ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মন্ত্রিপরিষদ বিভাগে একাধিক পদে চাকরির সুযোগ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জুন ২০২২, ০৯:৩৫ এএম
ছবি : সংগৃহীত

মন্ত্রিপরিষদ বিভাগ ও এর আওতাধীন তোশাখানা ইউনিট, তোশাখানা জাদুঘরে একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

বিভাগ: মন্ত্রিপরিষদ বিভাগ

১. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৮টি
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি; কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত; এবং সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ; কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর। তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)।
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: মানিকগঞ্জ, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, নেত্রকোনা, শেরপুর, ফেনী, নাটোর, রংপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও, নড়াইল, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর ছাড়া সব জেলা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

২. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৩১টি
যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: ফরিদপুর, গোপালগঞ্জ, জামালপুর, খাগড়াছড়ি, রাঙামাটি, জয়পুরহাট, পাবনা, গাইবান্ধা, পঞ্চগড়, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা ছাড়া সব জেলা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
বিভাগ: তোশাখানা ইউনিট, তোশাখানা জাদুঘর।

বিভাগ: তোশাখানা ইউনিট, তোশাখানা জাদুঘর

১. পদের নাম: মডেলার
পদসংখ্যা: ১টি
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চারুকলা বিষয়ে স্নাতক ডিগ্রি; মডেল ও ডিওরমা তৈরিতে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: সব জেলা।

২. পদের নাম: স্টোর কিপার
পদসংখ্যা: ১টি
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক ডিগ্রি; স্টোরের কাজে অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: সব জেলা।

৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ২টি
যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দ; কম্পিউটার চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: সব জেলা।

৪. পদের নাম: গ্যালারি অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ৬টি
যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমান পাস। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: সব জেলা।

৫. পদের নাম: ডেটাএন্ট্রি বা কন্ট্রোল অপারেটর
পদসংখ্যা: ১টি
যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দ; সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: সব জেলা।

৬. পদের নাম: ইলেকট্রিশিয়ান
পদসংখ্যা: ১টি
যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমান পাস। স্বীকৃত ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স সার্টিফিকেটধারী হতে হবে; ইলেকট্রিক লাইসেন্সিং বোর্ড থেকে লাইসেন্সপ্রাপ্ত হতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: সব জেলা।

৭. পদের নাম: রিসিপশনিস্ট
পদসংখ্যা: ১টি
যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমান পাস। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: সব জেলা।

৮. পদের নাম: প্রকাশনা সহকারী
পদসংখ্যা: ১টি
যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমান পাস। প্রিন্টিং টেকনোলজি, প্রুফ রিডিং এবং প্রকাশনামূলক কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: সব জেলা।

৯. পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ৩টি
যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমান পাস। উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: সব জেলা।

১০. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৪টি
যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: সব জেলা।

১১. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী
পদসংখ্যা: ২টি
যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমান পাস। পরিচ্ছন্নতার কাজে এবং যান্ত্রিক ধৌত কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: সব জেলা।

বয়সসীমা
২০২২ সালের ২০ জুন সাধারণ প্রার্থী, ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। মন্ত্রিপরিষদ বিভাগের ১ নম্বর পদের জন্য বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। তবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন পদ্ধতি, ফি জমাদান ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য টেলিটকের এই ওয়েবসাইট বা মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদনের সময়সীমা
১৯ জুলাই, ২০২২

