
সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ নৌপরিবহন অধিদপ্তর। প্রতিষ্ঠানটি ছয় ক্যাটাগরিতে লোকবল নিয়োগ দেবে।
পদের নাম : সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা : ০৩
বেতন স্কেল : ১১০০০-২৬৫৯০ টাকা
গ্রেড : ১৩
যোগ্যতা : স্নাতক বা সমমান পাস। সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলায় ৫০ ও ইংরেজিতে ৮০ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।
পদের নাম : সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা : ১
বেতন স্কেল : ১০,২০০-২৪,৬৮০ টাকা
গ্রেড : ১৪
যোগ্যতা : স্নাতক বা সমমান পাস। সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।
পদের নাম : কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা : ০১
গ্রেড : ১৬
বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা
যোগ্যতা : এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
পদের নাম : ডাটা কন্ট্রোল অপারেটর
পদসংখ্যা : ০১
বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা
যোগ্যতা : এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
পদের নাম : গাড়িচালক
পদসংখ্যা : ৩
গ্রেড : ১৬
বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা
যোগ্যতা : অষ্টম শ্রেণি পাস। বৈধ লাইসেন্সসহ হালকা ও ভারী যান চালনার অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম : অফিস সহায়ক
পদসংখ্যা : ০৩
বেতন স্কেল : ৮,২৫০-২০,০১০ টাকা
গ্রেড : ২০
যোগ্যতা : এসএসসি বা সমমান পাস।
আবেদনের সময়সীমা : আবেদন গ্রহণ চলবে ২৬ ডিসেম্বর ২০২২ থেকে ২৫ জানুয়ারি ২০২৩ পর্যন্ত।
আগ্রহী প্রার্থীদের নৌপরিবহন অধিদপ্তরের ওয়েবসাইট এ দেওয়া ‘অভ্যন্তরীন ই-সেবাসমূহ’ এর নিচে নিয়োগ বিজ্ঞপ্তি লিংকের মাধ্যমে অনলাইনে ফরম পূরণ ও দাখিল করতে হবে।




