
বাংলাদেশ রেলওয়েতে খালাসি পদে ১ হাজার ৮৬ জনকে নিয়োগ দেয়া হবে । পাবনা ও লালমনিরহাট বাদে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন বলে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: খালাসি
পদসংখ্যা: ১ হাজার ৮৬
যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
বয়স: ১ ডিসেম্বর ২০২১ তারিখে ১৮ বছর পূর্ণ হতে হবে এবং ২০২০ সালের ২৫ মার্চ তারিখে সর্বোচ্চ বয়স ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড ২০)।
যেভাবে আবেদন করবেন
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা এই ওয়েবসাইটের http://br.teletalk.com.bd/ মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদন ফি: ৫০ টাকা
আবেদনের তারিখ
২০ ডিসেম্বর থেকে আবেদন করা যাবে। আবেদনের শেষ সময় ২০২২ সালের ২৬ জানুয়ারি।
সূত্র : বাংলাদেশ রেলওয়ে।
এমএন