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি 
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। প্রতিষ্ঠানটি ২৯৮ পদে লোকবল নিয়োগ দেবে। প্রতিষ্ঠানের নাম : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পদের সংখ্যা : ২৯৮টি পদের নাম : অফিস সহায়ক পদ সংখ্যা : ১০৪টি বেতন স্কেল : গ্রেড-২০ অনুযায়ী যোগ্যতা : মাধ্যমিক বা এসএসসি পাশ পদের নাম : নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা : ১৯৪টি বেতন স্কেল : গ্রেড-২০ অনুযায়ী যোগ্যতা : অষ্টম শ্রেণি পাশ ওয়েবসাইট : https://www.lged.gov.bd আবেদনের লিংক : http://lged.teletalk.com.bd আবেদনযোগ্য জেলা : নির্দিষ্ট জেলা  বয়সসীমা : ১৮ থেকে ৩০ বছর। আবেদন ফি : আবেদন ফি বাবদ প্রার্থীকে ১-৫ নং পদের জন্য ৫০০ টাকা এবং ৬-১০ নং পদের জন্য ৩০০ টাকা সভাপতি ও সদস্য সচিব, শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী, জামালপুর এর অনুকূলে যেকোন ব্যাংক হতে ব্যাংক ড্রাফট/ পে-অর্ডার প্রেরণ করতে হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ জানুয়ারি ২০২৩।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি 
সমন্বিত ১০ ব্যাংকে নিয়োগ, সিনিয়র অফিসার পদ ৯২
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ১০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার (সাধারণ) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসব ব্যাংকে ৯২২ জন সিনিয়র অফিসার নেওয়া হবে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নিয়োগ-সংক্রান্ত ওয়েবসাইটে জনবল নিয়োগের এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সিনিয়র অফিসার (সাধারণ) পদে নিয়োগ দেওয়া হবে মোট ৯২২ জন। এর মধ্যে সোনালী ব্যাংকে ৩৯৩ জন, জনতা ব্যাংকে ৯৪ জন, অগ্রণী ব্যাংকে ১৫০ জন, রূপালী ব্যাংকে ২৫ জন, বাংলাদেশে ডেভেলপমেন্ট ব্যাংকে ২৬ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে ১৮৫ জন, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ১৭ জন, প্রবাসীকল্যাণ ব্যাংকে ১১ জন, কর্মসংস্থান ব্যাংকে ১৫ জন এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে ৬ জন নেওয়া হবে। যেকোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। আবেদনের শেষ সময় ৩১ জানুয়ারি। এই পদে নিয়োগ পেলে বেতন স্কেল হবে ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা। আবেদনের সর্বোচ্চ বয়স ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে ২০২০ সালের ২৫ মার্চ তারিখে যারা সর্বোচ্চ বয়সসীমায় পৌঁছেছেন তারাও আবেদন করতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের নিয়োগ-সংক্রান্ত এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জব আইডি নম্বর ১০১৮০। আবেদন ফি বাবদ ২০০ টাকা ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে জমা দিতে হবে। নিয়োগ-সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
সমন্বিত ১০ ব্যাংকে নিয়োগ, সিনিয়র অফিসার পদ ৯২
৬৮ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে চতুর্থ গণবিজ্ঞপ্তির মাধ্যমে ৬৮ হাজার ৩৯০ জন শিক্ষক নিয়োগের আবেদন গ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। ৬৮ হাজার ৩৯০টি শূন্য পদের মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে ৩১ হাজার ৫০৮টি শূন্য পদ রয়েছে। মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদ রয়েছে ৩৬ হাজার ৮৮২টি। সব কটি এমপিওভুক্ত পদ। