, হুয়াং বড় শিক্ষা পেয়েছেন। তাকে আবার দায়িত্বে ফেরানো হলে তার আপত্তি নেই।

মঙ্গলবার (১৭ নভেম্বর) এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

গত সপ্তাহে ব্যক্তিগত সম্পর্ক ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত অভিযোগের জেরে পদ ছাড়েন হুয়াং। অভিযোগ রয়েছে, চীনের গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করা এক নারীর সঙ্গে তার সম্পর্ক ছিল। পাশাপাশি নিজের অধীনে কাজ করা এক জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গেও তার বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ওঠে।

হুয়াংকে ফিরিয়ে আনতে ‘জেনসেনের পাশে দাঁড়ান’ নামে একটি আবেদন শুরু হয়েছে। এতে সমর্থন জানিয়েছেন স্পেসএক্সের প্রধান ইলন মাস্কসহ প্রযুক্তি খাতের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। তবে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ আপাতত তাকে ফিরিয়ে আনার কথা ভাবছে না বলে জানা গেছে।

এদিকে ট্রাম্পের সমর্থনের এক দিন আগে দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এনভিডিয়ার নেতৃত্বে বড় পরিবর্তনের পক্ষে মত দেন। অন্যদিকে, ওপেনএআইয়ের প্রধান স্যাম অল্টম্যান বলেছেন, হুয়াংয়ের বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার মতো পর্যাপ্ত তথ্য তার কাছে নেই।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চীনের চিপ ব্যবহারে লাগাম, ৫ দেশে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি প্রতিষ্ঠানের উন্নত প্রযুক্তির চিপ ব্যবহারের সুযোগ সীমিত করতে নতুন বিধিনিষেধ জারি করেছে যুক্তরাষ্ট্র।
চীনের চিপ ব্যবহারে লাগাম, ৫ দেশে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের বড় ব্যাংকগুলোতে লেনদেনে বিপর্যয়, ভোগান্তিতে হাজারো গ্রাহক
যুক্তরাষ্ট্রের কয়েকটি বড় ব্যাংকের অনলাইন সেবায় বিঘ্ন ঘটেছে।
যুক্তরাষ্ট্রের বড় ব্যাংকগুলোতে লেনদেনে বিপর্যয়, ভোগান্তিতে হাজারো গ্রাহক
বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগের অভিযোগে পুলিশ ইউনিট বিলুপ্ত করলেন মামদানি
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিক্ষোভকারীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে পুলিশের বিতর্কিত বিশেষ ইউনিট বিলুপ্ত করার ঘোষণা দিয়েছেন মেয়র জোহরান মামদানি। 
বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগের অভিযোগে পুলিশ ইউনিট বিলুপ্ত করলেন মামদানি
ফটোশুটের কথা বলে হোটেলে নিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে
২০১৬ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে মডেলিংয়ের কাজের প্রস্তাব পেয়েছিলেন মারিয়াহ রিফ। তখন তার বয়স মাত্র ১৯ বছর। একটি হোটেলে ফটোশুটের কথা বলে তাকে সেখানে ডেকে নেওয়া হয়। কিন্তু হোটেলে পৌঁছানোর পর বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন। সেখানে তাকে জোরপূর্বক পর্নোগ্রাফির ভিডিওতে অংশ নিতে বাধ্য করা হয়। সেই ঘটনার ভয়াবহ স্মৃতি আজও তাকে তাড়া করে বেড়ায়।
ফটোশুটের কথা বলে হোটেলে নিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে
যুক্তরাষ্ট্রে বৈধ পথে গ্রিন কার্ড পাওয়ার ১০ উপায়
যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস ও কাজ করার স্বপ্ন দেখেন বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য মানুষ। বাংলাদেশসহ বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীদের কাছে গ্রিন কার্ড একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। তবে যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়ার জন্য শুধু বিয়ে বা পারিবারিক স্পনসরশিপই একমাত্র পথ নয়। চাকরি, উচ্চশিক্ষা, বিশেষ পেশাগত দক্ষতা, বিনিয়োগ, মানবিক সুরক্ষা এবং বিশেষ অভিবাসন কর্মসূচিসহ একাধিক আইনি প্রক্রিয়ায় দেশটির স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ রয়েছে।
যুক্তরাষ্ট্রে বৈধ পথে গ্রিন কার্ড পাওয়ার ১০ উপায়
আরও পড়ুন
সৌদি আরব ভেঙে পড়ছে: ডোনাল্ড ট্রাম্প
ওয়াশিংটন ডিসির গলফ মাঠ সংস্কার পরিকল্পনায় আদালতের নতুন নির্দেশ
এবার ক্ষমতা ছাড়ার আগে কিউবা ‘দখলে’ নিতে চান ট্রাম্প
পদত্যাগের পরও রেহাই নেই, চীনা গুপ্তচরকাণ্ডে কংগ্রেসে তলব এনভিডিয়ার সাবেক প্রধানকে