
সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। প্রতিষ্ঠানটি সহকারী ম্যানেজার (কারিগরি) পদে লোকবল নিয়োগ দেবে।
পদসংখ্যা : ৭১
বেতন : কোম্পানির বেতন কাঠামোর গ্রেড-৭ এবং অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে।
বয়সসীমা : ২৫/৩/২০২৩ তারিখে সর্বোচ্চ ৩০ বছর। কোটায় ৩২ বছর।
যোগ্যতা : ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন (ইইসিই) এ ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি।
আবেদন ফি : ১০০০ টাকা
আবেদন প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীদের বিটিসিএল-এর ওয়েবসাইট এ গিয়ে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ ১৩ জানুয়ারি ২০২৩ বিকাল ৫টা পর্যন্ত।