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলে শূন্য পদের ভিত্তিতে শিক্ষক হতে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য প্রার্থীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ ৩৫ বছর বা তার কম হতে হবে। ৬৮ হাজার ৩৯০টি শূন্য পদের বিষয় ও পদভিত্তিক তালিকা এনটিআরসিএর ওয়েবসাইটে বৃহস্পতিবার প্রকাশ করার হবে। আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইট অথবা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের নিয়ম এনটিআরসিএর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। সেখানে বিস্তারিত নির্দেশনা দেওয়া আছে। আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়, পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধনধারী হতে হবে, এনটিআরসিএর প্রকাশিত সম্মিলিত মেধা তালিকার অন্তর্ভুক্ত থাকতে হবে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতার বিবরণ এনটিআরসিএর ওয়েবসাইটে চতুর্থ গণবিজ্ঞপ্তির সেবা বক্সে প্রকাশ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারি করা সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী প্রার্থীকে শুধু তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লিখিত বিষয় সংশ্লিষ্ট পদ ও শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন করতে হবে। প্রত্যেক আবেদনকারী নিবন্ধন সনদ অনুযায়ী একই পর্যায়ে (স্কুল/কলেজ) একটি মাত্র আবেদন করতে পারবেন। একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে সর্বোচ্চ ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন। সব আবেদনের জন্য ফি ১ হাজার টাকা। ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে কোনো প্রার্থী যদি তাঁর পছন্দবহির্ভূত দেশের যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন, তবে তাকে ই-অ্যাপ্লিকেশন ফরমে ‘হ্যাঁ’ অপশনে ক্লিক করতে হবে। যদি ইচ্ছুক না হন, তবে ‘না’ অপশনে ক্লিক করতে হবে।
৬৮ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু
গবেষণা সহযোগী পদে চাকরি, বেতন ৫৫ হাজার টাকা
গবেষণা সহযোগী পদে লোকবল নিয়োগ দেবে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। আগ্রহীরা ৮ জানুয়ারি ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন। পদের নাম : রিসার্চ অ্যাসোসিয়েট (গবেষণা সহযোগী) পদসংখ্যা : নির্ধারিত নয় মাসিক বেতন : ৫৫,০০০ টাকা যোগ্যতা : সিজিপিএ ৪.০০-এর স্কেলে কমপক্ষে ৩.৬০ সহ অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। আগ্রহী প্রার্থীরা [email protected] -এই ঠিকানায় সিভি ই-মেইল করতে পারবেন। বিস্তারিত আরও জানতে বিজ্ঞপ্তিটি দেখুন এখানে।
গবেষণা সহযোগী পদে চাকরি, বেতন ৫৫ হাজার টাকা
২০ হাজার বেতনে অভিজ্ঞতা ছাড়াই মাঠ পর্যায়ে কাজের সুযোগ 
ফিল্ড পারফরম্যান্স ভেরিফিকেশনে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রলাশ করেছে সূর্যের হাসি নেটওয়ার্ক। প্রতিষ্ঠানটি জুনিয়র অফিসার পদে লোকবল নিয়োগ দেবে। পদের সংখ্যা : ১০ আবেদন যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক পাস। তবে সিএ, সিসি, আইসিএম আংশিক বা এসিসিএ আংশিক সম্পন্ন হলেও অগ্রাধিকার দেওয়া হবে।  অভিজ্ঞতা : বিজ্ঞপ্তি অনুসারে পদ সংশ্লিষ্ট বিষয়ে কোনো কাজের পূর্ব অভিজ্ঞতার দরকার নেই। প্রার্থীর বয়সীমা : কমপক্ষে ২০ বছর হতে হবে।  দক্ষতা : ফাইন্যান্স ও অডিট সংক্রান্ত কাজে দক্ষতা থাকতে হবে। এমএস অফিস ও ডাটা অ্যানালাইসিস বিষয়ে জানাশোনা থাকতে হবে। কর্মস্থান : চূড়ান্ত নিয়োগের পর বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে। বেতন ও সুযোগ-সুবিধা : মাসিক বেতন ২০,০০০ টাকা। প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে। আবেদনের শেষ তারিখ ৫ জানুয়ারি ২০২৩।
২০ হাজার বেতনে অভিজ্ঞতা ছাড়াই মাঠ পর্যায়ে কাজের সুযোগ 
আরও পড়ুন
সমন্বিত ১০ ব্যাংকে নিয়োগ, সিনিয়র অফিসার পদ ৯২
৬৮ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু
মেট্রোরেলে চাকরি মিলবে ১২ হাজার প্রকৌশলীর
পাসপোর্ট অধিদপ্তরে বড় নিয়োগ, বেতন ১৩-১৫তম গ্রেডে