
ফিল্ড পারফরম্যান্স ভেরিফিকেশনে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রলাশ করেছে সূর্যের হাসি নেটওয়ার্ক। প্রতিষ্ঠানটি জুনিয়র অফিসার পদে লোকবল নিয়োগ দেবে।
পদের সংখ্যা : ১০
আবেদন যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক পাস। তবে সিএ, সিসি, আইসিএম আংশিক বা এসিসিএ আংশিক সম্পন্ন হলেও অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা : বিজ্ঞপ্তি অনুসারে পদ সংশ্লিষ্ট বিষয়ে কোনো কাজের পূর্ব অভিজ্ঞতার দরকার নেই।
প্রার্থীর বয়সীমা : কমপক্ষে ২০ বছর হতে হবে।
দক্ষতা : ফাইন্যান্স ও অডিট সংক্রান্ত কাজে দক্ষতা থাকতে হবে। এমএস অফিস ও ডাটা অ্যানালাইসিস বিষয়ে জানাশোনা থাকতে হবে।
কর্মস্থান : চূড়ান্ত নিয়োগের পর বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা : মাসিক বেতন ২০,০০০ টাকা। প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে। আবেদনের শেষ তারিখ ৫ জানুয়ারি ২০২৩।




