ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ার্ল্ড ইউথ ক্লাবসের ‘ইয়ুথ অব দ্য ইয়ার ২০২৬’ হলেন বাংলাদেশের ফাতিহা আয়াত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১১:২০ পিএম
বাংলাদেশের তরুণী ফাতিহা আয়াত। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ইউথ ক্লাবসের (ডব্লিউওয়াইসি) ‘প্রমিস অ্যাওয়ার্ডস ২০২৬’-এ ‘ইয়ুথ অব দ্য ইয়ার’ সম্মাননা অর্জন করেছেন বাংলাদেশের তরুণী জলবায়ু ও মানবাধিকারকর্মী ফাতিহা আয়াত। চূড়ান্ত পর্বে গুয়াতেমালা, যুক্তরাজ্য ও মেক্সিকোর প্রতিযোগীদের পেছনে ফেলে এ স্বীকৃতি অর্জন করেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ অর্জনের খবর জানান ফাতিহা আয়াত। তিনি উল্লেখ করেন, এ বিজয় শুধু তার একার নয়, এটি পুরো বাংলাদেশের গৌরব।

ওয়ার্ল্ড ইউথ ক্লাবস প্রতিবছর বিশ্বের ৫০টির বেশি দেশের পাঁচ লাখের বেশি কিশোর-কিশোরীর অংশগ্রহণে ‘প্রমিস অ্যাওয়ার্ডস’ আয়োজন করে। এ বছর চূড়ান্ত তালিকায় ফাতিহা আয়াতের সঙ্গে ছিলেন গুয়াতেমালার কারেন আবিগাইল, যুক্তরাজ্যের অ্যাডাম হেনসন এবং মেক্সিকোর এলিসমা আদামারি।

১৩ থেকে ১৯ বছর বয়সী তরুণদের নেতৃত্বদানের দক্ষতা, দৃঢ়তা, শিক্ষাগত অগ্রগতি এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের ভিত্তিতে এ পুরস্কারের বিজয়ী নির্বাচন করা হয়।

ঢাকায় জন্ম নেওয়া ফাতিহা আয়াত শৈশব থেকেই শিশু অধিকার, জলবায়ু পরিবর্তন ও মানবাধিকার নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করছেন। মাত্র সাত বছর বয়সে জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে শিশু অধিকার ও জলবায়ু কার্যক্রম নিয়ে বক্তব্য দিয়ে আলোচনায় আসেন তিনি।

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে তরুণদের সম্পৃক্ত করতে ‘জিরো অলিম্পিয়াড’ নামে একটি বৈশ্বিক প্রতিযোগিতা চালু করেন ফাতিহা। এ উদ্যোগের জন্যই তিনি এবারের প্রমিস অ্যাওয়ার্ডসে মনোনীত হয়েছিলেন।

এ ছাড়া তিনি ‘চাইল্ড’ নামের একটি সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। সংগঠনটি জলবায়ু, স্বাস্থ্য, তথ্য ও শিক্ষার উন্নয়নে কাজ করে।

দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে বসবাসের পর ২০২৪ সালের জুলাইয়ে দেশে ফিরে আগা খান একাডেমি ঢাকায় ভর্তি হন ফাতিহা। এর আগে ২০২৩ সালে শিশু অধিকার রক্ষা ও টেকসই উন্নয়নে অবদানের জন্য তিনি জাতিসংঘের ‘হিউম্যান রাইটস হিরো অ্যাওয়ার্ড’ লাভ করেন।

ফাতিহার এ আন্তর্জাতিক স্বীকৃতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানাচ্ছেন অনেকে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চীন সফরের আগে ফিলিপাইনে বৈঠকে যোগ দিচ্ছেন ট্রাম্প
চীন সফরের আগে এশিয়া সফরের অংশ হিসেবে মঙ্গলবার (১৭ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পৌঁছানোর কথা রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
চীন সফরের আগে ফিলিপাইনে বৈঠকে যোগ দিচ্ছেন ট্রাম্প
ডেটা সেন্টারে বিদ্যুৎ সংযোগ দ্রুত করতে নতুন পরিকল্পনা
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিদ্যুৎ গ্রিড পরিচালনাকারী প্রতিষ্ঠান পিজেএম ইন্টারকানেকশন ডেটা সেন্টারে বিদ্যুৎ সংযোগের অপেক্ষার সময় কমাতে নতুন পরিকল্পনা করেছে।
ডেটা সেন্টারে বিদ্যুৎ সংযোগ দ্রুত করতে নতুন পরিকল্পনা
নিরাপত্তার ঘাটতির অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি তৈরিতে যথাযথ নিরাপত্তাব্যবস্থা না রাখার অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য।
নিরাপত্তার ঘাটতির অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
যুক্তরাষ্ট্রে জন্মের আগেই হাম আক্রান্ত হচ্ছে শিশুরা
যুক্তরাষ্ট্রে গর্ভে থাকা অবস্থায় হাম ভাইরাসে আক্রান্ত হয়ে জন্ম নিচ্ছে শিশুরা।
যুক্তরাষ্ট্রে জন্মের আগেই হাম আক্রান্ত হচ্ছে শিশুরা
চীনের চিপ ব্যবহারে লাগাম, ৫ দেশে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি প্রতিষ্ঠানের উন্নত প্রযুক্তির চিপ ব্যবহারের সুযোগ সীমিত করতে নতুন বিধিনিষেধ জারি করেছে যুক্তরাষ্ট্র।
চীনের চিপ ব্যবহারে লাগাম, ৫ দেশে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
আরও পড়ুন
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের পিয়াল
ডেটা সেন্টারে বিদ্যুৎ সংযোগ দ্রুত করতে নতুন পরিকল্পনা
যুক্তরাষ্ট্রে জন্মের আগেই হাম আক্রান্ত হচ্ছে শিশুরা
চীনের চিপ ব্যবহারে লাগাম, ৫ দেশে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের