ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে জন্মের আগেই হাম আক্রান্ত হচ্ছে শিশুরা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১০:৪৯ এএম
গর্ভবতী মায়ের শরীর থেকে গর্ভের শিশুর মধ্যে হাম ভাইরাস ছড়িয়ে পড়ায় উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে গর্ভে থাকা অবস্থায় হাম ভাইরাসে আক্রান্ত হয়ে জন্ম নিচ্ছে শিশুরা। কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির চিকিৎসকেরা। গর্ভবতী মায়ের শরীর থেকে গর্ভের শিশুর মধ্যে ভাইরাস ছড়িয়ে পড়লে এ ধরনের সংক্রমণ ঘটে। এতে নবজাতকের গুরুতর জটিলতা, এমনকি মৃত্যুও হতে পারে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের প্রাথমিক তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে গর্ভে থাকা অবস্থায় হাম আক্রান্ত হওয়ার ১৩টি ঘটনা শনাক্ত হয়েছে। একই সময়ে গর্ভবতী নারীদের মধ্যে হাম আক্রান্তের ১১২টি ঘটনা পাওয়া গেছে। তাদের অধিকাংশই আগে হাম প্রতিরোধী টিকা নেননি অথবা তাদের টিকা নেওয়ার তথ্য পাওয়া যায়নি।

চিকিৎসকদের মতে, টিকা নেওয়ার হার কমে যাওয়ায় দেশটিতে হাম ছড়িয়ে পড়ছে। গত দুই বছরে যুক্তরাষ্ট্রে ৭ হাজার ৫০০-এর বেশি মানুষ এ রোগে আক্রান্ত হয়েছেন। ২০০০ সাল থেকে হামমুক্ত থাকার স্বীকৃতিও দেশটি হারাতে যাচ্ছে বলে জানিয়েছে প্যান আমেরিকান স্বাস্থ্য সংস্থা।

বিশেষজ্ঞরা বলছেন, গর্ভাবস্থার আগে হাম, মাম্পস ও রুবেলা প্রতিরোধী টিকা নেওয়া এ ঝুঁকি কমানোর সবচেয়ে ভালো উপায়। তবে গর্ভাবস্থায় এ টিকা দেওয়া যায় না। গর্ভে আক্রান্ত শিশুর জ্বর, জন্ডিস ও শরীরে ফুসকুড়ি দেখা দিতে পারে। গুরুতর ক্ষেত্রে নিউমোনিয়া ও মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতাও হতে পারে।

চিকিৎসকদের আশঙ্কা, টিকা নেওয়ার হার আরও কমলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। তাদের মতে, কোনো এলাকায় ৯৫ শতাংশ মানুষের টিকা নেওয়া থাকলে হাম ছড়িয়ে পড়ার ঝুঁকি অনেকটাই কমে যায়। অথচ ২০২৫-২৬ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রের কিন্ডারগার্টেনের মাত্র ৯২ দশমিক ৪ শতাংশ শিশু প্রয়োজনীয় টিকা পেয়েছে।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিরাপত্তার ঘাটতির অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি তৈরিতে যথাযথ নিরাপত্তাব্যবস্থা না রাখার অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য।
নিরাপত্তার ঘাটতির অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
চীনের চিপ ব্যবহারে লাগাম, ৫ দেশে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি প্রতিষ্ঠানের উন্নত প্রযুক্তির চিপ ব্যবহারের সুযোগ সীমিত করতে নতুন বিধিনিষেধ জারি করেছে যুক্তরাষ্ট্র।
চীনের চিপ ব্যবহারে লাগাম, ৫ দেশে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
এনভিডিয়ার সাবেক প্রধানকে ফেরাতে ট্রাম্পের সমর্থন
চীনা গুপ্তচরের সঙ্গে সম্পর্কের অভিযোগে পদত্যাগ করা এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে আবারও দায়িত্বে ফেরানোর উদ্যোগে সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এনভিডিয়ার সাবেক প্রধানকে ফেরাতে ট্রাম্পের সমর্থন
যুক্তরাষ্ট্রের বড় ব্যাংকগুলোতে লেনদেনে বিপর্যয়, ভোগান্তিতে হাজারো গ্রাহক
যুক্তরাষ্ট্রের কয়েকটি বড় ব্যাংকের অনলাইন সেবায় বিঘ্ন ঘটেছে।
যুক্তরাষ্ট্রের বড় ব্যাংকগুলোতে লেনদেনে বিপর্যয়, ভোগান্তিতে হাজারো গ্রাহক
বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগের অভিযোগে পুলিশ ইউনিট বিলুপ্ত করলেন মামদানি
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিক্ষোভকারীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে পুলিশের বিতর্কিত বিশেষ ইউনিট বিলুপ্ত করার ঘোষণা দিয়েছেন মেয়র জোহরান মামদানি। 
বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগের অভিযোগে পুলিশ ইউনিট বিলুপ্ত করলেন মামদানি
আরও পড়ুন
চীনের চিপ ব্যবহারে লাগাম, ৫ দেশে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের বড় ব্যাংকগুলোতে লেনদেনে বিপর্যয়, ভোগান্তিতে হাজারো গ্রাহক
ফটোশুটের কথা বলে হোটেলে নিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে
‘দক্ষিণ বাংলাকে উন্নয়নের মূল ধারায় যুক্ত করতে চান প্রধানমন্ত্রী’